21/05/2026
আমি এমন একজন পুলিশ কনস্টেবলকে চিনি, যিনি এএসআই হওয়ার পর নিজেকে যেন ডিআইজি ভাবতে শুরু করেছিলেন।
আবার দেখেছি, একজন নন-ক্যাডার কর্মকর্তা অফিসার হলেই আচরণে যেন জয়েন্ট সেক্রেটারির ছাপ ফুটে ওঠে।
এমনকি কিছু প্রাইভেট ও কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাকেও দেখেছি, সামান্য পদোন্নতি পেলেই নিজেদের কোম্পানির ডিরেক্টর ভাবতে শুরু করেন।
তাদেরই কেউ অবসরে গেলে এমন ভাব নেন, যেন সাবেক প্রতিমন্ত্রী!
আর চুল-দাড়ি সাদা হলেই অনেকে নিজেকে মসজিদের খতিবের মর্যাদায় কল্পনা করতে শুরু করেন।
কিছু মানুষকে দেখেছি, সামান্য সামাজিক দায়িত্ব পেলেই নিজেকে পূর্বপুরুষের ঐতিহ্যের একমাত্র ধারক-বাহক ভাবতে শুরু করেন।
আবার কেউ কেউ ফুটপাতের চায়ের আড্ডার মতো রাজনৈতিক পরিচয়ের চাকচিক্য বিক্রি করেই সমাজে অঘোষিত প্রভাবশালী হয়ে উঠতে চান।
আমি এমন একজন ফুটপাতের মার্কেটিং ফেরিওয়ালাকেও চিনি, যিনি নিজেকে পৃথিবীর সব বিষয়ের “PhD জ্ঞানের অধিকারী” মনে করেন।
মাঝে মাঝে সত্যিই মনে হয়, এদের ডিএনএ পরীক্ষা করা দরকার —
আসলেই মানুষ, নাকি পদমর্যাদার অভিনয়শিল্পী! 😄
সমস্যা পদে নয়, সমস্যাটা মানসিকতায়।
রাগ করলেন নাকি ?