ISlami tv

ISlami tv এসো হেদায়েত এর পথে
(3)

11/06/2026

কৃষকের রিভিউ ভিডিও আসছে ইনশাআল্লাহ আগামীকাল।
#মালিহা_জৈব_সার

30/05/2026
30/05/2026

🕋 "বছরের শ্রেষ্ঠ দিন আজ - আরাফাত দিবস"

আজকের ১টা রোজা = আগের ১ বছর + পরের ১ বছরের গুনাহ মাফ।
সুবহানাল্লাহ!
হাজিরা এখন আরাফাতের ময়দানে ক্ষমা চাইছে।
চলুন আমরাও এই সুযোগ মিস না করি। বেশি বেশি ইস্তেগফার পড়ি, দোয়া করি।
আল্লাহুম্মা লাব্বাইক 🤍

আরাফাত দিবসের রোজার ফজিলত সম্পর্কে সহীহ হাদিস:

صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ، وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ

> অর্থ: "আরাফাত দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি যে, তিনি এর মাধ্যমে আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ মাফ করে দেবেন।"

> সহিহ মুসলিম, হাদিস: ১১৬২
> সুনান তিরমিযী, হাদিস: ৭৪৯

আল্লাহ আমাদের সবাইকে আরাফাতের দিনের বরকত হাসিল করার তৌফিক দিন। আমিন 🤲

#আরাফাতের_রোজা #হজ্জ

24/04/2026

প্রশিক্ষিত জৈব সার উদ্যোক্তা তৈরির লক্ষ্যে
আমাদের এই প্ল্যাটফর্ম

স্মার্ট উদ্যোক্তা কর্মশালা
ব্যাচ নং :- ০১

তারিখঃ- ৩০ শে এপ্রিল ২০২৬ ইং
বারঃ- বৃহস্পতিবার
সারাদিন ব্যাপি কর্মশালা

অংশগ্রহণ ফী ৬০০৳ মাত্র

মালিহা এগ্রো ইন্ডাস্ট্রি
ফ্যাক্টরিঃ ইসলামপুর, কানসাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী।
মোবাইলঃ 01303679189, 01752125439

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে "গণ...
02/04/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে "গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি : সরকারের দায় ও জবাবদিহিতা" শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদের সঞ্চালনায় ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিশিষ্ট আলোকচিত্রশিল্পী শহীদুল আলম এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

ছাত্র প্রতিনিধিদের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম।

21/03/2026

ঈদুল ফিতরের সুন্নত সমুহের হাদিস:

♦️ গোসল করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদের দিন গোসল করতেন।" (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস নং: ৪২৮)
♦️ সুগন্ধি ব্যবহার করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদের দিন সুগন্ধি ব্যবহার করতেন।" (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ১০৯৮)
♦️ মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় খাদ্য গ্রহণ করতেন।" (বুখারী শরীফ, হাদিস নং: ৯৫৩)
♦️ ঈদগাহে যাওয়া: "রাসূলুল্লাহ (সা.) ঈদগাহে যেতেন।" (বুখারী শরীফ, হাদিস নং: ৯৫৬)
♦️ পায়ে হেঁটে যাওয়া: "রাসূলুল্লাহ (সা.) ঈদগাহে পায়ে হেঁটে যেতেন।" (তিরমিযী শরীফ, হাদিস নং: ৫৩০)
♦️ রাস্তা পরিবর্তন করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদগাহে যাওয়ার ও ফেরার পথে রাস্তা পরিবর্তন করতেন।" (বুখারী শরীফ, হাদিস নং: ৯৭১)
♦️ তাকবীর বলা: "রাসূলুল্লাহ (সা.) ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতেন।" (বুখারী শরীফ, হাদিস নং: ৯৭২)
♦️ সদকা-খয়রাত করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদের দিন সদকা-খয়রাত করতেন।" (বুখারী শরীফ, হাদিস নং: ৯৭৯)
♦️ আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদের দিন আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করতেন।" (সুনানে আবু দাউদ, হাদিস নং: ১১৩৪)
♦️ মুসাফাহা করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদের দিন মুসাফাহা করতেন।" (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ১১০৩)
♦️ নামাজের আগে ফিতরা আদায় করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতেন।" (বুখারী শরীফ, হাদিস নং: ১৫০৩)
♦️ ঈদের নামাজের জন্য তাড়াতাড়ি যাওয়া: "রাসূলুল্লাহ (সা.) ঈদের নামাজের জন্য তাড়াতাড়ি যেতেন।" (সুনানে আবু দাউদ, হাদিস নং: ১১৩৫)
♦ ঈদের নামাজের জন্য মহিলাদের অংশগ্রহণ: "রাসূলুল্লাহ (সা.) মহিলাদেরকে ঈদের নামাজে অংশগ্রহণ করতে বলতেন।" (বুখারী শরীফ, হাদিস নং: ৯৭৪)
♦️ ঈদের নামাজের জন্য এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় ফেরা: "রাসূলুল্লাহ (সা.) ঈদের নামাজের জন্য এক রাস্তায় যেতেন এবং অন্য রাস্তায় ফিরতেন।" (বুখারী শরীফ, হাদিস নং: ৯৮৬)
♦️ ঈদের দিনে বেশি বেশি দোয়া করা: "রাসূলুল্লাহ (সা.) ঈদের দিনে বেশি বেশি দোয়া করতেন।" (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ১১০৫)
♦️ ঈদের দিনে গরীবদের খাওয়ানো: "রাসূলুল্লাহ (সা.) ঈদের দিনে গরীবদের খাওয়াতেন।" (সুনানে আবু দাউদ, হাদিস নং: ১১৩৬)

আল্লাহ সর্বশক্তিমান এবং রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণ করা।

একেক পর এক, এভাবেই চলছে! আর কত?
01/03/2026

একেক পর এক, এভাবেই চলছে! আর কত?

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন💔ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আয়াতুল্লাহ আলী খামেনির নাম, যিনি পশ্চিমা স...
01/03/2026

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন💔
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আয়াতুল্লাহ আলী খামেনির নাম, যিনি পশ্চিমা সন্ত্রাসীদের বিরুদ্ধে একাই লড়াই করেছেন,বারবার হত্যার হুমকির পরেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তেও মাথা নত করেননি..
মুসলিম বিশ্ব গর্ব করেই বলবে হাজার হাজার কাপুরুষের ভীড়ে আমাদেরও একজন বীর ছিল...❤️ বিদায় হে বীর, মহান আল্লাহ আপনাকে উত্তম মর্যাদা দান করবেন....🤲🏻

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ওসমান হাদী। এই দেশে বিপ্লবীদের একমাত্র স্থান  মৃত।
18/12/2025

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ওসমান হাদী। এই দেশে বিপ্লবীদের একমাত্র স্থান মৃত।

7/12/2025ইমাম, মুয়াজ্জিন ও গ্রাম্য চিকিৎসক সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কানসাট ইউনিয়ন শাখাসভাপতিত্ব করেন মোঃ নাস...
08/12/2025

7/12/2025
ইমাম, মুয়াজ্জিন ও গ্রাম্য চিকিৎসক সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কানসাট ইউনিয়ন শাখা

সভাপতিত্ব করেন মোঃ নাসির উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কানসাট ইউনিয়ন আমির।

প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর আমির।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাও. মোঃ সেফাউল মূলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ-সেক্রেটারি ও ৬নং কানসাট ইউনিয়ন চেয়ারম্যান।

অধ্যাপক মোঃ সাদিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা আমির।

অধ্যাপক মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা নায়েবে আমির।

অধ্যাপক মোঃ বাবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা সেক্রেটারি।

অধ্যাপক মোঃ রবিউল আউয়াল, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা অফিস সেক্রেটারি।

এছাড়াও ছিলেন, কানসাট ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মুশফিকুর রায়হান, সহ সেক্রেটারি মোঃ তুহিন, সহ বাইতুল মাল মোঃ ইসারুল।

Address

Chapainawabganj
Shibganj
6340

Alerts

Be the first to know and let us send you an email when ISlami tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ISlami tv:

Share

Category