Daily Badwip Bangladesh

Daily Badwip Bangladesh ব-দ্বীপ বাংলাদেশ
গ্রাম বাংলার মাটি ও মানুষের কথা বলে।
WhatsApp:01818514313
পেজটি ফলো করে সাথে থাকুন,ধন্যবাদ।
(1)

26/08/2026
26/08/2026

নলডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

জেলা সংবাদদাতা, নাটোর।

নাটোরের নলডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট ২০২৬) বেলা এগারোটায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দেশে কোন হানাহানি, বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি হবে না। হযরত মুহাম্মদ (সাঃ) সমস্ত মানব জাতির রহমত স্বরুপ ৫৭০ হিজরির ১২ রবিউল আওয়াল মাসে মক্কায় কুরাইশ বংশে জন্ম গ্রহণ করেন। তিনি ৬৩৩ হিজরির ১২ রবিউল আওয়াল মাসে মদিনায় ইন্তেকাল করেছেন। আলোচনা সভায় হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধা সহ দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নলডাঙ্গা সংবাদদাতা এম জহুরুল ইসলাম প্রমূখ।

26/08/2026

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী
প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

★বিস্তারিত কমেন্টে__

26/08/2026

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আজকের পরিচিত সভায় বক্তব্য রাখছেন জেলা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ আরফাত সিকদার
#কক্সবাজার

26/08/2026

এম এ রশীদ: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ড চারাবই দাউদপুরের দীর্ঘদিনের ভোগ.....

Address

সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জ
Sirajganj
6712

Alerts

Be the first to know and let us send you an email when Daily Badwip Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share