17/11/2025
খুব বেশি দিন হল বাইক চালাই না, তবে একটা কথা বলতে চাই:
চট্টগ্রাম - কক্সবাজার রাস্তাটা কি বর্তমানে দূর্ঘটনা প্রবণ হয়েছে?? নাকি আগেই ছিল??
👉অনেক আগে থেকেই ছিল।
এর কারণটা হল, সিঙ্গেল লেন।
এখন আসি, প্রতিটা রাস্তার একটা করে হিসাব নিকাশ থাকে, এই হিসাব নিকাশ গুলা ভালভাবে ক্যালকুলেশন করে রাস্তায় বের হওয়া উচিত।
আবহাওয়া যেমন প্রতিটা মুহুর্তে চেঞ্জ হয়, বাংলাদেশের রাস্তার পরিবেশটাও প্রতিটা মুহুর্তে চেঞ্জ হয়।
বাইক ট্যুরের আগে সেই রাস্তা গুলা সম্পর্কে একটু বুঝতে হবে।
ভোরের দিকে- ঢাকা থেকে কক্সবাজার গামী বাস গুলা কক্সবাজার হাইওয়েতে থাকে, সেই সময় তারা বাইক কিংবা ছোট ট্রাককে গোনায় ধরেনা।
৭-৮-৯ টা সময় : অফিসগামী, স্কুল কলেজের চাপ থাকে, তাই স্বাভাবিক ভাবে লোকাল যানবাহন গুলার দৌরাত্ম বেরে যাবে, আর লোকালরা তাদের মত করে চালাবে।
১১- দুপুর - এই সময় লোকজনের প্রেশার কম থাকে, কিন্তু রাস্তায় চলাচল কারী যানবাহন গুলা তাদের যাত্রী তুলার জন্য যেকোন সময় যে কোন স্থানে হুটহাট ব্রেক করবে, রাস্তায় ঘুরিয়ে দেবে।
দুপুর পর থেকে বিকেল- স্কুল কলেজ ছুটি হয়ে যায়, লোকাল যানবাহন পারাপারি করবে।
বিকেল থেকে সন্ধ্যা - অফিস ছুটি হয়ে যায়, সাথে কক্সবাজার থেকে ঢাকা গামী বাস গুলা ছাড়তে শুরু করে।
সন্ধ্যা থেকে মাঝ রাত- পুরাদমে ঢাকা গামী বাসের দৌরাত্ম চলে।
মাঝ রাত থেকে ভোর - ডাকাতদের দৌরাত্ম চলে।
এখন আপনি কোন সময় চালিয়ে অভ্যস্ত সেটা আপনার উপর নির্ভর করে।
ভাই যে কোন রাস্তায় যাওয়ার আগে ভালভাবে পর্যবেক্ষণ করুন দেখবেন অনেক সেইফ ভাবে চলাচল করতে পারছেন।
ধন্যবাদ।