30/06/2023
"ঈদ উপলক্ষে হুজুরদের প্রতি এতো অবহেলা কেন?
ঈদ উপলক্ষে চুল কেটে তো নাপিত কে কিছু টাকা হাদিয়া দিতে হয়। ঈদ উপলক্ষে গাড়ির ভাড়া এমনকি অটো ভাড়া পর্যন্ত কিছু টাকা বাড়িয়ে দিতে হয়!!
কারণ সামনে ঈদ!!
ঈদ উপলক্ষে জিনিস-পত্র কিনতে গেলে কিছু টাকা বেশি দিয়ে কিনতে হয়!!
কারণ সামনে ঈদ!!
তাহলে যিনি এক বছর আপনার ছেলেকে কোরআন, হাদিস শিখালেন, তাকে ঈদ উপলক্ষে কিছু টাকা বেশি দিতে পারেন না কেন?
তার সামনে কি ঈদ নাই??
ঈদ উপলক্ষে বাড়ির একজন কাজের লোক কেও তো কিছু হাদিয়া বোনাস দিতে হয়, এবং কিছু কাপড়-চোপড় হাদিয়া দিতে হয়!!
কারণ সামনে ঈদ!!
তাহলে আপনার মাদরাসা মসজিদের খাদেম কি অন্যায় করেছেন?
যে তাকে কিছু হাদিয়া দিতে পারেন না???
ঈদ উপলক্ষে গার্মেন্টস-ফেক্টরির চাকরি জিবীদের কেও তো কিছু টাকা পয়সা হাদিয়া দেওয়া হয়!!
কারণ সামনে ঈদ!!
তাহলে আপনার মাদরাসার হুজুর কি অন্যায় করেছেন?
যে তাকে কিছু টাকা হাদিয়া দিতে পারেন না???
ঈদ উপলক্ষে সরকারি চাকরি জিবীদের কেও তো বোনাস হিসেবে কিছু টাকা বাড়িয়ে দেওয়া হয়!!
কারণ সামনে ঈদ!!
তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব কি অন্যায় করেছেন? যে তাকে কেন কিছু টাকা বাড়িয়ে হাদিয়া দিতে পারেন না???
অথচ আপনি তার থেকে বিভিন্ন মাসআলা কোরআন হাদিস ইত্যাদি অনেক কিছু ফ্রিতে শিক্ষা অর্জন করেছেন!!
ঈদ উপলক্ষে আপনি তো আপনার পরিবার, আত্নীয়, স্বজনের জন্য নতুন কাপড়-চোপড়, টাকা পয়সা হাদিয়া অবশ্যই দিয়ে থাকেন!!কারণ সামনে ঈদ!!
তাহলে আপনার মাদরাসা বা মসজিদের হুজুরকে আপনার পরিবার, বা আপনার আত্নীয়, স্বজনের একজন সদস্য ভাবতে এতো কষ্ট হয় কেন???
অথচ এই হুজুর তো সর্বদায় আপনার জন্য, আপনার পরিবারের জন্য, নিঃশার্ত ভাবে দোয়া করেই যাচ্ছেন। আর আপনিও তো তার কাছ থেকে বিভিন্ন উপকার ফ্রিতে হাসিল করেই যাচ্ছেন!!
বিঃদ্রঃ- এমন কোন ক্ষেত্র নেই যেখানে ঈদ উপলক্ষে কিছু হাদিয়া না দিতে হয়!! তাহলে হুজুরদের প্রতি এতো অবহেলা কেন???
তাই এগিয়ে আসুন হুজুরদের দিকে
আলেম-ওলামাদের দিকে।
কারণ তাদেরও তো পরিবার আছে, ছেলে মেয়ে আছে,
আত্নীয় স্বজন আছে!! তাদেরও তো ঈদ আছে"!
মুসলিম উম্মাহর শুভবুদ্ধির উদয় হোক!