Hafiz Tv

Hafiz Tv আসসালামু আলাইকুম আমাদের পেইজে আসার জ?

14/06/2022

লক্ষীপাশা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নাহিদ আহমেদ এর কন্ঠে নাতে রাসুল (স) ইশকে নাবি জিন্দাবাদ।

ভারতে রাসুল (সঃ) এর অবমাননার প্রতিবাদে উত্তাল সিলেট। চলছে বিক্ষোভ মিছিল, লক্ষ মানুষের ঢল।
08/06/2022

ভারতে রাসুল (সঃ) এর অবমাননার প্রতিবাদে উত্তাল সিলেট। চলছে বিক্ষোভ মিছিল, লক্ষ মানুষের ঢল।

28/05/2022

রাসুলে পাক সাঃ এর কিছু সুন্নত আমল আমরা ভূলেই যাচ্ছি অতচ এগুলার উপর আমল করলে অনেক ফায়দা আছে।

১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
(সহীহ মুসলিম- ৮৯৮)
২। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
(বুখারী- ৫২১১)
৩।বৃষ্টি আসলে দোয়া করা।
(সহীহ বুখারী- ১০৩২)
৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।
(মুসলিম- ২০৬৪)
৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
(বায়হাকী- ১৭৫৯৫)
৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
(মুসলিম- ২৫৩১)
৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
(মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭)
৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
(বায়হাকি-৪২৮)
৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
(বুখারী- ৭৩১)

নৌকা নিয়ে সিলেটের পানি বন্ধি মানুষের দোয়ারে দোয়ারে,আমাদের পীর ও মুরশিদ,মুর্শিদে বরহক শায়খুল হাদীস হযরত আল্লামা ইমাদ উ...
23/05/2022

নৌকা নিয়ে সিলেটের পানি বন্ধি মানুষের দোয়ারে দোয়ারে,
আমাদের পীর ও মুরশিদ,
মুর্শিদে বরহক শায়খুল হাদীস হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি।

(খুঁজবো তোমাকে আমি মুরশিদ হাশরের ময়দান)

Latifi Hands ❤️❤️
22/05/2022

23/05/2022

লক্ষীপাশা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বৃন্দ। দোলার বাজার.ছাতক.সুনামগঞ্জ।

21/05/2022

লক্ষিপাশা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা দোলার বাজার.ছাতক.সুনামগঞ্জ

21/05/2022

লক্ষিপাশা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের ছবক প্রদান অনুষ্টান।

20/05/2022
বালাকোট সম্মেলনে আলেম-উলামার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দাসায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) এর চেতনা ও আদর্শ প্রচারে আমাদের ঐক...
19/05/2022

বালাকোট সম্মেলনে আলেম-উলামার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা

সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) এর চেতনা ও আদর্শ প্রচারে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে
-আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, একজন মানুষের মকবুলিয়াতের অন্যতম মাধ্যম হলো খেদমতে খালক তথা মানুষের সেবা করা। শহীদে বালাকোট সায়্যিদ আহমদ বেরলভী (র.) খেদমতে খালকের মাধ্যমে তাঁর জীবন শুরু করেছেন। বুযুর্গ খান্দানের হয়েও সাধারণ মানুষের সেবা করেছেন, অসহায় বিধবাদের খেদমত করেছেন। হযরত ওমর রা. খলিফা থাকাকালে বিধবার ঘরে কলসি ভরে পানি নিয়ে দিয়েছেন। মানুষের সেবা, অনাহারীকে খাওয়ানো যেমন খেদমতে খালক তেমনি দ্বীনি শিক্ষা দান, ভালো পথে আহবান করাও বড় খিদমাত। খেদমতের মাধ্যমে মানুষ জীবনে উন্নতি লাভ করে, আল্লাহ তাদের জন্য ভালো কাজের সুযোগ সৃষ্টি করে দেন। আমরা যারা সায়্যিদ আহমদ বেরলভী (রহ.) এর অনুসারী আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে পুর্ণ আমানতদারীর সাথে খেদমাত চালিয়ে যেতে হবে, আউলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। কেউ কেউ সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) এর সমালোচনা করে থাকেন। আমাদের মনে রাখতে হবে সাহাবায়ে কেরামের সমালোচনা হয়েছে, ইমাম আবু হানীফা (র.) এর বিরুদ্ধে কথা হয়েছে। এমনকি নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। বিরুদ্ধে বললেই সব শেষ হয়ে যায় না। হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) উপমহাদেশের হক্কানী প্রায় সকল সিলসিলার উর্ধ্বতন বুযুর্গ। যারা তার সমালোচনার বৃথা চেষ্টা করছেন তারা নিজেরাই অপমানিত হবেন। আমরা সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) এর অনুসারী, এটা আমাদের গৌরব। তাঁর চেতনা ও আদর্শ প্রচারে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ১৯মে ২০২২ বৃহস্পতিবার, বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (রহ.) স্মরণে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের আহবায়ক মাওলানা কবি রূহুল আমীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী।
পরিষদের সদস্য মাওলানা নজমুল হুদা খান এবং মাওলানা আজির উদ্দিন পাশার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্জ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, সাবেক জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল মিঞা, জমিয়াতুল মোদার্রেছীনের যুগ্ম-মহাসচিব ড. মাওলানা এ. কে. এম. মাহবুবুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, কেরানীগঞ্জ জহুরীয়া দরবারের পীর ছাহেব মাওলানা মো. আজহারুল ইসলাম, শামসাবাদের পীর ছাহেব মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, নয়াটুলা কামিল মাদরাসা ঢাকা’র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রেজাউল হক, রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোকাদ্দাসুল ইসলাম, ফেনী ছাগলনাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ ভূঁইয়া, চাঁদপুরের বদরপুর আদমিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, নাঙ্গলকোট কামিল মাদরাসা কুমিল্লার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, মোহাম্মদপুর গাউছিয়া ফাজিল মাদরাসা ঢাকা’র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইজহারুল হক, ঢাকা মাহমুদা খাতুন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদিউল আলম সরকার, ঢাকা মহানগর আল ইসলাহর সভাপতি মাওলানা আবু নছর জিহাদী, দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ, ইমাম আযম আবু হানীফা (রহ.) ফাউন্ডেশন, নওগাঁ’র পরিচালক মাওলানা মুফতি শাহ আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম সাজী ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সভাপতি দুলাল আহমদ।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সময়ে আলেম উলামাদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এমতাবস্থায় সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) এর উত্তরসূরীদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা আলেম উলামার তালিকা করছে তাদের এরকম তালিকা করার কোনো অধিকার নাই। এটি দেশকে অস্থিতিশীল করার পায়তারা ছাড়া আর কিছু নয়। কোনো আলেমের ভুল হলে শীর্ষ আলেম উলামাই এসব দেখবেন । যারা আলেম উলামার দুর্নীতির তালিকা করছে আয়নায় তাদের নিজেদের চেহারা দেখা উচিত। তাদের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। বক্তারা আলেম-উলামার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানান এবং তাদের কোনোভাবে হয়রানী না করার আহবান জানান।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট কামিল মাদরাসা কুমিল্লার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের, মুর্তজাবাদ কামিল মাদরাসা নারায়নগঞ্জ এর প্রিন্সিপাল মাওলানা বুরহান উদ্দিন, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস মাওলানা মো. গিয়াস উদ্দিন হোসাইনী, কিশোরগঞ্জের কদমচালের পীর ছাহেবের প্রতিনিধি মাওলানা জালাল আহমদ, বালুচর অষ্টগ্রামের পীর ছাহেবের প্রতিনিধি মাওলানা আব্দুল গণি, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ কুতবুল আলম, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সিলেট জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন ছালেহী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আবু সাদেক মো. ইকবাল খন্দকার, ভাদেশ্বর সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শুয়াইবুর রহমান, রাখালগঞ্জ দারুল কুরআন সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেহাব উদ্দিন, বায়তুল মাহফুজ জামে মসজিদ উত্তর বাড্ডার খতীব মুফতি সিদ্দিকুর রহমান প্রমুখ। এছাড়া ঢাকার মশুরীখোলা, কুমিল্লার দারুল আমান ও যশোরের দারিয়াপুরের পীর ছাহেবের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাফিজ মাওলানা নজির আহমদ হেলাল, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সুনামগঞ্জ জেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

১৯.০৫.২০২২ ঈসায়ী

আজাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, শহীদে বালাকোট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে  ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্...
19/05/2022

আজাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, শহীদে বালাকোট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

১৯-৫-২০২২ বৃহস্পতিবার
ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তন,
বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা।

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category