AK Vlogs

AK Vlogs Welcome to AK Vlogs!

তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর...
26/07/2022

তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোন অধিকার নেই কারো । কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো ৷😌😊❣️❣️

23/06/2022

আমি বিশ্বাস করি পৃথিবীর প্রতিটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে কারো না কারো প্রতি দুর্বল।
আর আমিও দুর্বল তবে অন্য কারো প্রতি নয় নিজের প্রতি ।
আমার আমিকে নিয়ে আমার প্রচন্ড ভয়,
আমি ভয় পাই স্বার্থপর মানুষ গুলোকে।

18/06/2022

একটা সময়ে বুকের বাঁপাশে আদরে যে ঘুমায়,
সেই একদিন বুকের বাঁপাশে ব্যথা হয়ে উঠে
দুচোখের ঘুম কেড়ে নেয়।
যে মানুষটা জাপটে ধরে বলে
আমাকে কখনো ছেড়ে যেও না,
সে মানুষটার বুকে একটা সময়ে
মাথা গোঁজার আশ্রয়টুকু মিলে না।
তার সাথে বেড়ে যায় সীমাহীন দুরত্ব।

18/06/2022

জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার

17/06/2022

জগতে পুরুষরা অনেক একা, অনেক পুরুষই একা । বাহিরে বেশিরভাগ পুরুষ সেটা বলে না । বেশিরভাগ পুরুষদের একাকীত্ব বোঝা যায় না । তাদের পরিবার থাকে, সঙ্গিনী থাকে, সন্তান থাকে, অর্থ-প্রতিপত্তি থাকলে চারপাশে বন্ধুরও অভাব থাকে না ।
পুরুষরা কাঁদে কম, কিন্তু কষ্ট পায় অনেক বেশি । গভীর কষ্টের কোন জল থাকে না ।
নারী কেঁদে তার কষ্টকে কমিয়ে দেয়, কমিয়ে দিতে পারে, এবং সত্যি সত্যি নারীদের কষ্ট কমে যায় তাতে । মস্তিষ্ক এবং শরীরের হরমোন বায়োলজি তাতে হেল্প করে ।
বলছি না নারীদের কষ্ট কম । কিন্তু যাদের কষ্টের ভাগ এবং কষ্ট প্রকাশের জায়গা কম, সেখানে তার ভোগান্তিটাই অনেক বেশি । পুরুষকে সেখানে অনেক গভীর কষ্টের মধ্যে থাকতে হয় । এক পুরুষকে তার কষ্টের বোঝা কাঁধে নিয়ে ঘরের অনেকগুলো মানুষের কষ্টগুলো দূর করতে হয়, অনেকের কষ্ট দূর করতে একা লড়তে হয় । বেশিরভাগ পুরুষের সে কষ্টগুলোর দিকে সমাজের নজর যেমন থাকে না, তার চেয়ে বড় সত্য বেশিরভাগ নারীদেরই সে দিকে নজর যায় না ।
অনেক নারীর ধারণা - পুরুষ যখন পুরুষ হয়ে জন্মেছেন, আমাদেরকে কাঁধে নিয়েই আপনাদের ঘুরতে হবে ।
বর্তমান নারীরা অনেক কিছুতেই পুরুষের সমকক্ষ দাবি করে, সেটা কোন অন্যায় নয়, সেটা তাদের জন্মগত ন্যায্য প্রাপ্য । কিন্তু বেশিরভাগ নারী পুরুষের এই দুঃখতে অংশিদার হতে চায় না । বেশিরভাগ নারী মনে করে তার দুঃখকে আরেকটি পুরুষ বুঝবে, কিন্তু বেশিরভাগ নারীরা পুরুষের দুঃখটা বুঝতে চায় না । যেখানে বোঝেই না, সেখানে আর অংশীদার কই থেকে হবে ।
অনেক পুরুষই আসলে খুব নিঃসঙ্গ । এই নিঃসঙ্গতা সঙ্গীর অভাব নয়, তাদের চারপাশে মানুষের অভাব নেই, তাদের উপর হাজার দায়িত্ব চাপিয়ে দেয়ার লোকের অভাব নেই, পুরুষের এই নিঃসঙ্গতা তাকে বুঝতে পারা, তার কষ্টগুলোকে বুঝতে পারা মানুষের অভাব ।
অন্যদিকে বাস্তবিক বেশিরভাগ নারীরা নিঃসঙ্গ নয় । কারণটাও বলছি ।
অনেক নারীর নিঃসঙ্গতা তার কল্পনা বিলাসিতা । কিন্তু অনেক পুরুষের নিঃসঙ্গতা তার বাস্তবতা ।
পুরুষ তার কষ্টকে সহজে কারো সাথে শেয়ার করে না, এমনকি নারী-পুরুষ, কারও সাথেই শেয়ার করে না । নারী তার কষ্টকে একজন নারী এবং একজন পুরুষ, দু-এর কাছেই শেয়ার করে । নারী শেয়ার না করে থাকতে পারে না । যেহেতু নারী দুই এর কাছেই শেয়ার করার অবকাশ পায়, সেহেতু নারী আসলে নিঃসঙ্গ নয় ।
নারী নিঃসঙ্গ তার স্বভাবের কারণে । নারীর নিঃসঙ্গতা তার দৃষ্টিভঙ্গির কারণে ।
একজন নারীকে ঘিরে অনেক পুরুষ থাকে, অনেক পুরুষ নাচে । কিন্তু একটি পুরুষকে ঘিরে অনেকগুলো নারীরা নাচে না, অনেক নারীও থাকেনা । কিন্তু নারী সহজে তাকে ঘিরে থাকা পুরুষগুলোতে সন্তুষ্ট থাকে না । তার চাই তার মতো করে একটি পুরুষ, পুরুষটির মত পুরুষ নয় । এইজন্য নারী সব সময় ভাবে সে নিঃসঙ্গ, একটু সামান্য নিঃসঙ্গতায় সে কাতর হয়ে পড়ে, অথচ একটি পুরুষ জন্মের পর থেকেই বুঝতে পারে সে কতটা একাকী, উল্টো তাকে ভান করে চলতে হয় সে দলবদ্ধ সাথী ।
অনেকের মাঝে থেকেও যে একা, সে অনেক বড় একা ।
পুরুষ কেন নারীর চেয়ে আরও বেশি নিঃসঙ্গ

17/06/2022

এমন মানুষের সংখ্যা অনেক কিনা জানা নাই কিন্তু চলার পথে প্রথমবারের মতো দেখা পাওয়া যায় এদের যারা কিনা ফেসবুকের ক্যাপশনেই এমন ভাব প্রকাশ করে যে ভালোবাসা দুঃখ কষ্ট সম্পর্কে অনেক ভালো জ্ঞানী আর অনেক গভীর ভাবে জানে। কিন্তু মজার ব্যাপার হলো এমন মানুষের থেকে যেই আচরণ আর ব্যবহার পাওয়া যায় তাতে নিজেদের মনেই হয়না যে, আমরাও মানুষ বা আমাদেরও মন বলে কিছু আছে যেখানে তাদের দেয়া কষ্ট গুলো নিঃশব্দে আঘাত হানতে পারে, যেভাবে ছোট করে কথা তাদের থেকে শুনতে হয় সেইসব কথা যত্ন করেও কখনো পরিবারের কাছ থেকে শুনতে হয়না আমাদের আর বাহিরের মানুষের তো কথাই আসেনা।
এতো জ্ঞানী মানুষের মতো ক্যাপশন দিয়ে কি লাভ? লাইক ফলোয়ার বাড়বে? এইসবই কি জীবন? নাকি বাস্তব জীবনে একটা মানুষের মতো মনের অধিকারী হতে হয়, যে মানুষ হিসেবে কাছের মানুষের মন বুঝবে, তার কষ্ট বুঝবে, ইচ্ছাকৃত কখনোই কাছের মানুষটাকে আঘাত দিয়ে কথা বলবে না, এমনটাই হওয়া উচিত। মানুষের মনকে ভেংগে ফেসবুকে নিজেকে দেবদাস প্রমান করাটা খুবই বেমানান একটা চরিত্র, নিজের মনের শখ পূরণ করতে গিয়ে যাদের আবেগ, ভালোবাসা, সময়, যত্ন, বিশ্বাস কে শেষ করে দিতে একটা মিনিট ও চিন্তা হয়না তারা কি করে ভালোবাসা কিংবা আবেগ বুঝবে?
পচে যাওয়া হৃদয়ই যদি হয়ে থাকে তাদের তাহলে কোন মুখে ভালোবাসি শব্দটার আর্বিভাব ঘটে?

17/06/2022

তুমি যদি কাউকে খুব করে ভালোবাসো, তবে তোমার মানুষটা শুধু তোমারই থাক এটাই তুমি চাইবে! সে মানুষটা যদি তোমার সামনে বিপরীতে কারো ভালো দিকগুলোও বলে তাও তোমার অসহ্য লাগবে। কারণ একটাই, তুমি চাইবে সে মানুষটা শুধু তোমারই হোক!

17/06/2022

•সারা-জীবন এক সাথে-
•থাকার নামই ভালোবাসা-🥰🥀

17/06/2022

প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো । গোপন শক্তিটি হল ধৈর্য ।

17/06/2022

এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো, “তোমার কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে ?”
স্বামী – যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাবো, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো…
স্ত্রী- আর যদি মেয়ে হয় ?
স্বামী - আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোন কিছু শেখানোর দরকার নেই।
স্ত্রী- কেন ?

স্বামী - কারণ, আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে… কি পরতে হবে…কিভাবে খেতে হবে… কোথায় কি বলতে হবে না বলতে হবে… একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতই…আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে… … যখন আমি কোন কিছু করতে তাকে নিষেধ করবো সে আমাকে বুঝতে চেষ্টা করবে। আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারাজীবন এটাই চাইবে যে আমি তাকে একটা Baby Doll এর মতই ভালবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে, যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনদিন ক্ষমা করবে না।

স্ত্রী- তার মানে হচ্ছে, তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না ?
স্বামী- সেটা না… এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে… কিন্তু সে শিখবে। আর মেয়ে এই সব গুন নিয়েই পৃথিবীতে জন্ম নেবে।
স্ত্রী- কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না।
স্বামী- কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো। এতে কোন কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল…কারন মেয়েরা সবসময় বিনাশর্তে ভালবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না… যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সে ঘরেই মেয়ের জন্ম হয়।।

Address

Sichun
Shahzadpur
1213

Alerts

Be the first to know and let us send you an email when AK Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK Vlogs:

Share

Category