07/06/2026
অপু বিশ্বাস বাচ্চা নিয়ে হাজির হল, শাকিব কইল বাচ্চা আমার কিন্তু বউ আমার না। ফল কিভাবে গাছ ছাড়া হয় এই হিসাব মিলে না।
দ্যান বুবলি বাচ্চা নিয়ে হাজির হল, এবার শাকিব বলল বাচ্চা আমার তবে এই বউও আমার না। এখানেও হিসাব মিলে না।
শাকিব গিয়ে অপুর বাসায় কেক কাটে। তখন জিজ্ঞেস করা হলে বলল, আমাদের মধ্যে কোন উত্তেজিত সম্পর্ক নাই শুধু কেক খাওয়ার সম্পর্ক।
অপুর পোস্ট দেখে বুবলি দিল আমেরিকায় শাকিবরে নিয়ে ঘুরার ফটো। সেটার পরে শাকিব বলল বুবলির লগে আমার কোন দেনা পাওনা নাই। ডেবিট ক্রেডিটের চ্যাপ্টার ক্লোজ।
তারপর নিউজ দেখলাম নতুন পাত্রী খুজছেন শাকিব খান। সেখানে বলেন বিগত বছরের হালখাতা ক্লোজ হয়ে গেছে। কেউ আমার বউ না, আমিও কারোর জামাই না।
এখন দেখলাম বুবলির আবার মেয়ে হইছে, বাবা শাকিব খান। এই হিসাব মিলতেছে না, হালখাতা ক্লোজ হয়ে গেলে বাকী খাওয়ার তো কথা না।
দুইদিন পরে অপু বিশ্বাসও আবার হাজির হবে শিওর।
এজন্যই মহাকবি হোমার বলেছেন, শাকিব খানের know know আসলে know know নয় এটা হচ্ছে হ্যারি পটারের জাদুর লাঠি। Lumos বললেই জ্বলে উঠে।😂