Point of Abrar

Point of Abrar welcome to Point of Abrar official Page

05/08/2024

তুমি সমস্ত ফুল ছিঁড়ে ফেললেও বসন্তের আগমন ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।

মামুনুল হক সাহেবের বড় ছেলে যিমামুল হক ছুটে আসলেন কারানির্যাতিত আইয়ুবী সাহেবের কাছে। বললেন বাবা কেমন আছে? কবে আসবেন? উত্...
07/04/2022

মামুনুল হক সাহেবের বড় ছেলে যিমামুল হক ছুটে আসলেন কারানির্যাতিত আইয়ুবী সাহেবের কাছে। বললেন বাবা কেমন আছে? কবে আসবেন? উত্তরটি ছিল বেশ চমৎকার! আইয়ুবী সাহেব বললেন, ধৈর্য ধরো!প্রধান অতিথির আগমন একটু পরেই হয়।

ধর্মকে প্রাধান্য দিয়ে একটি ফেইসবুক পোস্ট করায় দল থেকে বহিস্কার করলো বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ ...
05/04/2021

ধর্মকে প্রাধান্য দিয়ে একটি ফেইসবুক পোস্ট করায় দল থেকে বহিস্কার করলো বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় ফয়েজ মারজান ভাইকে।

দেশটা আসলেই মগের মুল্লুক হয়ে গেছে, বাপের পরিচয়ে যা ইচ্ছে তাই চলছে। ধর্মকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর রাজনীতি ছিলনা।

ফয়েজ ভাইয়ের ফেইসবুক পোস্টে আমি আওয়ামীলীগ বিরুধী কোন কিছু পাইনি, শুধু ধর্মকে প্রাধান্য দিয়েছিলেন তিনি, আর এই কারনে আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রান ফয়েজ মারজানকে দল থেকে বহিস্কারের ঘোষনা দিল বাংলাদেশ ছাত্রলীগ।

এই লজ্জা পুরো দলের জন্য থাকবে আগামী দিনে, এই লজ্জা শেখ হাসিনার জন্য রয়েই যাবে।

তবে ফয়েজ ভাইকে বলতে চাই ভাই, হতাশার কিছু নেই, আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন।

করোনাকালীন সময়ে অসহায় মানুষের জন্য ফয়েজ ভাইয়ের ত্যাগ কখনও ভুলার নয়, যা স্বরনীয় হয়ে থাকবে। তবে আমি নিঃসন্দেহে বলবো ছাত্রলীগ হারাতে বসেছে যোগ্য মানুষদের, যা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে ভবিষ্যতে, আফসোসের কারন হবে।

হয়তো এই ত্যাগের জন্য আপনাকে আল্লাহ তারথেকেও ভাল কিছু দেবেন। শুধু ধৈর্য ধরুন আর অপেক্ষা করুন।

বাসর রাতে বর নতুন বউকে জিঙ্গেস করলো" বিয়ের আগে কি কেও তোমার জীবনে ছিলো? আমাকে বলতে পারো এটা আজকালকার সাধারণ বিষয় থাকতে...
05/01/2021

বাসর রাতে বর নতুন বউকে জিঙ্গেস করলো" বিয়ের আগে কি কেও তোমার জীবনে ছিলো? আমাকে বলতে পারো এটা আজকালকার সাধারণ বিষয় থাকতেই পারে...বলো...😕😕😕
বউ ভাবলো জামাই তার সহজ সরল তাই বলেই দেই...বউ বিছানা থেকে নেমে আলমারি থেকে একটা বাক্স বের করে জামাইকে দিলো... বাক্সের ভিতরে একটা ৫০ টাকার নোট আর ৭ টা চাল...জামাই বললো এগুলা কি...?
বউঃ আমার যখনি কোন ছেলেকে পছন্দ হইতো বা প্রেমে পড়তাম আমি একটা করে চাল এই বাক্সে রাখতাম...
জামাইঃ ওহ তারমানে তুমি ৭ জনের প্রেমে পড়ছিলা...???আর এই ৫০ টাকা কিসের..😮😮😮

বউঃ ১ সপ্তাহ আগে ১ কেজি চাল বিক্রি করে এই ৫০ টাকা পাইছি আর বাকি আছে এই ৭ টা চাল এগুলা বিক্রি করতে পারি নি....😁😁😁💋💋💋

জামাই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নার্স কে বলতাছে নার্স ১ কেজি চাউলে কয়টা চাল থাকে....😥😥💋💋

02/01/2021

দু হাজার একুশ শুরু হয়ে আজ দ্বিতীয় দিন।

এখনও যারা বেকার, ভাবছেন কি করবেন? আবার কারো স্বপ্ন পরিবার পরিজনদের উপর নির্ভরশীল, আপনার অমুক তমুক আপনাকে কাজে লাগাবে, আপনার স্বপ্ন পুরন করবে, এসব নিছক ৯৯.৯৯% ভুল।

সবার প্রতি একটা আকুল আবেদন, কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করুন, নিজেকে নিজে গড়ে তুলুন। নিজের মেধাকে একটু কাজে লাগান, অলসতাকে না বলুন। সফলতা আপনাকে খুজবে।

সুতরাং দু হাজার একুশ হোক
অলসতাকে ঝেড়ে ফেলার বছর,
দু হাজার একুশ হোক
বেকার যুবকদের প্রতিষ্ঠিত হবার বছর,
দু হাজার একুশ হোক
মা বাবার মুখে হাসি ফুটানোর বছর।

হেফাজতে ইসলামের মহাসচিব বর্ষীয়ান আলেমে দ্বীন আল্লামা নূর হুসাইন কাসেমী হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই...
13/12/2020

হেফাজতে ইসলামের মহাসচিব
বর্ষীয়ান আলেমে দ্বীন আল্লামা নূর হুসাইন কাসেমী হুজুর ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ হুজুরকে জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসেবে কবুল করুন আমিন।

29/11/2020

এই মানুষটারে কিছু কারনে খুব ভাল লাগে।

25/11/2020

ওরে বাটপার,

প্রিয় নানা মুফতী আব্দুস সুবহান সাহেব অসুস্থ।সিলেটের নুরজাহান হসপিটালে আজ রাতে অপারেশন হবে, দেশবাসীর কাছে দোয়ার আবেদন। আ...
21/11/2020

প্রিয় নানা মুফতী আব্দুস সুবহান সাহেব অসুস্থ।

সিলেটের নুরজাহান হসপিটালে আজ রাতে অপারেশন হবে, দেশবাসীর কাছে দোয়ার আবেদন। আল্লাহ যেন প্রিয় নানার অপারেশন সফল ভাবে সম্পন্ন করিয়ে আবারও আমাদের মাজে সুস্থাবস্থায় ফিরিয়ে দেন।

18/11/2020

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য ।

11/11/2020

সদাকার জন্য কিছু সুন্দর টিপসঃ

★ একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

★ আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

★ আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

★ বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

★ আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

★ আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

★ কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

★ আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

★ আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

★ অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

★ ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

★ কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

★ একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

★ সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।

★ সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দীন এবং মানবতা শিক্ষা দিন। এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে।

★ এই সদকার পন্থা গুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের শিক্ষা দিন। এটিও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।
©

Address

Jawwa Bazar, Chattak, Sunamganj
Sunamganj
3080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Point of Abrar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Point of Abrar:

Share

Category