19/08/2026
Upwork-এ কোনো জবে আবেদন করার আগে যে ৫টা বিষয় অবশ্যই দেখা উচিত 🚩
সব জব আমার জন্য নয়। তাই কোনো জবে আবেদন করার আগে একটু ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
১. কাজের বিস্তারিত পরিষ্কার নয়।
ক্লায়েন্ট আসলে কী চাচ্ছেন, সেটা যদি পরিষ্কারভাবে বোঝা না যায়, তাহলে আবেদন না করাই ভালো। কারণ কাজের প্রয়োজন ঠিকভাবে না বুঝলে ক্লায়েন্টকে সন্তুষ্ট করা কঠিন হতে পারে, আর খারাপ ফিডব্যাকের ঝুঁকিও থাকে।
২. বাজেট অনেক কম।
কাজের তুলনায় পারিশ্রমিক যদি খুব কম হয়, তাহলে এমন জব এড়িয়ে চলাই ভালো। কম বাজেটের কাজে অনেক সময় অতিরিক্ত রিভিশন আর বাড়তি কাজের চাপ।
৩. ক্লায়েন্টের আগের হায়ারিং রেকর্ড।
আবেদন করার আগে ক্লায়েন্টের আগের কাজের ইতিহাস একটু ভালো করে দেখে নিন। আগের ফ্রিল্যান্সারদের সঙ্গে তার অভিজ্ঞতা কেমন ছিল, ক্লায়েন্টের রেটিং, হায়ার রেট ইত্যাদি। রেটিং যদি ভালো না হয় তাহলে এড়িয়ে চলা উচিত।
৪. কম বাজেটে অতিরিক্ত কাজ।
কাজের পরিমাণ অনেক, কিন্তু বাজেট বা সময় কম তাহলে এমন জব থেকে দূরে থাকাই ভালো।
৫. সময়সীমা বাস্তবসম্মত নয়।
যে কাজ করতে স্বাভাবিকভাবে ৩ দিন লাগবে, সেটা যদি ১ দিনের মধ্যে শেষ করতে বলে, তাহলে আবেদন করার আগে ভালোভাবে চিন্তা করুন।
Upwork-এ সফল হতে শুধু বেশি জবে আবেদন করলেই হবে না।
কোন জবে আবেদন করা উচিত আর কোন জব এড়িয়ে যাওয়া উচিত এটাও একজন ভালো ফ্রিল্যান্সারের গুরুত্বপূর্ণ স্কিল।