28/07/2026
‘তথ্যই হোক সংযোগ’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলার তথ্য ও সেবাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় শেরপুর ডটকম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রিয় শেরপুরের প্রতিষ্ঠাতা ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি, সহ সভাপতি শাহরিয়ার মিল্টন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
এখন টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জুবায়ের দিপ, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নাঈম ইসলাম, কালের কন্ঠের শামিম আহমেদ, সাংবাদিক সুলতান আহমেদ ময়না।
স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, প্রষ্ফুটিত শেরপুর এর চিফ এডমিন দেবাশীষ সরকার, ভয়েজ অব ঝিনাইগাতী এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের এডমিন রবিউল ইসলাম রতন, শেরপুর হেল্পলাইনের এডমিন আহনাফ নাকিব, জনপ্রিয় শেরপুর এর এডমিন জাহিদ, রুপসী শেরপুর এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, সেভ ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান তালুকদার ও প্রিয়টেক বাংলাদেশ এর টিম মেম্বার নাহিদ হাসান, এ আর এম আব্দুল ওয়াদুদ, রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ইখতেখার হোসেন পাপ্পু, মিজু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘প্রিয় শেরপুর ডটকম’ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। পরে কেক কেটে প্ল্যাটফর্মটির যাত্রার শুভসূচনা করা হয়।