02/08/2025
চায়না বাঁধ-৩: পরিকল্পিত রূপায়ণে হয়ে উঠতে পারে সিরাজগঞ্জের স্বপ্নের পর্যটন কেন্দ্র!
যমুনার পাড়ঘেঁষা সৌন্দর্যের এক অপার বিস্ময় সিরাজগঞ্জের চায়না বাঁধ-৩। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ, নদীর প্রবাহ আর অপার বিশ্রামের অনুভূতি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন এই বাঁধপাড়ে। শুধু সিরাজগঞ্জ শহর নয়—পাশের উপজেলা, এমনকি বিভিন্ন জেলা থেকেও ছুটির দিনগুলোতে মানুষ ভিড় জমায় এখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে কিংবা পিকনিকে অংশ নিতে।
মূলত পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদী নিয়ন্ত্রণ প্রকল্পের অংশ হিসেবে এই বাঁধ নির্মিত হলেও সময়ের পরিক্রমায় এটি হয়ে উঠেছে একটি উল্লেখযোগ্য পর্যটন সম্ভাবনাময় স্থান। আমরা স্মার্ট ট্যুরিজম দেশ বিদেশের পর্যটকদের সিরাজগঞ্জের অন্যান্য পর্যটন স্পট দেখানোর পাশাপাশি চাঁয়নাবাধ-৩ কেও দর্শনীয় তালিকায় অন্তর্ভুক্ত করে থাকি। কিন্তু দুঃখজনক হলেও সত্য—চায়না বাঁধ-৩ এখনো একটি সুপরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেনি।
🔴 যা অনুপস্থিত:
⛔ নেই পর্যটকদের জন্য মানসম্মত বসার ব্যবস্থা কিংবা ছায়াযুক্ত বিশ্রামাগার,
⛔ নেই পর্যাপ্ত শৌচাগার ও স্যানিটেশন সুবিধা,
⛔ দুর্যোগকালে নেই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা,
⛔ ছুটির দিনে যানবাহন নিয়ন্ত্রণে শৃঙ্খলার অভাব, যার ফলে সৃষ্টি হয় যানজট ও বিশৃঙ্খলা,
⛔ কিছু অসাধু ব্যক্তির উত্যক্ততা, যা পরিবারসহ আগত পর্যটকদের জন্য হয় বিব্রতকর।
তবে এটি সমস্যা নয়, বরং এটি সুযোগ— যদি এই স্থানটিকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হয়, তবে চায়না বাঁধ-৩ হতে পারে সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় ও আয়বর্ধক পর্যটন কেন্দ্র।
✅ সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম:
▪️নিরাপদ পার্কিং ও পর্যটকবান্ধব ওয়াকওয়ে
▪️রাস্তার দুইধার সহ এলাকার সৌন্দর্যবর্ধন
▪️কটেজ, রেস্টুরেন্ট ও ওয়াচ টাওয়ার নির্মাণ
▪️স্থানীয় পণ্যের বাজার (স্মারক, খাবার, হস্তশিল্প)
▪️নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ
▪️পর্যটন পুলিশের টহল ও তথ্য কেন্দ্র স্থাপন
একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার মাধ্যমে এখানে সৃষ্টি হতে পারে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান। এতে যেমন স্থানীয় অর্থনীতির চাকা ঘুরবে, তেমনি দেশের পর্যটন খাতও পাবে নতুন দিগন্ত।
📢 আমরা আহ্বান জানাই—জেলা প্রশাসন, পর্যটন কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় উদ্যোক্তাদের, আপনারা এগিয়ে আসুন। এই সম্ভাবনার দ্বার খুলে দিন।
🌿 প্রকৃতির এমন এক অমূল্য রত্ন, যদি একটু যত্ন পায়—হতে পারে সিরাজগঞ্জের গর্ব, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য।
সংগ্রহীত