Noakhali channel 24

Noakhali channel 24 নোয়াখালী থেকে প্রকাশিত যোগাযো
গমাধ্যম
(1)

বেগমগঞ্জের গ্রাম পুলিশদের বাইসাইকেল উপহার দিলেন সংসদ সদস্য  #বরকত উল্লাহ বুল।  #নোয়াখালী
17/08/2026

বেগমগঞ্জের গ্রাম পুলিশদের বাইসাইকেল উপহার দিলেন সংসদ সদস্য #বরকত উল্লাহ বুল।
#নোয়াখালী

নোয়াখালীতে এনসিপি নেতা আটক
17/08/2026

নোয়াখালীতে এনসিপি নেতা আটক

 #আজ ১৫ আগস্ট,  #বঙ্গবন্ধু হত্যার ৫১ বছরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদ...
15/08/2026

#আজ ১৫ আগস্ট, #বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য তাঁকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫১ বছর আজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল; পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল; শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাঁর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।

১৫ আগস্টের সেই রাতে সেনাসদস্যদের আরেকটি দল শেখ মুজিবুর রহমানের ভাগনে তৎকালীন যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায় হামলা চালিয়ে তাঁকে ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে। এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাঁকে ও তাঁর কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আবদুল নঈম খানকে হত্যা করা হয়।

ওই সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। ১৫ আগস্টের সেই হত্যাকাণ্ডের ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর হত্যাকারীদের বিচার শুরু হয়। একই সঙ্গে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস এবং এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

১৯৯৮ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। এখন পর্যন্ত ছয় আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একজন বিদেশে মারা গেছেন। পাঁচজন এখনো পলাতক।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এ দফায় টানা প্রায় সাড়ে ১৫ বছরের শাসনকালে আওয়ামী লীগ ১৫ আগস্ট এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত। ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর কবরে শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজন করা হতো।

14/08/2026

সোনাইমুড়ীতে যুবলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েলের উদ্যোগে শোক দিবস পালন

11/08/2026

নোয়াখালীতে ইয়াবাসহ ধরা পড়েও নির্দোষ দাবি: সাংবাদিককে ফাঁসাতে গিয়ে নিজেই ফাসলেন দিলু || Noakhali channel 24...

..

. #আমিশাপাড়া_বাজার #পদিপাড়া #সোনাইমুড়ী

11/08/2026

কোম্পানীগঞ্জে অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে গিয়ে হা-মলার শিকার ওসি তদন্ত.
আহত ৫ পুলিশ..
আ-টক ৭.

 #শেয়ার
08/08/2026

#শেয়ার

 #নোয়াখালীতে যুবলীগ নেতাকে ইয়াবা দিয়ে  #ফাঁসানোর অভিযোগ নোয়াখালীর চর জুবিলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুবর্ণচর উপজেলা ...
07/08/2026

#নোয়াখালীতে যুবলীগ নেতাকে ইয়াবা দিয়ে #ফাঁসানোর অভিযোগ

নোয়াখালীর চর জুবিলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর ছোট ভাই যুবলীগ নেতা জয়নাল আবেদীনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে।

#নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন একজন ধার্মিক মানুষ। আওয়ামীলীগের আমলে তিনি এই অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। নিজ অর্থায়নে দুস্থদের সহযোগিতা করেছেন।

#তারা জানান, দীর্ঘদিন ধরে ওতপেতে থাকা একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ইয়াবা ব্যবসার নাটক সাজিয়ে তাকে হেনস্থা ও পুলিশে সোপর্দ করেছে।

চৌমুহনী হকার্স মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা হাজী আবুল কাশেম ও বিএম মেডিকেল সেন্টার এর স্বত্বাধিকারী ইয়াসিন ...
06/08/2026

চৌমুহনী হকার্স মার্কেটে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা হাজী আবুল কাশেম ও বিএম মেডিকেল সেন্টার এর স্বত্বাধিকারী ইয়াসিন সেন্টু সহ একাধিক গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢাকায়....

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬০) কে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও ভুক্তভোগী তাৎক্ষণিক ঘটনার কারণ কোন কারণ জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাজী আবুল কাশেম চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিেটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে জাতীয় হর্কাস মার্কেটের অফিসে বসেন।

রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। হর্কাস মার্কেটের মুলগলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে আর অন্যজনের হাতে লাগে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে সহযোগীর বুকে।

নোয়াখালী পৌরসভার শ্রীপুরের ব্যবসায়ী মোশাররফ হোসেন ফরহাদের বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত আটক। #ডাকাত  #ডাকাতি  #লুটপাট  #হ...
04/08/2026

নোয়াখালী পৌরসভার শ্রীপুরের ব্যবসায়ী মোশাররফ হোসেন ফরহাদের বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত আটক।

#ডাকাত #ডাকাতি #লুটপাট #হামলা #নোয়াখালী #পুলিশ

Address

Sonaimuri
3827

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali channel 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share