News 7 Bangla Tv

News 7 Bangla Tv (Assalamu Alaikum) Everyone welcome to our news seven online video news page, share more news.

নালিতাবাড়ী থানার নতুন ইন্সপেক্টর তদন্ত হিসাবে মোহাম্মদ নিজামুল হক এর পদায়ন হয়েছে। দোয়া ও শুভ-কামনা রইলো।
12/01/2026

নালিতাবাড়ী থানার নতুন ইন্সপেক্টর তদন্ত হিসাবে মোহাম্মদ নিজামুল হক এর পদায়ন হয়েছে।
দোয়া ও শুভ-কামনা রইলো।

হারানো বিজ্ঞপ্তিকাজল রেখা (বয়স ৫৫), বাক-প্রতিবন্ধী—মাত্র এক-দু’টি কথা বলতে পারেন। পিতা: ইন্তাজ আলী। গ্রাম: বাশকান্দা।তিন...
23/11/2025

হারানো বিজ্ঞপ্তি

কাজল রেখা (বয়স ৫৫), বাক-প্রতিবন্ধী—মাত্র এক-দু’টি কথা বলতে পারেন। পিতা: ইন্তাজ আলী। গ্রাম: বাশকান্দা।
তিনি নারায়ণগঞ্জে তাঁর মেয়ের কাছে থাকতেন। সেখান থেকে প্রায় ১ মাস আগে নিখোঁজ হয়েছেন এবং এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর খোঁজ পেয়ে থাকেন বা পাওয়ার সম্ভাব্য কোনো তথ্য জানেন, অনুগ্রহপূর্বক নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে—

📞 01922-224450

পরিবারের পক্ষ থেকে সহযোগিতার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ রইল।

18/11/2025

শেরপুরের নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে যুবকের ঝু-লন্ত ম-রদেহ উ-দ্ধার–তদন্তে পুলিশ | বিস্তারিত জানতে চোখ রাখুন
Nalitabari News Today পেইজে

নালিতাবাড়ীতে সাংবাদিকের বাবা ‘মাদক সম্রাট’ জমির গ্রেফতারমানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ ছেলের বিরুদ্ধেনা...
06/11/2025

নালিতাবাড়ীতে সাংবাদিকের বাবা ‘মাদক সম্রাট’ জমির গ্রেফতার

মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ ছেলের বিরুদ্ধে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধিঃ----

শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা ও চাঁদাবাজি চালানোর অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। পরিবারের কর্তা ব্যক্তি ও কথিত সাংবাদিকের বাবা ‘মাদক সম্রাট’ জমিরকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা শিমুলতা এলাকার নিজ বাড়িতে মাদক মামলায় ও অভিযান চালিয়ে জমিরকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি, জমির ও তার ভাইসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এলাকাবাসীর অভিযোগ, পরিবারের মাদক ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে জমির তার ছেলে বাদশাকে সাংবাদিক পরিচয় দেয়। বাদশা নিজেকে একটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধি পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাদশার নেতৃত্বে গঠিত তথাকথিত মানবাধিকার কমিটিতে যাদের সদস্য করা হয়েছে, তাদের অধিকাংশই অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত। এ সুযোগে বাদশা ও তার সহযোগীরা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুর রহমান সোহেল বলেন, সংগঠনের সাথে জড়িত কেউ মাদক কারবার বা অনৈতিক কাজে জড়িত থাকলে আমরা তাদের বহিস্কার করবো।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা বলেন,
“গ্রেফতারকৃত জমিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

27/10/2025

নালিতাবাড়ীতে মাদরাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন: ক্ষুব্ধ অভিভাবক এলাকাবাসী

প্রতিনিধি (নালিতাবাড়ী) শেরপুর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া দাখিল মাদরাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। অভিভাবকদের না জানিয়ে এমন কমিটি গঠন কয়ায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।

এমন অবস্থায় বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা দিয়েছে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া দাখিল মাদরাসায় গোপনে তফসিল ঘোষনা করে সুকৌশলে প্রচার প্রচারনা ছাড়াই মাদ্রাসার সুপার নাজিম উদ্দি মনমতো ম্যানেজিং কমিটি গঠন করেছে। মাদ্রাসায় কর্মরত অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসীকে না জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এমন হঠকারি ও দুরীভসন্ধিমুলক কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী।

অভিভাবক জালাল মিয়া, সোহাগ মিয়া, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, বেলায়েত হোসেন, জয়নাল মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল জলিলসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন- নৈশপ্রহরী ও আয়া পদে নিয়োগ খালি থাকায়, অসৎ উদ্দেশ্যে কাউকে না জানিয়ে গোপনে অবৈধ ভাবে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা করছে প্রতিষ্ঠানটির সুপার নাজিম উদ্দিন। এর আগেও ম্যানেজিং কমিটি গঠন করতে গিয়ে অবৈধ পন্থায় হেটেছিলো সুপার। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে তারা ব্যবস্থা নিয়েছিলো। এই প্রতিষ্ঠানটিতে বারবার অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ এলাকাবাসী। শিক্ষা প্রতিষ্ঠানে এমন কর্মকান্ডে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মাদ্রাসার সহকারী মৌলভী খলিলুর রহমান জানান, মাদ্রাসার কমিটি সংক্রান্ত বিষয়ে আমরা কিছু জানিনা। কমিটি গঠন হয়েছে কিনা এ বিষয়েও আমাদের কিছু বলা হয়নি।

এছাড়াও বিদ্যালয়ে একাধিক শিক্ষক জানান, দুই একজন শিক্ষক বাদে বাকি কেউ মাদ্রাসার নতুন গঠিত কমিটি সম্পর্কে কিছুই জানেননা। এমনকি মাদ্রাসা থেকেও তাদের কমিটি গঠন সম্পর্কে কিছুই জানানো হয়নি।

অভিভাবক আব্দুর রশিদ বলেন, আমার মেয়ে এই মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। আমাকে ভোটার তালিকায় রাখা হয়নি এবং কমিটির বিষয়ে কিছুই জানানো হয়নি। আমি সুপার স্যারের কাছে কমিটি গঠন নিয়ে জানতে চাইলে তিনি আমার সাথে অসৎ আচরণ করে বলেন, আপনি যা করতে পারেন, করেন।

এমন অভিযোগ মাদ্রাসার অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীদের অভিভাবকের।

ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক সদস্য নির্বাচনের জন্য প্রত্যেক শ্রেণীকক্ষে খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা শিক্ষার্থীদের অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে মাদ্রাসায় অধ্যয়নরত ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা জানান, এরকম কোন কিছুই তাদের জানানো হয়নি। এবং ম্যানেজিং কমিটি যে গঠন করা হয়েছে এটাও শিক্ষার্থীরা অবগত না।

সুপার নাজিম উদ্দিন বলেন সকল নিয়ম মেনে কমিটি গঠন করা হয়েছে। তবে তিনি কাউকে কমিটির কাগজ দেখাতে রাজি হননি। মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরাও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের নাম জানতে চাইলে তা জানাতে অস্বীকৃতি জানান। এমনকি সুপার নাজিম উদ্দিন দাম্ভিকতার সুরে বলেন, আমার কর্তৃপক্ষ ছাড়া কাউকে কমিটির কাগজ দেখাবোনা। এমনকি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদেরও না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: চাঁন নিয়া জানান, ঘাকপাড়া দাখিল মাদ্রাসার কমিটি সম্পর্কে আমি অবগত না। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন- এ বিষয়ে অভিযোগ পেয়েছি। গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

08/10/2025

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের বারমারী বটতলা গাঢ় মিশন এলাকায় ভয়া-বহ অ-গ্নিকা-ণ্ডে চার দোকান পু-ড়ে ছাই।

07/10/2025

আজকের এনসিপির মানববন্ধনে যাওয়ার আগে ভেঙ্গরুলের ২০/২৫ টা কামড় খেয়ে জ্বরে উলটা পালটা কথা কইছি আসিফের বাবা আমজাদ আলী।
বিস্তারিত ভিডিওতে।

04/10/2025

নালিতাবাড়ীতে আদালতের আ-দেশ অ-মান্য করে জমিতে হালচাষ

04/10/2025

নালিতাবাড়ীতে ধ-র্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা শ্ব-শুর গ্রে-প্তার!

22/09/2025

শেরপুরের নালিতাবাড়ীতে দোকানঘর ছাড়তে বলায় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ঘর মালিক কে পিটিয়ে আহত অভিযোগ উঠেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমবাগান বাজারে এ ঘটনা ঘটে। আহত আমবাগান বেকিকুড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের পুত্র ফজর আলী (৫৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ফজর আলী জানান, ২০২১ সালে আমবাগান বাজারে আব্দুল মোতালেব আমিন খলিফার কাছ থেকে জমিসহ একটি দোকান ঘর ক্রয় করেন, ওই দোকান ঘরে আব্দুল মোতালেব আমিন খলিফার ভাড়াটিয়া হিসেবে মোঃ দুলাল (৫০) ওষুধের ফার্মেসি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু পরবর্তীতে ফজর আলী দোকান ঘর ক্রয় করে দোকান ছেড়ে দেওয়া নিয়ে দুলাল মিয়ার সাথে কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের এক পর্যায়ে দুলাল মিয়ার ছেলে মোঃ জিহাদ (১৭) লোহার রড দিয়ে ফজর আলীর মাথার বাম পাশে ও শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ফজর আলীকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

20/09/2025

তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোস্ত এইড বাংলাদেশের ফুড প্যাক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম।

20/09/2025

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের উত্তর কালাকুমা আঃ রহিমের বাড়িতে সজারু ধরা পরেছে, এবং বন বিভাগের কর্মকর্তার কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাবে।

Address

Sherpur

Alerts

Be the first to know and let us send you an email when News 7 Bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category