21/02/2026
ব্যারিস্টার রাবিয়া ভূইয়া মডেল স্কুলের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আমার ভাষা, আমার গর্ব।
পৃথিবীতে একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছে । অমর একুশে ফেব্রুয়ারি এখন যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হচ্ছে যা আমাদের জন্য খুবই অহংকার ও মর্যাদার বিষয় । আসুন, আমরা বাংলা ভাষাকে শুদ্ধভাবে শিখি ও শেখাই এবং সারা বিশ্বে বাংলা ভাষাকে ছড়িয়ে দেই । নিজের ভাষার পাশাপাশি অন্য ভাষাকে সম্মান করি ।