Monir Clickz

Monir Clickz Keep supporting and stay connected with us.

08/09/2026

আলহামদুলিল্লাহ ❤️
ইউরোপে পৌঁছানো সবাইকে আন্তরিক স্বাগতম 🇪🇺
নতুন পথচলা হোক সুন্দর, নিরাপদ ও সফল।

ইউরোপের আশায় সমুদ্রযাত্রানৌকাতেই ৮০ জনের মৃত্যুর আশঙ্কা! 😢🇪🇺ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়েছিল ...
06/09/2026

ইউরোপের আশায় সমুদ্রযাত্রানৌকাতেই ৮০ জনের মৃত্যুর আশঙ্কা! 😢🇪🇺

ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়েছিল শতাধিক মানুষ। কিন্তু সেই স্বপ্নের যাত্রাই পরিণত হলো ভয়াবহ মৃত্যুমিছিলে।

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে প্রায় ২৬–২৭ দিন সাগরে ভাসতে থাকা একটি কাঠের নৌকা থেকে অন্তত ৮০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে একটি শিশুও ছিল বলে জানা গেছে।

স্প্যানিশ উদ্ধারকারী দল নৌকাটি থেকে ৪৪ জন পুরুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘদিন খাবার ও পানির অভাবে নৌকায় থাকা অন্যদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

জানা গেছে, গত ৭ আগস্ট গাম্বিয়া থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে উদ্ধারকারীরা নৌকায় থাকা সব মরদেহও উদ্ধার করতে পারেননি।

একটি উন্নত জীবনের আশায় যাত্রা শেষ হলো মৃত্যুর অপেক্ষায়।

এই মর্মান্তিক ঘটনা আবারও মনে করিয়ে দিল, অনিরাপদ নৌকায় করে আটলান্টিক পাড়ি দেওয়ার চেষ্টা কতটা ভয়াবহ ও প্রাণঘাতী হতে পারে।

দালালের মিথ্যা আশ্বাসে জীবনের ঝুঁকি নেবেন না। একটি স্বপ্ন পূরণের পথে যেন আর কোনো মায়ের সন্তানকে সমুদ্রে হারিয়ে যেতে না হয়।

তথ্যসূত্র: BBC News / Al Jazeera

২ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজি থেকে পালিয়ে আসা ৩৮ জন আমাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের আবেদন জানান।পরদিন, ৩ সেপ্টেম্বর,...
04/09/2026

২ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজি থেকে পালিয়ে আসা ৩৮ জন আমাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের আবেদন জানান।

পরদিন, ৩ সেপ্টেম্বর, CMA CGM BERENICE নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। পরে একটি টহল নৌযানের কাছে তাদের হস্তান্তর করা হয় এবং তারা মাল্টায় পৌঁছায়।

উদ্ধারের জন্য জাহাজটির ক্যাপ্টেনকে ধন্যবাদ। একই সঙ্গে মাল্টার প্রতি আহ্বান এই মানুষগুলোর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা যেন সম্মানের সঙ্গে রক্ষা করা হয়।

আলহামদুলিল্লাহ ❤️ গ্রিসের গাভদোস দ্বীপের দক্ষিণে সাগর থেকে একটি নৌকা থেকে প্রায় ৪৭ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দ...
04/09/2026

আলহামদুলিল্লাহ ❤️

গ্রিসের গাভদোস দ্বীপের দক্ষিণে সাগর থেকে একটি নৌকা থেকে প্রায় ৪৭ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

ফ্রন্টেক্সের একটি বিমান গাভদোস দ্বীপ থেকে প্রায় ৪২ নটিক্যাল মাইল দক্ষিণে নৌকাটির অবস্থান শনাক্ত করে। পরে সমন্বিত উদ্ধার ও অনুসন্ধান কেন্দ্রের নির্দেশনায় কোস্টগার্ডের একটি নৌযান গিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৪৭ জনকে বর্তমানে পালাইওখোরা বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

গতকাল লিবিয়ার পূর্বাঞ্চলীয় সমুদ্রসীমায় পৃথক দুটি অভিযানে নৌকায় থাকা ৬৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কোস্ট গার্ড। 🇱🇾
03/09/2026

গতকাল লিবিয়ার পূর্বাঞ্চলীয় সমুদ্রসীমায় পৃথক দুটি অভিযানে নৌকায় থাকা ৬৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির কোস্ট গার্ড। 🇱🇾

ছবির মাঝখানে থাকা অসুস্থ বাবাকে হাসপাতালে এনে জায়গা-জমির দলিলে সই করানো হচ্ছে! 😔বাবা অসুস্থ সেদিকে যেন কোনো খেয়াল নেই। প...
03/09/2026

ছবির মাঝখানে থাকা অসুস্থ বাবাকে হাসপাতালে এনে জায়গা-জমির দলিলে সই করানো হচ্ছে! 😔

বাবা অসুস্থ সেদিকে যেন কোনো খেয়াল নেই। প্রথম লক্ষ্য শুধু দলিলে সই করানো। কিন্তু সই করার আগেই যদি বাবা দুনিয়া থেকে চলে যান, তখন? তখন তো সবই শেষ!

গতকালই এক আফগান ভদ্রলোকের কথা লিখেছিলাম ভাইয়ের মরদেহ নিতে তিনি অন্য দেশ থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন। আর এদিকে আমাদেরই সমাজে কেউ কেউ জীবিত বাবার প্রতি এমন আচরণ করছেন, যা সত্যিই হৃদয় ভেঙে দেয়।

ভদ্রলোকের অসহায় চেহারাটার দিকে একবার তাকান। এই বয়সে জোর করে প্রতিবাদ করার মতো শক্তিটুকুও হয়তো আর নেই।

বাবার চোখের পানি, কষ্ট আর অভিশাপ নিয়ে পাওয়া জায়গা-জমি কি সত্যিই শান্তিতে ভোগ করা যায়?

একজন মানুষ মৃত ভাইয়ের মরদেহ নিতে হাজার মাইল পাড়ি দিয়ে দেশে আসেন, আর কেউ জীবিত বাবার শেষ সময়টুকুকেও সম্মান দিতে পারেন না!

সবকিছু দেখলে শুধু একটা কথাই মনে হয়
সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বাবা-মায়ের দেওয়া দোয়া কিংবা কষ্টের স্মৃতি সারাজীবন থেকে যাবে।

শুধুই দীর্ঘশ্বাস…! 💔

কপি!

“ভাই, আমরা ভাত খাচ্ছিলাম না শুধু প্লেটে রাখা ভাতের দিকে তাকিয়ে ছিলাম। বিমানে ভাত দেখাটাই যেন পেট ভরে যাওয়ার মতো ছিল।”লিব...
02/09/2026

“ভাই, আমরা ভাত খাচ্ছিলাম না শুধু প্লেটে রাখা ভাতের দিকে তাকিয়ে ছিলাম। বিমানে ভাত দেখাটাই যেন পেট ভরে যাওয়ার মতো ছিল।”

লিবিয়ায় দীর্ঘ ৪৫ দিন বন্দিজীবন কাটানোর পর দেশে ফেরার অনুভূতি এভাবেই বর্ণনা করেছেন মাশিউর রহমান।

গত মঙ্গলবার সকাল ১০টায় ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বিশেষ বুরাক এয়ারের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

দীর্ঘ বন্দিত্বের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহায়তায় মাশিউর রহমানসহ মোট ১৭৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

৪৫ দিনের বন্দিত্ব শেষে দেশে ফেরার স্বস্তি চোখে পানি, মনে শুধু আপনজনের কাছে ফেরার আনন্দ। 🇧🇩❤️

লিবিয়া থেকে ৫৩৫ অভিবাসীর স্বেচ্ছায় দেশে ফেরার যাত্রা।🇱🇾আইওএম লিবিয়ার Voluntary Humanitarian Return (VHR) কর্মসূচির মাধ্য...
02/09/2026

লিবিয়া থেকে ৫৩৫ অভিবাসীর স্বেচ্ছায় দেশে ফেরার যাত্রা।🇱🇾

আইওএম লিবিয়ার Voluntary Humanitarian Return (VHR) কর্মসূচির মাধ্যমে ৫৩৫ জন অভিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন।

তাদের মধ্যে রয়েছে 🇹🇩 চাদ ১৮০ জন 🇬🇳 গিনি ১০২ জন🇬🇲 গাম্বিয়া ৭৯ জন এবং 🇧🇩 বাংলাদেশি ১৭৪ জন অভিবাসী।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আইওএম স্বেচ্ছায় ও মানবিকভাবে অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরার প্রক্রিয়ায় সহায়তা করছে।

আলহামদুলিল্লাহ ভূমধ্যসাগরে ৫৪ অভিবাসী উদ্ধার। গতকাল সন্ধ্যায় একটি অতিরিক্ত বোঝাই ও ঝুঁকিপূর্ণ ধাতব নৌকা থেকে ৩ শিশুসহ ম...
02/09/2026

আলহামদুলিল্লাহ
ভূমধ্যসাগরে ৫৪ অভিবাসী উদ্ধার।

গতকাল সন্ধ্যায় একটি অতিরিক্ত বোঝাই ও ঝুঁকিপূর্ণ ধাতব নৌকা থেকে ৩ শিশুসহ মোট ৫৪ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ Louise Michel।

উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও কম্বলসহ জরুরি সহায়তা দেওয়া হয়। এরপর সবাইকে নিরাপদ বন্দরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে Louise Michel। তাদের নির্ধারিত গন্তব্য ভ্যালেনশিয়া (Valentia)।

জীবনের ঝুঁকি নিয়ে কাউকে নিরাপদ ভবিষ্যতের সন্ধানে যাত্রা করতে না হোক এটাই প্রত্যাশা। ❤️

ব্রেকিং নিউজ | লিবিয়া 🇱🇾আজ ১ সেপ্টেম্বর ২০২৬, তোবরুক ও বেনগাজির উপকূল থেকে দুটি নৌকা আটক করেছে লিবিয়ার উপকূলীয় নিরাপত...
01/09/2026

ব্রেকিং নিউজ | লিবিয়া 🇱🇾

আজ ১ সেপ্টেম্বর ২০২৬, তোবরুক ও বেনগাজির উপকূল থেকে দুটি নৌকা আটক করেছে লিবিয়ার উপকূলীয় নিরাপত্তা বাহিনী।

নৌকা দুটিতে বাংলাদেশি 🇧🇩 ও সুদানি 🇸🇩 নাগরিকসহ মোট ১১৬ জন অভিবাসী ছিলেন বলে জানা গেছে।

সমুদ্রপথে ইউরোপ যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সতর্ক থাকুন।

Address

Shahzadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir Clickz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monir Clickz:

Shortcuts

Share