21/02/2023
শ্রীবরদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
এসময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামী লীগ, শ্রীবরদী থানা,শ্রীবরদী পৌরসভা, ফায়ার সার্ভিস , কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতি লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব শ্রীবরদী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতকা অর্ধনির্মিত রাখা হয়। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে দিবসটি গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল,.থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃছালাহ উদ্দিন ছালেম, সাবেক সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সুজন রেজা প্রমুখ।
সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকালে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের শ্রীবরদী সরকারি কলেজ রোডস্থ দলিয় কার্যলয়ে আ'লীগের আয়োজনে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।