Nime Med lab.

Nime Med lab. I'm a medical Laboratory technologist. I'll try my best to share my knowledge about my profession!

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, "বাবা, আমি মানুষের মাংস খাবো!"শকুন আশ্বাস দিল, "ঠিক আছে বেটা, ব্যবস্থা করবো।...
27/02/2026

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, "বাবা, আমি মানুষের মাংস খাবো!"

শকুন আশ্বাস দিল, "ঠিক আছে বেটা, ব্যবস্থা করবো।"

একটু পরে শকুন উড়ে গেল আর আসার সময় মুখে করে একটা গরুর মাথা নিয়ে ফিরে এলো।

বাচ্চা অনুযোগের সুরে বলল, "বাবা, এটা তো গরুর মাংস, আমি মানুষের মাংস খেতে চেয়েছি!"

বাপ বলল, "এতো অস্থির হয়ো না বাবা, অপেক্ষা করো!"

এই বলে শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় একটা শুয়োরের মাথা নিয়ে ফিরে এলো।

বাচ্চা অধৈর্য হয়ে বলল, "আরে এটা তো শুয়োরের মাংস, মানুষের মাংস কোথায়?"

শকুনটা তখন মাথা দুটো মুখে নিয়ে উড়াল দিল আর গরুর মাথাটা একটা মন্দিরের পাশে এবং শুয়োরের মাথাটা একটা মসজিদের পাশে ফেলে চলে এলো।

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো হিন্দু মুসলমান দাঙ্গা। দেখতে দেখতে কয়েকশ লাশ পড়ে গেল! তখন বাপ বেটা আকাশ থেকে মাটিতে নেমে খুব তৃপ্তি করে মানুষের মাংস খেতে লাগলো।

খেতে খেতে বাচ্চাটা জিজ্ঞাসা করল, "বাবা, মানুষ এরকম স্বার্থপর আর প্রতিহিংসা পরায়ণ কেন?"

শকুন জবাব দিল, "এই মানুষ জাতটাই এমন। সৃষ্টিকর্তা এদেরকে পৃথিবীর সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এরা আমাদের থেকেও হিংস্র হয়ে ওঠে!"

বাচ্চা কিছুটা কষ্ট নিয়ে বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন বাবা? খামোখা কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই তো পারতে!"

বাবা হেসে উত্তর দিল, "তাতেও নিরীহ লোকগুলোই মারা যেত! ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তুমি তো আজকেই খেতে চেয়েছিলে। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয়, কিন্তু একবার শুরু হলে আর থামে না!"

বাচ্চা অবাক হয়ে বলল, "তোমার অনেক বুদ্ধি, বাবা!"

শকুন হেসে উত্তর দিল, "আরে, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ কোনো কাজে সাফল্য লাভের সহজ রাস্তা হিসেবে হয় ধর্ম, না হয় রাজনীতিকে ব্যবহার করে!"

Copied!

Address

Shibganj
5810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nime Med lab. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share