Mukta khabar

Mukta khabar The Daily Muktakhabar

26/04/2025

সিরাজগঞ্জে দিন দিন গ্যাং..য়ে..র দাপট বাড়ছেই | News24

24/04/2025

চীনের প্রস্তাবিত ৩ টি হাসপাতালের মধ্যে ১টি হাসপাতাল সিরাজগঞ্জ স্থাপিত হলে ভালো ও কল্যাণকর হবে আমাদের জন্য - 27 জেলার প্রবেশপথ

সিরাজগঞ্জ একটি আধ্যাত্মিক নগরী। ঢাকা থেকে সিরাজগঞ্জের দূরত্ব প্রায় ১৫০ কি.মি.।
যার কারণে উন্নত চিকিৎসা সেবা প্রত্যাশীদের ঢাকায় যাতায়াত অনেকটা কষ্টসাধ্য।
এছাড়া চিকিৎসা সেবা প্রত্যাশীদের ঢাকামুখী চাপও কমবে।
সেই সাথে রাজশাহী রংপুর বিভাগের সর্বোচ্চ সংখ্যক মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।

শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫ ।আয়োজনে : চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।চেম্বার অব কমার্স সিরাজগঞ্জ এর সম্মানিত কর্মক...
21/04/2025

শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫ ।
আয়োজনে : চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
চেম্বার অব কমার্স সিরাজগঞ্জ এর সম্মানিত কর্মকর্তা ও উপর মহলের সদস্য বৃন্দ ।
সিরাজগঞ্জের বাণিজ্য মেলা একটা প্রদর্শনী মেলা । যেখানে সিরাগঞ্জের সকল বাণিজ্য ক্ষেত্র ও শিল্প থেকে উৎপাদিত পণ্য বিক্রি ও উপস্থাপন এর মাধ্যমে বিনিয়োগ নিয়ে আসা হয় ।
*এই মেলায় শুধু সিরাজগঞ্জ শহর কেন্দ্রিক ও থানা ভিত্তিক গ্রামের মানুষই আসে না ।
*এখানে বাইরের জেলা থেকে অনেক মানুষ ভিজিট করতে আসে ও বিনিয়োগ এর সুযোগ খুঁজে ।
**কিন্তু মেলায় দেখা গেলো - চক বাজার থেকে আমদানি কৃত কসমেটিক ও গৃহ সামগ্রী । আর আছে গুলিস্তান এর ফুট থেকে আমদানি করা মেয়েদের কিছু ওয়ান পিচ ।
***এই প্রদর্শনী মেলায় তাতের শাড়ি, গামছা এর একটা প্রদর্শন নাই ,,,, যার মাধ্যমে সিরাজগঞ্জ এর পরিচয় বহন করে ।
***বর্তমান সময় পাটের তৈরি অনেক তৈজসপত্র সিরাজগঞ্জ এর ক্ষুদ্র ক্ষুদ্র কারখায় উৎপাদন হয় , সেটার কোনো প্রদর্শন নাই ।
***বেতের তৈরি শীতল পাটি ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তৈরি হয় , এর কোনো প্রদর্শন নাই ।
*এই ভাবে শত শত শিল্প সিরাজগঞ্জে আছে, সে গুলার কোনো প্রদর্শন নাই ।
**বৈদেশিক ভাবে কুটির শিল্প বাণিজ্য করার প্রচুর সুযোগ আছে , যা রপ্তানির মাধ্যমে জনগণ ও দেশের অর্থনৈতিক সচ্ছলতা অর্জনে ভূমিকা রাখে ।

আপনারা যারা চেম্বার অব কমার্স এর দায়িত্বে আছেন , তারা কি এই চক বাজার এর বাণিজ্যের জন্যেই চেম্বারে থাকেন ?
**চেম্বার এর দায়িত্বে আপনারা ৭০% জায়গা জুড়ে চকের কসমেটিক আর গৃহ সামগ্রী এর জায়গার অনুমোদন দিয়েছেন । সেই সাথে কিছু বেকারীর তৈরি ফুড আইটেম ও ফুসকার দোকান বসানোর অনুমোদন দিয়েছেন ,,, এই কি ছিল আপনাদের প্রদর্শনী এর দায়িত্ব ?
***আমাদের সিরাজগঞ্জ এর ছোট ছোট শিল্প পিছিয়ে থাকার একটাই কারণ, চেম্বার এর দায়িত্ব প্রাপ্ত লোকজনের দায়িত্বের অনিহা ।
**আমার মনে হয় না ,সিরাজগঞ্জে কয়টা শিল্প কারখানা ও কুটির শিল্প আছে তার তথ্য এদের কাছে আছে ।

ইতি পূর্বে অনেক অভিযোগ উঠে এসেছে,
সিরাজগঞ্জের দায়িত্ব প্রাপ্ত ঊর্ধ্বতম কর্মকর্তাদের বিরুদ্ধে,যা মাথায় নেয়া হয় নাই ।
কিন্তু ২০২৫ অর্থ বছরের শিল্প ও বাণিজ্য প্রদর্শনী মেলা সেটা প্রমাণ করে।
***সিরাজগঞ্জের জনগণ- আপনাদের অঞ্চল আপনারা অর্থনৈতিক ভাবে সচ্ছলতা বৃদ্ধি করতে না পারলে,এটা আপনাদের ব্যর্থতা ছাড় আর কিছুনা।

20/04/2025

সিরাজগঞ্জের তাড়াশে এক গাড়ি চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যানের চালক।

তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের যে কোনো সময়ে দুষ্কৃতিকারীরা তাকে জবাই করে হত্যা করে।

পরে রাস্তার পাশে লাশ ফেলে চলে যায়। শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

নিহত রাসেদুল ইসরামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল।

07/07/2024

Esthan Nimgachi Rothjatra

27/06/2024

যার হারিয়ে যায় সেই বোঝে হারানোর কি যন্ত্রনা! 😥

ভিডিও তে দেখানো শিশুটিকে আনুমানিক ১ মাস আগে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ চট্টগ্রাম রেলস্টেশন থেকে উদ্ধার করে। শিশুটির নাম প্রদীপ দাশ। বাবা- মার নাম এমনকি ঠিকানাও সে সঠিক ভাবে বলতে পারছে না। সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম এর মাধ্যমে শিশুটিকে শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রম,নেহালপুর, নন্দীরহাট,হাটহাজারী, চট্টগ্রাম এ ভর্তি করানো হয়। অনাথ আশ্রমের অন্যান্য শিশুদের সাথে সেও এখন আশ্রমটিতে অবস্থান করছে। সে নিজের হাত দিয়ে ভাত পর্যন্ত খেতে পারে না। সব সময় মন খারাপ করে বসে থাকে। কান্না করে। কিছু জিজ্ঞেস করলে বলে বাড়ীর কথা মনে পড়ছে। মা-বাবার কথা মনে পড়ছে।

সর্বোপরি সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিও টি বেশি বেশি শেয়ার করে দিবেন। যাতে আমরা প্রদীপ দাশকে তার বাবা-মার সন্ধান পাই এবং তাকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি।
যোগাযোগের ঠিকানা : শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রম,নেহালপুর, নন্দীরহাট,হাটহাজারী, চট্টগ্রাম।
(01835000824 / 01703373489)

08/06/2024

Address

Nimgachi
Sirajganj
6720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukta khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share