Labib hasan shopon

Labib hasan shopon একজন সাদা সিধে মানুষ�

ধরেন, কামারের চর কিংবা চরমোচারিয়া থেকে হঠাৎ জরুরি প্রসবব্যথা উঠেছে এক গর্ভবতী মায়ের। সকাল দশটা–এগারোটার সময়। গ্রামের ...
24/02/2026

ধরেন, কামারের চর কিংবা চরমোচারিয়া থেকে হঠাৎ জরুরি প্রসবব্যথা উঠেছে এক গর্ভবতী মায়ের। সকাল দশটা–এগারোটার সময়। গ্রামের গাইনী দিয়ে কাজ হচ্ছে না। ইমার্জেন্সি শেরপুরের কোন হাসপাতালে নিতে হবে।

গাড়িতে চড়ে রওনা দিলেন শেরপুরের পথে।
কিন্তু শেরপুরে ঢুকতেই আপনাকে পেরোতে হবে কুসুমহাটি বাজার জমসেদ আলী কলেজের সামনের সেই চিরচেনা যানজট। কাঁচাবাজার গড়িয়ে এসেছে রাস্তায়, ফুটপাত দখল হয়ে গেছে দোকানে, ট্রাক ইউটার্ন করছে মাঝরাস্তায়, অটোরিকশা তিন লাইন করে দাঁড়িয়ে।
বাজার কতৃপক্ষের নেই কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ।

একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে সাইরেন বাজাতেই থাকছে তো থাকছে—তাকে জায়গা করে দিতে হলেও তিনসারির অটো সরে যেতে হবে। তারপর চিপায় ঢুকিয়ে আগে পার হতে চাওয়া বাইকারদের জায়গা থেকে সরে যেতে হবে। রাস্তাতেই কাঁচামাল আনলোড হচ্ছে। কে কাকে জায়গা ছাড়ে?

এই মাঝপথে এসে প্রসূতিকে নিয়ে এসে আবার ভাবতে হয় জামালপুর নিয়ে গেলেই বোধহয় ভালো হতো। কিন্তু ততক্ষণে পেছনেও গাড়ির জটলা তৈরি হয়ে গেছে।

বাচ্চা প্রসবের আগেই যদি মাকে হারানোর আশঙ্কা তৈরি হয়—তাহলে এই কৃত্রিম যানজট কি শুধু “অসুবিধা”, নাকি এটা সরাসরি জননিরাপত্তার প্রশ্ন?

আমি পরশুদিন এইখানে দশ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা এক অ্যাম্বুলেন্সকে ক্রমাগত সাইরেন দিতে দেখছি।

👉আমি প্রশ্নটা শুধু এক গর্ভবতী মায়ের কথা কল্পনা করে রেখে গেলাম। এই অবস্থা আর কতদিন চলবে.....?
কবে প্রশাসন ও বাজার কর্তৃপক্ষ বাস্তব সমাধানে নামবে.....?

👉আমি কুসুমহাটি বাজার বনিক সমিতি এবং বাজার কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তার যেন বাজার বসিয়ে যানজট সৃষ্টি না করে, সেই দিকে খেয়াল রাখবেন।

কপিপোস্ট।

সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তায়ালার—আলহামদুলিল্লাহ।কিছু জয় থাকে, যা শুধু ট্রফিতে সীমাবদ্ধ নয়—সে জয় হয়ে ওঠে মানুষের স...
06/02/2026

সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তায়ালার—আলহামদুলিল্লাহ।
কিছু জয় থাকে, যা শুধু ট্রফিতে সীমাবদ্ধ নয়—সে জয় হয়ে ওঠে মানুষের স্বপ্ন, এলাকার গর্ব আর ইতিহাসের অংশ।আজ ঠিক তেমনই এক গৌরবের অধ্যায় রচিত হলো।
৮নং লছমনপুর ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন আমাদের ভালোবাসার—কাজিরচর স্পোর্টিং ক্লাব।
ফাইনালের সেই উত্তেজনাময় মুহূর্তে শক্তিশালী ইলশা ব্রাদার্স স্পোর্টিং ক্লাব-কে হারিয়ে আজ প্রমাণ হলো—ইউনিয়নের সেরা দল এখন কাজিরচর স্পোর্টিং ক্লাব।
এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়।এর পেছনে আছে দীর্ঘদিনের অনুশীলন, ত্যাগ, শৃঙ্খলা ও অগাধ বিশ্বাস। ব্যাটিংয়ে শান্তর ৭০+ রানের দায়িত্বশীল ইনিংস,আর শেষ প্রান্তে পারভেজের আগ্রাসী ও নির্ভীক ব্যাটিং এই দুই প্রজন্মের দৃঢ়তায় রচিত হলো চ্যাম্পিয়নের গল্প।
এই জয় শুধু মাঠের নয় আমাদের প্রিয় সাপোর্টারদের ভালোবাসা, উৎসাহ আর দোয়ার ফল। আপনাদের শক্তিতেই আজ আমরা এতদূর। আপনাদের ভালোবাসা ছাড়া এই জয় কখনো সম্ভব হতো না।
আজ গর্বের সাথে বলতে পারি—কাজিরচর স্পোর্টিং ক্লাব শুধু একটি দল নয়,এটি আমাদের ঐক্য, আমাদের আত্মমর্যাদা ও আমাদের স্বপ্ন।
আমরা কাজিরচর
আমরাই চ্যাম্পিয়ন
এই জয় আমাদের সবার।

Address

Sherpur

Telephone

+8801999608210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labib hasan shopon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share