الصبر Sabr

الصبر Sabr إن الله مع الصابرين
নিশ্চয়ই, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন!

اللَّهُمْ صَلِّ وَسَلَّمْ عَلَى نَبِيْنَا مُحَمَّد (ﷺ)

29/06/2026

Your dua is never unheard.
Your tears are never unseen.
Your patience is never forgotten.
Allah's timing is always perfect.
Things will not go as planned but even the unplanned things can be beautiful.
Trust His plans and free yourself from overthinking, Your life will seem very easy to you.🤍📌

Eid Mubarak ❤️🐪
27/05/2026

Eid Mubarak ❤️🐪

25/05/2026

আধুনিক যুগে আমাদের ধৈর্য কমে যাওয়ার প্রধান কারণ হলো ইনস্ট্যান্ট নোটিফিকেশন এবং দ্রুতগতির জীবন। আমরা ভুলে গেছি যে, প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসগুলো তৈরি হতে সময় লাগে। আপনার দুআর উত্তর দেরিতে আসা মানে এই নয় যে আল্লাহ শুনছেন না; বরং তিনি আপনার ভেতরের ধৈর্যকে একটি শক্তিশালী ইবাদতে রূপান্তর করছেন। এই অপেক্ষার প্রতিটি সেকেন্ড আপনার আমলনামায় সওয়াব হিসেবে জমা হচ্ছে।"

— উস্তাদ নোমান আলী খান

আমরা চটজলদি সব পেয়ে যাওয়ার এই যুগে ভুলে যাই যে, মহাবিশ্বের সবচেয়ে সুন্দর ও শক্তিশালী পরিবর্তনগুলো নীরবে এবং সময় নিয়ে ঘটে। একটি বীজ থেকে বিশাল মহীরুহ হতে সময় লাগে, আঁধার কেটে ভোর হতে সময় লাগে। তাহলে কেন আমরা ভাবি আমাদের জীবনের প্রার্থনাগুলো সাথে সাথেই পূরণ হতে হবে?

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা পবিত্র কোরআনে মানুষের এই তাড়াহুড়ো করার স্বভাব এবং ধৈর্যের মহিমা সম্পর্কে বলেছেন:

"মানুষ তো সৃষ্টিগতভাবেই তাড়াহুড়ো প্রিয়।" (সূরা আল-আনবিয়া: ৩৭)
কিন্তু একইসাথে তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, এই ধৈর্যের প্রতিদান কতটা অসীম:
"নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার কোনো হিসাব ছাড়াই পরিপূর্ণভাবে দেওয়া হবে।" (সূরা আজ-জুমার:

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের শিখিয়েছেন যে, মুমিনের কোনো দোয়াই বৃথা যায় না। তিনি বলেছেন:
"কোনো মুসলিম যখন এমন কোনো দোয়া করে, যাতে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, আল্লাহ তাকে তিনটি জিনিসের যেকোনো একটি অবশ্যই দান করেন—
১. হয়তো তার দোয়া দুনিয়াতেই দ্রুত কবুল করেন,
২. অথবা তা আখিরাতের জন্য জমা রাখেন,
৩. কিংবা তার থেকে সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন।" (মুসনাদে আহমাদ, হাদিস: ১১১৩৪)

আপনার দোয়ার উত্তর এখনো আসেনি?
হাল ছাড়বেন না। হয়তো আল্লাহ আপনার হাত দুটোকে আরও কিছু সময় প্রসারিত দেখতে ভালোবাসছেন। কারণ, চাওয়ার নাম যদি হয় 'দোয়া', তবে অপেক্ষার নাম হলো 'তাওয়াক্কুল' (আল্লাহর ওপর ভরসা)।
আপনার অপেক্ষার প্রতিটি মুহূর্ত নষ্ট হচ্ছে না, বরং তা আপনার আমলনামায় ইবাদত হিসেবে লেখা হচ্ছে। আল্লাহর সময় নির্ধারণ কখনোই ভুল হয় না। তিনি যখন দেবেন, আপনার কল্পনার চেয়েও সুন্দর করেই দেবেন।

#নোমান_আলী_খান #শিক্ষা

24/05/2026

*নিজেকে আল্লাহর পথে আনার এক মহাযুদ্ধে নেমেছি, বার বার ব্যর্থ হচ্ছি তাও চেষ্টা করছি..!*🍃

–সংগৃহীত

24/05/2026

اسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা-ইলা-হা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।ও

অর্থঃ 'আমি আল্লাহ্র নিকটে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক। আমি তাঁর দিকে ফিরে যাচ্ছি বা তাওবা করছি

22/05/2026
22/05/2026

তুমি যদি আয়নার সামনে দাড়িয়ে নিজেকে সুন্দর ভাবো, তাহলে তুমি সত্যিই সুন্দর। তোমার মন সুন্দর; সৃষ্টিকর্তার প্রতি তুমি সন্তুষ্ট!🖤🫶

সবাই হয়তো এই ঘটনা সম্পর্কে অবগত 🥀সবাইকে just বলবো আপনাদের শিশুদের খেয়াল রাখুন আপনার শিশু শুধুু আপনার কাছেই নিরাপদ কোথাও ...
22/05/2026

সবাই হয়তো এই ঘটনা সম্পর্কে অবগত 🥀

সবাইকে just বলবো আপনাদের শিশুদের খেয়াল রাখুন আপনার শিশু শুধুু আপনার কাছেই নিরাপদ কোথাও একা যেতে দিয়েন না

আল্লাহর ওয়াস্তে শিশুদের গায়রেমাহরাম পুরুষদের থেকে খেয়াল রাখুন ❤️‍🩹

রব হেফাজত করুন আমিন এ দেশে বিচার পাবেন না নিরিহ অসহায় নিষ্পাপ বাচ্চাদের জীবন নষ্ট হবে। ওদের নৃরপশুলো টার্গেট করছে😌❤️‍🩹

22/05/2026

- শুক্রবার দুরুদ পাঠের দিন;
আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ) 💚

20/05/2026

আসমানের অধিপতি যদি সন্তুষ্ট
হয়ে যায়, 'তাহলে জমিনের
লোকগুলো অসন্তুষ্ট হলে কি আসে
যায়?

লেখা:-আরিফ আজাদ-

Address

Dhaka
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when الصبر Sabr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share