08/05/2026
প্রাপক,
মায়াবতী
আজ ০৯ই মে—আমার না হওয়া মায়াবতীর জন্মদিন। সামর্থ্য থাকলে আজ শহরের প্রতিটি বিলবোর্ডে তোমার নাম লিখে দিতাম, পুরো শহর জানিয়ে দিতাম এক অপূর্ন ভালোবাসার পুর্নাঙ্গ গল্প। কিন্তু সেই সামর্থ্যই না থাকায় আজ টাইমলাইনের এই সামান্য কলামে আমার দীর্ঘশ্বাস আর ভালোবাসা টুকু সঁপে দিলাম।
শুভ জন্মদিন, আমার না হয়েও আমার হয়ে থাকা মানুষটি।