10/11/2025
🔶 চুরি সংক্রান্ত তথ্য ও সহযোগিতার অনুরোধ 🔶
গত ৫ই নভেম্বর ২০২৫, এশার নামাজ চলাকালীন সময়ে বিশ্বম্ভরপুর থানার অন্তর্গত ধনপুর ইউনিয়নের ধনপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে।
চুরি হওয়া মোটরসাইকেল দু’টি হলো —
1️⃣ বাজাজ ডিসকভার (সুনামগঞ্জ হ-১১-৫৫৯৭) – কালো রঙের
2️⃣ সুজুকি জিক্সার (সিলেট মেট্রো-ল ১২-০১০৯) – নীল রঙের
📹 সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সন্ধ্যা ৭:০৯ মিনিটে দুটি মোটরসাইকেল চুরি হয়।
চুরির ভিডিও মসজিদের সামনে অবস্থিত দুটি ফার্মেসির সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করা হয়েছে। যদিও ফুটেজের মান খুব পরিষ্কার নয়, তবুও চোরদের চলাফেরার ভঙ্গি ও চেহারার আভাস কিছুটা বোঝা যায়।
🔸 আমাদের অনুরোধ —
যদি কেউ ভিডিওতে থাকা ব্যক্তিদের চিনে থাকেন বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত বিশ্বম্ভরপুর থানা অথবা নিচের নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করুন।
📞 যোগাযোগ:
জুবায়ের আহমদ: 01774-552197
আল আমিন (সেক্রেটারি, ধনপুর বাজার): +8801619739165
📍 স্থান: ধনপুর বাজার জামে মসজিদ, ধনপুর ইউনিয়ন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ
আপনার অল্প তথ্যও চোর শনাক্ত করতে বড় ভূমিকা রাখতে পারে।