bdmirror tv

bdmirror tv It is a entertainment YouTube channel

শেরপুরে শাইন্ ও বার্ড ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণসেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড ন্যাচার অ্যান্ড ...
14/09/2025

শেরপুরে শাইন্ ও বার্ড ক্লাবের উদ্যোগে
শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্ট (শাইন) ও শেরপুর বার্ড ক্লাব এর উদ্যোগে এবং সল্ট-ক্যান্ডি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সহযোগিতায় বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষিকা করুণা রানী দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শাইন-এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাংবাদিক উমর ফারুক সেলিম প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ শেষে বিদ্যালয় আঙিনায় বট, কদম, জারুল, সোনালুসহ বিভিন্ন প্রজাতির পাখিবান্ধব গাছের চারা রোপণ করা হয়।
শাইন-এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তাদের সংগঠনের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গোরস্থান, রাস্তার পাশে দশ সহস্রাধিক বনজ, ফলজ, ফুলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ এবং জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

ভূমিকম্পে কেঁপে উঠলো শেরপুর
02/12/2023

ভূমিকম্পে কেঁপে উঠলো শেরপুর

"শেষ হতে যাচ্ছে উইন্ডোজ ১০ এর যুগ, জানাল মাইক্রোসফট"শেষ হতে যাচ্ছে উইন্ডোজ ১০-এর যুগ। বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক...
03/05/2023

"শেষ হতে যাচ্ছে উইন্ডোজ ১০ এর যুগ, জানাল মাইক্রোসফট"

শেষ হতে যাচ্ছে উইন্ডোজ ১০-এর যুগ। বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, খুব দ্রুতই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০-এর। বর্তমানে উইন্ডোজ ১০-এর যে ভার্সানটি রয়েছে সেটিই থাকবে শেষ হিসেবে। ফলে আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ১০-এ চলে, তাহলে এই অপারেটিং সিস্টেমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।

বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, ১৪ অক্টোবর ২০২৫ সালই উইন্ডোজ ১০ এর মেয়াদ শেষ। বর্তমানে যে উইন্ডোজ ১০ এর ভার্সনটি (২২এইচ২) রয়েছে সেটিই থাকবে শেষ হিসেবে। বাকি সব এডিশন থাকবে সমর্থনের যোগ্য হিসেবে। বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তা হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ। যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্রকে চালিয়ে যেতে পারে।

এরপর কী :

উইন্ডোজ ১০ যদি থেমে যায়, তাহলে পরবর্তী পর্যায়ে কী হতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বলা হচ্ছে উইজাররা এই পরিস্থিতিতে উইন্ডোজ ১১ এ দিকে যেতে পারেন। এদিকে, উইন্ডোজ ১০ এর পর বাকি অনেক আপডেট হবে বলে জানানো হচ্ছে। তবে যারা উইন্ডোজ ১০ চালিয়ে যেতে চান, তারা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করুন। 22H2 এই ভার্সানটি পর্যন্ত আপডেট করতে পারেন। এ ছাড়াও উইন্ডোজ ১০, ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত ব্যবহার করতে পারেন।

উইন্ডোজ ১১ কী হতে পারে :

বিশ্ব প্রযুক্তির কিংবদন্তী বিল গেটসের সংস্থা মাইক্রোসফটের বর্তমান উইন্ডোজটি ২০২১ সাল বাজারে এসেছিল। তার পরের বছরের মে মাসেই সমস্ত ডিভাইসের মধ্যে তা ঢুকে যায়। এদিকে, উইন্ডোজ ১১ এ নতুন নক্সা তুলে ধরে মাইক্রোসফট। সেখানে নতুন নানান ফিচার দেখা যায়।

"বুটেক্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ এপ্রিল"বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্...
08/04/2023

"বুটেক্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ এপ্রিল"

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (৮ এপ্রিল) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ এপ্রিল অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত। আর ২৫ মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরের দিন ২৬ মে থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত।
এবার বুটেক্সে ১০টি বিভাগে মোট আসনসংখ্যা ৬০০। বুটেক্সের এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ৬ হাজার শিক্ষার্থী। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে এইচএসসি প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে এ ৬ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা:

এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে কমপক্ষে ১৯ পয়েন্ট থাকলে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তা ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষায়ও জিপিএ-৫.০০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা কবে:

আগামী ১৬ জুন বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুধু বুটেক্স ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন।

আবেদন ফি:

আবেদনকারী শিক্ষার্থী ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে পারবেন। আর লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীকে ৮০০ টাকা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

"এবার বঙ্গবাজারে বরিশাল প্লাজায় আগুন"এবার রাজধানীর বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকা...
08/04/2023

"এবার বঙ্গবাজারে বরিশাল প্লাজায় আগুন"

এবার রাজধানীর বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটে সেখানে আগুন লাগে। তবে ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

''চিনির দাম কমলো''ভোক্তাপর্যায়ে চিনির দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পরিশোধিত খোলা চিনির কেজি ১...
06/04/2023

''চিনির দাম কমলো''

ভোক্তাপর্যায়ে চিনির দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পরিশোধিত খোলা চিনির কেজি ১০৪ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত চিনির কেজি ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। চিনির এই নতুন দাম আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

''রোববার পর্যন্ত হজ নিবন্ধনের সুযোগ''কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় রোববার পর্যন্ত বাড়িয়েছে সরকার।বৃহস্পতিবা...
06/04/2023

''রোববার পর্যন্ত হজ নিবন্ধনের সুযোগ''

কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় রোববার পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় রোববার (৯ এপ্রিল) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর হজযাত্রী নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। সে হিসাবে কোটা পূরণ হতে আরও ৮ হাজার জনকে নিবন্ধন করতে হবে।

মতিউল ইসলাম বলেন, এখনও কোটার ৮ হাজার ফাঁকা থাকলেও সরকারি-বেসরকারি ৩ হাজারের বেশি হজ গাইডকে সৌদি আরবে পাঠাতে হবে। তাদের জন্য কিছু কোটা সংরক্ষণ করা আছে। ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ হাজার কোটা ফাঁকা থাকতে পারে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা লাগবে।

"ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খুলে দেওয়া হবে"প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ঈদ...
06/04/2023

"ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খুলে দেওয়া হবে"

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কাজ করছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকেই আমাকে ফোন করেছেন। বিষয়টি নিয়ে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, আর্থিক অনুদানের জন্য একটি যৌথ ব্যাংক হিসাব, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছি। অ্যাকাউন্টগুলো খোলার পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্বরণকালের ভয়াবহ এ অগ্নিকাণ্ডে মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের হাজার হাজার দোকান।

"বিশ্বে যানজটের পঞ্চম শহর ঢাকা"রাজধানী ঢাকা যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা স...
06/04/2023

"বিশ্বে যানজটের পঞ্চম শহর ঢাকা"

রাজধানী ঢাকা যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়ে আছে ঢাকা।

বুধবার (৫ এপ্রিল) বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০২৩ এমন তথ্য প্রকাশ করেছে।

নামবিওর ওয়েবসাইটে দেওয়া তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর। আর ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ।

যানজটের দিক থেকে ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা নাইজেরিয়ার স্কোর ৩৪৮ দশমিক ৭। আর লস অ্যাঞ্জেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪।

যানজটের তালিকায় সবচেয়ে ভালো অবস্থান ২৩৯ নম্বরে রয়েছে নেদার‍ল্যান্ডস। দেশটির স্কোর ৩৬ দশমিক ৩। সূত্র : নামবিও

Address

Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when bdmirror tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bdmirror tv:

Shortcuts

Share

Category