Surma Vision

Surma Vision নিত্য নতুন খবর পেতে আমাদের "সুরমা ভিশন" ফেসবুক পেইজ এ লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ ♥
(1)

পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই পেজের মাধ্যমে আমি দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের কাছে তুলে ধরবো। যেসব খবর নিয়মিত পাবেন:

🔹 রাজনৈতিক খবর
🔹 খেলার খবর
🔹 সাংস্কৃতিক খবর
🔹 দেশ ও জনপদের খবর
🔹 কৃষি খবর
🔹 সত্য ঘটনা
🔹 সকল প্রকার রাজনৈতিক ও অরাজনৈতিক খবর

সত্য প্রকাশে আমরা নির্ভীক এবং সঠিক সময়ে সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
.com

08/09/2026

নরসিংপুর বাজারে ব্যাংকে টাকা জমা রাখার কারণে
তালাকের পথে প্রবাসীর স্ত্রী!

Oc Dowarabazar OC Chhatak Sunamganj ゚viralシ #বাংলাদেশইসলামীব্যাংক

08/09/2026

নরসিংপুর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে গ্রাহকের কোটি টাকা আত্মসাৎদে বিশাল প্রতিবাদ সভা..

করা হুশিয়ারি দিলেন, বিএনপির নেতা আ: খচরু মিয়া

05/09/2026

চৈলতা ঢালায়" বীর মুক্তিযোদ্ধার জায়গা জোরপূর্বক বিক্রির অভিযোগে সিন্ডিকেটের ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ⤵️

বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার জায়গা জোরপূর্বক বিক্রির অভিযোগে মামলা, ঘটনাস্থল তদন্তে পুলিশ

সুরমা ভিশন ::

দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার জায়গা জোরপূর্বক বিক্রির অভিযোগে একটি কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে আজ ঘটনাস্থল পরিদর্শন করে জায়গাটি তদন্ত করেছে ছাতক থানা পুলিশ। একই সঙ্গে বিতর্কিত জায়গাটি জব্দ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার মালিকানাধীন জায়গা তার সম্মতি ও বৈধ প্রক্রিয়া ছাড়া জোরপূর্বক বিক্রির চেষ্টা করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মানিক মিয়া।

মামলার পর আজ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে। এ সময় জায়গার বর্তমান অবস্থা, দখল ও মালিকানা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। তদন্তের অংশ হিসেবে বিতর্কিত জায়গাটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি নিয়ে কোনো ধরনের অনিয়ম বা জোরপূর্বক দখলের চেষ্টা হয়ে থাকলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

OC Chhatak Sunamganj Uno Chhatak ゚viralシ ゚

04/09/2026

ছাতকে ডাক্তারের সিরিয়াল নিয়ে মোগলপাড়া
ও হাসপাতাল রোড এলাকাবাসীর মধ্যে সং'ঘ'র্ষ চলছে

Uno Chhatak OC Chhatak Sunamganj

‎মানুষ বলে গ্রামের লোকেরা সহজ সরল, গ্রামের  লোকেরা এতো রাজনীতি বুঝেনা। তারা খুব ইনোসেন্ট। এই হলো গ্রামের লোকদের সহজ সরলে...
04/09/2026

‎মানুষ বলে গ্রামের লোকেরা সহজ সরল, গ্রামের লোকেরা এতো রাজনীতি বুঝেনা।

তারা খুব ইনোসেন্ট। এই হলো গ্রামের লোকদের সহজ সরলের নমুনা। সামান্য লাউ গাছের ডগা খেয়ে ফেলায় কাস্তে ছুঁড়ে মারলে সেটা গিয়ে ছাগলটার পেটে গেঁথে যায়। লাউ গাছের মালিক এই কাজটি ঘটায়। ছাগলটা পরে তীব্র যন্ত্রণায় ছোটাছুটি করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

কিন্তু কাস্তেটা টেনে আর বের করা যাচ্ছিল না। কাস্তেটা কাপাকাপি করায় যন্ত্রণা বেড়ে যাচ্ছিল বলে আরেকজন গামছা দিয়ে সেটাকে বেঁধে স্থির করে দেন। পরে ছাগলটাকে ভেটেনারি হসপিটালে নিয়ে যেয়ে ডাক্তারের সাহায্যে কাস্তে বের করে আনা হয়।
‎
‎একটা বোবো প্রাণী ক্ষুধার্ত হয়ে সামান্য গাছ লতাপাতা খেয়ে ফেললে তার সাথে এমন অমানবিক আচরণ করাটা মোটেও উচিত না। এদের যদি মানুষের মত বোঝ বুদ্ধি থাকতো তাহলে কি এমন করতো! অন্যান্য জীবের প্রতি এরকম পাশবিকতার পরিচয় একমাত্র মানুষই দিতে পারে৷ অথচ এই মানুষই কিনা সৃষ্টির সেরা জীব।
‎
‎ঘটনাটি ঘটে ময়মনসিংহের গফরগাঁও থানায়।
‎

ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন----এমপি মিলনঅনলাইন নিউজ ত্রয়োদশ জা...
03/09/2026

ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন----এমপি মিলন

অনলাইন নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কৃষি, শিক্ষা, মহিলা ও শিশু, সড়ক পরিবহন, তথ্য ও সম্প্রচার এবং ধর্মসহ বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটিগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এদিন সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম (বরগুনা-২) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী পর্যায়ক্রমে কমিটি গঠনের প্রস্তাবগুলো উত্থাপন করেন।

১. কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩)।
কমিটির অন্য সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ সহিদুজ্জামান (ফরিদপুর-৪), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো.ফরিদুল কবির তালুকদার (জামালপুর-৪),মো.আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪),মো.মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪),সাবেরা সুলতানা (মহিলা আসন-১৪), মো.গোলাম রসুল (যশোর-৪) এবং মো.রায়হান সিরাজী (রংপুর-১)।

২. শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
এই কমিটির সভাপতি হয়েছেন মো.সেলিম ভূঁইয়া (কুমিল্লা-২)।

সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ববি হাজ্জাজ (ঢাকা-১৩), রেজা কিবরিয়া (হবিগঞ্জ-১), মো. সেলিমুজ্জামান মোল্লা (গোপালগঞ্জ-১), মো.জাহাঙ্গীর আলী মিয়া (মাদারীপুর-২), তাহসিনা রুশদীর (সিলেট-২), বীথিকা বিনতে হোসাইন (মহিলা আসন-২৪),মো. মুজিবুর রহমান (রাজশাহী-১) এবং আতিকুর রহমান মুজাহিদ (কুড়িগ্রাম-২)।

৩. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি:
এই কমিটির সভাপতি করা হয়েছে সেলিমা রহমানকে (মহিলা আসন-১)।

কমিটির সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদা বেগম হীরা (মহিলা আসন-৩), বিলকিস ইসলাম (মহিলা আসন-৭), আন্না মিনজ (মহিলা আসন-১৯), মাধবী মারমা (মহিলা আসন-৩৪), ফাহিমা নাসরিন (মহিলা আসন-২৯), আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২), নুরুন্নিসা সিদ্দিকা (মহিলা আসন-৩৭) এবং সাবেকুন নাহার (মহিলা আসন-৩৯)।

৪. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম (খুলনা-৩)। সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হাবিবুর রশীদ (ঢাকা-৯), লুতফুর রহমান (কক্সবাজার-৩), মো. রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩), মো. শহিদুল ইসলাম (ফরিদপুর-৪), মো. আক্তারুজ্জামান (ময়মনসিংহ-১০), নেওয়াজ হালিমা আরলী (মহিলা আসন-৫), মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪) এবং মো. মতিউর রহমান (ঝিনাইদহ-৩)।

৫. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
এই কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ (টাঙ্গাইল-৭)। অন্য সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), লুৎফুল হাই মাজেদ (ময়মনসিংহ-৮), সৈয়দ জাহাঙ্গীর আলম (দিনাজপুর-৩), জসিম উদ্দিন আহমেদ (চট্টগ্রাম-১৪), সুরাইয়া জেরিন (মহিলা আসন-২৫), শওকত আরা আক্তার (মহিলা আসন-৩৩), মাসুম মোস্তফা (নেত্রকোনা-৫) এবং মোহাম্মদ আবু তালিব (ঝিনাইদহ-৪)।

৬. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ

এই কমিটির সভাপতি হয়েছেন কলিম উদ্দিন আহমেদ মিলন (সুনামগঞ্জ-৫)। সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া (লক্ষ্মীপুর-২), মোহাম্মদ তমিজউদ্দিন (ঢাকা-২০), মোহাম্মদ হারুনুর রশিদ (রাজবাড়ী-২), মোবাশ্বের আলম ভূঁইয়া (কুমিল্লা-১০), মনসুরা আক্তার (মহিলা আসন-২৬), মোহাম্মদ কেরামত আলী (চাঁপাইনবাবগঞ্জ-১), সাইফুদ্দিন আহমেদ হানজালা (মাদারীপুর-১) এবং ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)।

৭. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
এই কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ আমানউল্লাহ আমান (ঢাকা-২)। কমিটির সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াসের খান চৌধুরী (ময়মনসিংহ-৯), মোহাম্মদ আশরাফ উদ্দিন (নরসিংদী-৫), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩), মোহাম্মদ মজিবুর রহমান (গাজীপুর-১), নিলুফার চৌধুরী মনি (মহিলা আসন-১০), ফাহমিদা হক (মহিলা আসন-১৮), মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২) এবং নাজমুন নাহার (মহিলা আসন-৪০)।

৮. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জি কে গাউস (হবিগঞ্জ-৩)। সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩), মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু (নওগাঁ-৫), মোহাম্মদ আব্দুল মান্নান (ব্রাহ্মণবাড়িয়া-৫), সরোয়ার আলমগীর (চট্টগ্রাম-২), সুলতানা জেসমিন (মহিলা আসন-৪৯), মোহাম্মদ মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), মোহাম্মদ আব্দুল আলীম (বাগেরহাট-৪) এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ (খুলনা-৬)।

৯. ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
এই কমিটির সভাপতি করা হয়েছে নাসের রহমানকে (মৌলভীবাজার-৩)। অন্য সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), জয়নাল আবেদীন (ফেনী-২), সরদার সরফুদ্দিন আহমেদ (বরিশাল-২), শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন (জামালপুর-৫), এরশাদুল্লাহ (চট্টগ্রাম-৮), সুলতানা আহমেদ (মহিলা আসন-১৭), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩) এবং মাহমুদুল্লাহ (ময়মনসিংহ-২)।

১০. ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিঃ
এই কমিটির সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম জামাল (ঝালকাঠি-১)। সদস্যরা হলেন—সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (গাইবান্ধা-৪), আজহারুল ইসলাম মান্নান (নারায়ণগঞ্জ-৩), নুরুল আমিন (চট্টগ্রাম-১), নিপুন রায় চৌধুরী (মহিলা আসন-১১), সুবর্ণা শিকদার (মহিলা আসন-২০), মোহাম্মদ নুরুল আমিন (রংপুর-৬), মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫) এবং মোহাম্মদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২)।

OC Chhatak Sunamganj Our Leader Kalim Uddin Ahmed Milon Uno Chhatak Kazi Ebrahim

02/09/2026

মুক্তিযোদ্ধা মানিক মিয়ার জায়গা জোরপূর্বক বিক্রির অভিযোগ উঠেছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার
"চৈলতা ঢালায়"জায়গা জোরপূর্বক বিক্রির চেষ্টা ও দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার মালিকানাধীন জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে ওই জায়গা বিক্রির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন মানিক মিয়া। এতে তিনি নিজের সম্পত্তি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ভুক্তভোগীর দাবি, তার সম্মতি ও বৈধ প্রক্রিয়া ছাড়া জায়গাটি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে প্রতিকার চেয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
এদিকে, স্থানীয়দের কেউ কেউ বলছেন, জায়গাটি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধানের জন্য কাগজপত্র যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া প্রশাসনের কাছে তার জায়গার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

01/09/2026

গভীর রাতে নাছিমপুর বাজারের টিচার লাইব্রেরিতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা👎

স্টাফ রিপোর্টার::

দোয়ারা বাজারে নরসিংপুর ইউনিয়নের স্থানীয় নাছিমপুর বাজারে গভীর রাতে বাজারের টিচার্স লাইব্রেরিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে চুরি ও নিরাপত্তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা টিচার লাইব্রেরিতে প্রবেশ করে বিভিন্ন মালামাল ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি টের পান সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিন । পরে ঘটনাটি জানাজানি হলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা জানান, রাতে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় তারা দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। বাজারে রাতে পাহারার ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

30/08/2026

নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রনালয়ের দিকে কোনো খেয়াল নেই!!
রাজবাড়ীতে ভোক্তা অধিকার অভিযান পরিচালনার সময় নারী ম্যাজিস্ট্রেটের উপরে বিএনপি তথা সরকার দলীয় কতিপয় গুন্ডাদলের হামলা ।যেখানে একজন মহিলা ম‍্যাজিস্ট্রেট নিরাপদ নয় দেশের সাধারণ মানুষের নিরাপত্তা তো বহু দূরে.

এটার নামই সোনার বাংলাদেশ 😁

゚viralシ

ইসলামপুর বাজারে চুরির চেষ্টায় কুখ্যাত ‘মাসুক চোরা’ শনাক্ত: আইনি পদক্ষেপ ও কঠোর হুঁশিয়ারি এলাকাবাসীরসুরমা ভিশন ::সুনামগঞ্...
30/08/2026

ইসলামপুর বাজারে চুরির চেষ্টায় কুখ্যাত ‘মাসুক চোরা’ শনাক্ত: আইনি পদক্ষেপ ও কঠোর হুঁশিয়ারি এলাকাবাসীর

সুরমা ভিশন ::

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ইসলাম বাজারে (মরাগাঙ বাজার) গত রাতের দুঃসাহসিক চুরির চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে হাদা চানপুর (উত্তর মহল্লা, ৯ নং ওয়ার্ড)-এর কুখ্যাত মাসুক মিয়া (মাসুক চোরা) ও তার গ্যাংকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী অপরাধীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ২৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় হাদা চানপুর উত্তর মহল্লার কুখ্যাত চোর মাসুকের নেতৃত্বে একদল সংঘবদ্ধ অপরাধী ইসলাম বাজারে হানা দেয়। তারা বাজারের মেসার্স আরশ আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ শাহজাহান এবং অপর ব্যবসায়ী জনাব আরজদ আলী সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও চুরির উদ্দেশ্যে পরিকল্পিত আক্রমণ চালায়। নিজেদের পরিচয় লুকাতে অপরাধী চক্রটি শুরুতেই দোকানের সিসি (CC) ক্যামেরা ভাঙচুর করে এবং তা চুরি করে নিয়ে যায়।

তবে দোকানে থাকা স্বয়ংক্রিয় অ্যালার্ম বা নিরাপত্তা ব্যবস্থার সিগন্যাল (Signal) বাজারজুড়ে বেজে ওঠার সাথে সাথেই চারপাশ সতর্ক হয়ে যায়। চোর চক্রটি বিপদ আঁচ করতে পেরে কোনো মালামাল লুটের আগেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সিগন্যাল পাওয়ার তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হলেও, সিসি ক্যামেরা ভাঙচুর ও চুরির ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী এবং ইসলাম বাজারের সর্বস্তরের সচেতন জনতা জানিয়েছেন, কুখ্যাত মাসুক চোরা এবং তার সাথে থাকা সহযোগী অপরাধীদের বিরুদ্ধে তারা ইতিমধ্যেই একত্রিত হয়েছেন। এই চক্রের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়েরসহ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে অপরাধী চক্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "আজ শাহজাহান ও আরজদ আলী সাহেবের দোকানে সিসি ক্যামেরা ভেঙে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কুখ্যাত মাসুক চোরা ও তার দলের সবাইকে এবার আইনের মুখোমুখি হতেই হবে। তোমরা তৈরি থাকো, আইনি লড়াইয়ে দেখা হবে ইনশাআল্লাহ।"

এলাকাবাসীর জোর দাবি, এই চিহ্নিত মাদকসেবী ও চোর চক্রটি ভবিষ্যতে বাজারে আরও বড় ধরনের কোনো সহিংসতা বা ডাকাতি ঘটানোর আগেই যেন প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে মাসুক ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।

Address

Rohmat Pur. Chhatak
Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Surma Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Surma Vision:

Shortcuts

Share