SYLON TV

SYLON TV Work For A Better Society... SYLON TV is an online media company based in United Kingdom, established in 2020. Our main motto is "work for a better society".

We cover both Sylhet & London’s local, political, national, and cultural news. This is a platform for bringing people together to help create a better society. We are committed to serving the authentic news first and fastest. SYLON TV offers a diverse mixture of programs to entertain people at home, both locally and abroad. This is an online-based platform that focuses on innovative and entertaini

ng content for the Bengali people living in Bangladesh as well as the expatriate all over the world. Audiences are always our main priority and in the upcoming days, we’ll be bringing more interesting & trendy content to our audiences. This channel has the vision to grow bigger and be a part of the audience’s daily life. Stay with us, as we’ll be bringing something new to inspire our audience & community.

30/04/2026

প্রধানমন্ত্রীর সিলেট আগমন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি।

30/04/2026

সিলেটে চুরি-ছিনতাই ও হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিলো সিলেট মেট্রোপলিটন পুলিশ।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে সহযোগীর গু'লি'তে সাইফুল (৩২) নামে এক ডাকাত নি'হ'ত হয়েছে। নি'হ'ত সাইফুল সি...
29/04/2026

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে সহযোগীর গু'লি'তে সাইফুল (৩২) নামে এক ডাকাত নি'হ'ত হয়েছে। নি'হ'ত সাইফুল সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটিতে কুদ্দুসের আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। ভোররাতে ভারী বৃষ্টির সুযোগে একদল স'শ'স্ত্র ডাকাত বাড়িতে প্রবেশ করে এবং রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।

এ সময় ডাকাতরা রান্নাঘরের দরজার গ্রিল ভাঙতে চেষ্টা করলে গিয়াস উদ্দিন বাধা দেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করার চেষ্টা করেন। এতে ডাকাতরা তাকে লক্ষ্য করে গু'লি ছোড়ে। তবে গু'লি'টি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদেরই এক সহযোগী সাইফুলের মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।

ঘটনার পর অন্য ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম'র'দে'হ উদ্ধার করে এবং ম'য়'না'ত'দ'ন্তে'র জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের ম'র্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

29/04/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা ও স্বাগতম মিছিল।

অধিবেশন চলাকালে অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জাতীয় সংসদের অধিবেশন চলাকালে অসুস্থ হয়ে পড়া বিরোধী দলী...
29/04/2026

অধিবেশন চলাকালে অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

২৯ এপ্রিল ২০২৬ বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসের প্রথম পর্ব চলাকালে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

এ সময় উপস্থিত অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে দ্রুত অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

পরে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

28/04/2026

আগামী শনিবার (২ মে) সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী এই সফরে সিলেট জেলা স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬” উদ্বোধনের পাশাপাশি গুরুত্বপূর্ণ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর নগরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও সুরমা নদীর দুই তীরে ১৫ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি সদর উপজেলার খাদিমগাঁও ইউনিয়নে বাসিয়া খাল পুনঃখনন কার্যক্রমও উদ্বোধন করবেন তিনি।

বিকেলে জেলা স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তারেক রহমান। দিনশেষে সন্ধ্যা ৭টায় ঢাকা ফেরার কথা রয়েছে তাঁর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি ...
28/04/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

সাক্ষাৎটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হ...
26/04/2026

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় মোট ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা ৪টি প্রকল্প।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-এর চলতি অর্থবছরের দশম সভা এবং বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভা বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।

তবে বড় অঙ্কের এই অনুমোদনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও একাধিকবার মেয়াদ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে সড়ক খাতের কয়েকটি প্রকল্পে বারবার সময় বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় প্রশ্ন উঠেছে। বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণসংক্রান্ত তিনটি প্রকল্পে পাঁচবার পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

এই পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ খাতের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কাস্টমস আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীল সেতু নির্মাণ এবং রেলপথ উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলো উল্লেখযোগ্য।

একনেক সূত্রে জানা গেছে, সভায় অনুমোদনের জন্য মোট ১৭টি প্রকল্প তালিকাভুক্ত থাকলেও শেষ পর্যন্ত ১৪টি প্রকল্প অনুমোদন পায়।

24/04/2026

বাশিয়া নদী পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

23/04/2026

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

Address

Lift-7, Elegant Shopping Mall, Zindabazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when SYLON TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SYLON TV:

Share

Category