03/03/2024
মাওলানা লুৎফুর রহমান সাহেবও চলে গেলেন মহান রবের সান্নিধ্যে। কিছুদিন আগে এক মাহফিলে বলেছিলেন, ভিসার মেয়াদ সম্ভবত শেষ হয়ে গেছে। আগামী রমজান সম্ভবত আপনাদের সঙ্গে পাব না। আল্লাহওয়ালাদের দূরদর্শিতা বুঝি এমনই হয়! সপ্তাহখানেক আগে চট্টগ্রামের লোহাগড়ায় তাঁর সঙ্গে একটা মাহফিল ছিল। তিনি তখন আইসিইউতে। এজাতীয় ব্যাধিতে সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা থাকে ক্ষীণ। মাহফিলে সবাইকে নিয়ে দুয়া করেছিলাম, রব যেন তাঁকে আসানির সাথে খাতিমা বিল খাইর নসিব করেন। শুকরিয়া মহান রবের, তিনি দুয়া কবুল করেছেন।
ফিতনার দুনিয়া ছেড়ে আশা রাখি পৌঁছে গেছেন ইল্লিয়্যিনে। বরজখের জগতে দেখা হবে মাওলানা সাঈদীসহ তার পূর্বে বিগত হওয়া ব্যক্তিদের সঙ্গে। তাঁর মাধ্যমে তারাও দুনিয়ার টুকিটাকি খোঁজখবর জানবেন। সর্বোপরি এই ফিতনার দুনিয়ার থেকে ওপারে অনেক ভালো থাকবেন, এমনটাই আশাবাদী।
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ.