PTV Bangla

PTV Bangla পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে

04/09/2026

সিংগাইর প্রাক্তন সিনেমা হলের পূর্ব পাশে
আল মদিনাতুন নূর জামে মসজিদের
জুমার নামাজ উদ্বোধন হলো আজ
৪ সেপ্টেম্বর ২০২৬,
এখানে ৪ জন শিক্ষক সহ
ভালো মানুষের প্রচেষ্টায়
সুন্দর একটি মসজিদ হয়েছে,
দোয়া রহিলো জমি দাতা মরহুম নুর ইসলাম ভাই এর স্ত্রী ও তার ছেলে কে,
দোয়া করবেন

ঘর থেকে দুর্গন্ধ  বের হচ্ছিল, ভেতরে মিলল নার্সের মরদেহনিজস্ব প্রতিবেদক ঃজামালপুর শহরের চালাপাড়া। নিজের ঘরে একাই থাকতেন ন...
04/09/2026

ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল,
ভেতরে মিলল নার্সের মরদেহ
নিজস্ব প্রতিবেদক ঃ
জামালপুর শহরের চালাপাড়া। নিজের ঘরে একাই থাকতেন নার্স রোকসানা আক্তার শিলা। কাজ করতেন শহরের সেবা জেনারেল হাসপাতালে।

মঙ্গলবার দুপুরে হঠাৎ তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি স্থানীয়দের সন্দেহের কারণ হলে খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে শিলার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্যে জানা গেছে, ঘরের দরজা বন্ধ ছিল। মরদেহটি বিছানায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, কীভাবে মৃত্যু হলো শিলার?

এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। হত্যা করা হয়েছে কি না এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে। তথ্যসূত্র ঢাকা পোস্ট

একজন মানুষ প্রতিদিন অসংখ্য মানুষের জীবন বাঁচানোর কাজে যুক্ত ছিলেন। অথচ সেই মানুষটির নিজের জীবনের শেষ মুহূর্তগুলো কেমন ছিল, তা এখনো অজানা।

একটি বন্ধ ঘর, একা থাকা একজন নার্স, আর বাইরে ছড়িয়ে পড়া দুর্গন্ধ। এই কয়েকটি তথ্যই ঘটনাটিকে রহস্যময় করে তুলেছে।

তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এখন প্রয়োজন সঠিক তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে শিলার মৃত্যুর প্রকৃত কারণ বের করে আনা।

04/09/2026

আপন ঠিকানা বাগান বাড়ির
ও আপন ঠিকানা কবরস্থানে নির্মাণ কাজে
আজ রাস্তায় ইটের সলিং এর উপর দিয়ে সিসি ডালাই

03/09/2026

মানিকগঞ্জের
সিংগাইর সরকারি কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ভর্তি সহ নানা অনিয়ম এর অভিযোগ তুলে তাকে
অপসারণের দাবীতে ইউএনও'র কাছে স্বারক লিপি প্রদান সহ
বিস্তারিত দেখুন পার্ট ওয়ান

হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত ছয় জন ইউপি চেয়ারম্যান। গত স...
02/09/2026

হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত ছয় জন ইউপি চেয়ারম্যান। গত সোমবার (৩১ আগস্ট) তাদের ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্যানেল চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএনওর ওই চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের ৭০০৩/২০২৫নং রিট পিটিশনের ১৪ মে ২০২৫ তারিখের নির্দেশনা, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা, জেলা সরকারি আইন কর্মকর্তার (জিপি) আইনগত মতামতের প্রেক্ষিতে তাদের স্ব স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

দায়িত্ব ফিরে পাওয়া ছয় চেয়ারম্যান হলেন-রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ, বাল্লা ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান ও বলড়া ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন খান কুন্নু।

ইউএনওর চিঠির প্রেক্ষিতে ইতোমধ্যে বাল্লা, বলড়া, ধুলশুড়া ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান দায়িত্বভার বুঝে নিয়েছেন। হাইকোর্টের আদেশের পর ছয় চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছি।

ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান বলেন, আজকে দায়িত্বভার গ্রহণ করেছি।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, আমি গতকাল সন্ধ্যায় চিঠি পেয়েছি। আগামী রবিবার দায়িত্ব বুঝে নিবো ইনশাআল্লাহ।

হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিজা বীসরাত হোসেন বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যারের নির্দেশে ছয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

02/09/2026

সিংগাইর হাইস্কুল মাঠে
১ লা সেপ্টেম্বর বিএনপির বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
মোহাম্মদ আলী, তিনি বলেন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
আজই পালিত হবে এর পড়ে ---

চুনারুঘাট  সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাহবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের চুনারুঘাট উপজ...
01/09/2026

চুনারুঘাট সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, চুরি ও বিক্রির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে বন বিভাগ।মঙ্গলবার চুনারুঘাট থানায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা মোবারক হোসেন ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালে সংশোধিত) ২৬(১ক)-এর (খ) ও (ঘ) ধারায় ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ৩৪)।মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মে পর্যন্ত বিভিন্ন সময়ে সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা ও তা কেনাবেচা করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসমূহের গোপনীয় তথ্যের ভিত্তিতে এই চুরি ও বিক্রির সাথে ২০ জনের সম্পৃক্ততা পাওয়া যায়।মামলায় প্রধান আসামি করা হয়েছে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়াকে। অন্য আসামিরা হলেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিএনপি নেতা শফিকুল ইসলাম আবুল, চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহলদার, চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, চুনারুঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সরকার, মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ।সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে এই মামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।একই দিনে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে গাছ কাটা ও বিক্রির অভিযোগে বন কর্মকর্তা এইচ এম এরশাদ বাদী হয়ে আরও ৪২ জনের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, গাছ চুরির বিরুদ্ধে বন বিভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।স্থানীয় ওয়াইল্ডলাইফ কর্মী বিশ্বজিৎ পাল সরকারি পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, তদন্তকালে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হবিগঞ্জে প্রকাশিত নিউজ

01/09/2026

সিংগাইর এক গ্রুপের কান্ড
দিনে বিএনপি রাতে আওয়ামী লীগের দোসর
তাদের নাম আপনি আমরা সবাই জানি
তাদের থেকে সাবধান থাকবেন -
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে - শান্ত এমপি

01/09/2026

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বক্তব্য রাখেন

01/09/2026

ধল্লা মামুন এর

Address

450/3
Singair
1820

Alerts

Be the first to know and let us send you an email when PTV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PTV Bangla:

Shortcuts

Share