01/07/2026
অাসসালামু অালাইকুম ওয়া রহমাতুল্লাহ, অাশা করি ভালো অাছেন।
অালহামদুলিল্লাহ, অাপনাদের দোয়ার মেহনতে অামরা খুব শীঘ্র ***দাওয়াতুন নাফি'অাহ *** এর কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
#প্রশ্ন হচ্ছে *দাওয়াতুন নাফি'অাহ* কি?
বর্তমান সময়ে দেখতে পাই আমাদের সমাজ আজকে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এটি আর সাধারণ মুসলিম সমাজ নেই এটি এখন পশ্চিমা সংস্কৃতি ও অপসংস্কৃতির আড্ডাখানা হয়ে গেছে। যেমন:-
++এখনকার মুসলিম যুবকরা মনে করে কোনভাবে সপ্তাহে জুমার নামাজটা পড়লেই হলো, অার বাকিগুলো বৃদ্ধ হয়ে গেলে পড়ে নেব।
++অামাদের যুবকরা মনে করে গান-বাজনা, নৃত্য, নারী-পুরুষ একসাথে মেলামেশা করলে কোনো সমস্যা নেই, যা সম্পুর্ন হারাম।
++অামাদের তরুণ যুবকরা এখন গুরুজনদের নুন্যতম সম্মান টুকু দেওয়ার প্রয়োজন বোধ করেনা।
++এরা প্রতিনিয়ত গুনাহ তো করতেছেই কিন্তু তাদের ভিতরে সামান্য অনুশোচনা বোধ প্রযন্ত নেই। গুনাহ করলে যে রবের কাছে মাফ চাইতে হয় অর্থাৎ (তাওবা) এগুলা তাদের কাছে কিছুইনা।
++এই প্রতিযোগিতামুলক বিশ্বে তারা দক্ষতার পিছনে না ছুটে ফ্রী ফায়ার অার জুয়ার পিছনে ছুটতেছে।
++++++এরকম আরো অসংখ্য সমস্যা আমাদের সমাজের নিত্যনৈমিত্তিক বিষয়, এই সমস্যাগুলোর সমাধান করে একটি আদর্শ, সুন্দর, ইসলামিক সমাজ গড়তে দাওয়াতুন নাফি'অাহ দৃঢ় আগ্রহী #দাওয়াতুন নাফি'অাহ অর্থ উপকারী দাওয়াত।
এটি একটি তিন মাসের কোর্স। প্রতি মাসে চার দিন অর্থাৎ প্রতিসপ্তাহের শুক্রবার অত্র এলাকার বিভিন্ন যুবক, তরুণ কিশোরদেরকে বিভিন্ন অভিজ্ঞ আলেমদের দ্বারা দ্বীনি নসিহা করা হবে এবং তাদেরকে দিয়ে এই নষ্ট সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।
★★আমাদের পরিকল্পনা :-
এই তরুণ যুবক কিশোরদের সাথে মিশে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে কিছুটা টা হলেও দ্বীনের পথে নিয়ে আসা।এখানে আসলে কেউ হাফেজ, মাওলানা, মুফতি হতে পারবে না কিন্তু আমরা এটুকু আশা রাখি অন্তত তাদের ভিতর অনুশোচনা বোধটুকু জেগে উঠবে।
এবং ইনশাআল্লাহ প্রতিদিন উপস্থিত সকলের জন্য নাস্তার ব্যবস্থা করা হবে।একঘেয়েমি দূর করার জন্য মাঝে মাঝে বিনোদনমূলক অনুষ্ঠানের ও আয়োজন করা হবে।এছাড়া তাদেরকে বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদানসহ আরও বিভিন্ন কাজের টার্গেট রয়েছে।ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় সেগুলো বাস্তবায়ন করা হবে।
♦♦পরিশেষে আহ্বান :-
আপনাদের দোয়া, পরামর্শ ও সাহায্যই আমাদের পুঁজি।