10/04/2026
গুরুত্ব এমন একটা জিনিস যেটা চাওয়া যায় না, আদায় করা যায় না, জোর করে নেওয়াও যায় না।
এটা কেবল অনুভব করাতে হয়, আচরণ দিয়ে, উপস্থিতি দিয়ে, যত্ন দিয়ে।
তুমি যদি কারো জীবনে গুরুত্বপূর্ণ হও,
তাহলে সে ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বের করবে, কথা না বললেও খোঁজ নেবে, তোমার ছোট ছোট বিষয়গুলোও তার চোখ এড়িয়ে যাবে না।
আর যদি না হও, তাহলে হাজার চেষ্টা করেও তুমি “অপশন” হিসেবেই থেকে যাবে। প্রয়োজন ফুরোলেই তোমার কথা তার আর মনে পড়বে না।
তাই গুরুত্ব পাওয়ার জন্য নিজেকে ছোট করো না,
কারো দৃষ্টি আকর্ষণের জন্য নিজের মূল্য কমিয়ো না।
কলমেঃ- উজান মাহমুদ 🌼