Kushiyara Tv

Kushiyara Tv � সত্যের সন্ধানে প্রতিদিন � KushiyaraTv is a Bangla Live & General Tv News and ENTERTINMENTS Channel. owned by Ad Media Pvt Ltd.

KushiyaraTv is a 24 hour Bangladeshi Bangla News Live Broadcaster, dedicated to report news across Sylhet and other parts of Bangladesh and world. KushiyaraTv News live reports, breaking news, sports News updates, weather reports, entertainment, business trends, exclusive interviews, and current affairs. KushiyaraTv brings innovation and the best of the bengali news content that serves the interests of the viewers of Sylhet and Outside Pradesh in the most receptive formats. It's equipped with the state of the art technology and infrastructure.

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা:- প্রধান আসামি দেশ ছাড়ার গুঞ্জন, মেলেনি আনুষ্ঠানিক তথ্য।ঢাকাই চলচ্চিত্রের প্রয়া...
14/08/2026

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা:- প্রধান আসামি দেশ ছাড়ার গুঞ্জন, মেলেনি আনুষ্ঠানিক তথ্য।

ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে তাঁর সাবেক স্ত্রী সামিরা হকের কথিত দেশত্যাগের বিষয়টি নিয়ে। তিনি ভারতে আত্মগোপন করেছেন—এমন দাবি ও গুঞ্জন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি এখনো কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর থেকেই সামিরা হকের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সালমান শাহর পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, আইনি জটিলতা এড়াতে সামিরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যেতে পারেন।

তবে তিনি কবে, কীভাবে কিংবা কোন সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ প্রকাশ্যে আসেনি। ফলে সামিরা হকের দেশত্যাগের বিষয়টি আপাতত গুঞ্জন ও দাবির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সালমান শাহর মৃত্যুর ঘটনায় সম্প্রতি তাঁর মামা আলমগীর কুমকুমের দায়ের করা হত্যা মামলায় সামিরা হককে ১ নম্বর আসামি করা হয়েছে। মামলায় অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলায় অভিনেতা ডনের গ্রেপ্তারের পর নতুন করে আইনি তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সামিরা হকের কথিত দেশত্যাগের খবর মামলাটিকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

তবে সামিরা হক বর্তমানে কোথায় আছেন, কিংবা তিনি আদৌ বাংলাদেশ ছেড়েছেন কি না-এ বিষয়ে এখনো ইমিগ্রেশন পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের তৎকালীন জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ রাজধানীর ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত হলেও পরবর্তী সময়ে তাঁর মৃত্যুকে ঘিরে হত্যা মামলা করা হয়।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা ও নানা প্রশ্ন এখনো অব্যাহত রয়েছে। তবে সংবাদে উল্লিখিত সামিরা হকের দেশত্যাগের বিষয়টি এখনো কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

তথ্যসূত্র: সিলেটবিবিসি২৪ডটকম, ১৪ আগস্ট ২০২৬।

সিলেটের প্রায় প্রতিটি সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ সারি।সিলেটের প্রায় প্রতিটি সিএনজি পাম্পেই দেখা যাচ্ছে একই চিত্র-গ্যাস নিত...
14/08/2026

সিলেটের প্রায় প্রতিটি সিএনজি পাম্পগুলোতে দীর্ঘ সারি।

সিলেটের প্রায় প্রতিটি সিএনজি পাম্পেই দেখা যাচ্ছে একই চিত্র-গ্যাস নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় মিলছে না কাঙ্ক্ষিত সেবা।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় অনেক সিএনজি চালকের সারাদিন কেটে যাচ্ছে পাম্পেই। এতে যাত্রী পরিবহন করে আয় করার সুযোগ কমে যাচ্ছে, পাশাপাশি পরিবার- পরিজনের ভরণপোষণ নিয়েও দেখা দিচ্ছে দুশ্চিন্তা।

দিনের বড় একটি সময় যদি পাম্পে লাইনে দাঁড়িয়েই কেটে যায়, তাহলে একজন চালক কীভাবে পরিবারের খাবারের ব্যবস্থা করবেন-এমন প্রশ্নই এখন অনেক চালকের মুখে।

চালকদের দুর্ভোগ কমাতে এবং সিএনজি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সিলেটের বিভিন্ন সিএনজি পাম্পে আজকের চিত্র যেন একই দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং চালকদের চরম ভোগান্তি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

14/08/2026

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আসন্ন ঢাকাদক্ষিন সিএনজি চালিত অটোরিক্সা ৭০৭ উপশাখার নির্বাচনে
সহ:- সাধারণ পদে ভোট চাইলেন মুমিত আহমদ।

সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বাজারে কুশিয়ারা ফার্মেসীর শুভ উদ্বোধন:নিজস্ব প্রতিবেদক:- দেলোয়ার হোস...
14/08/2026

সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বাজারে কুশিয়ারা ফার্মেসীর শুভ উদ্বোধন:

নিজস্ব প্রতিবেদক:- দেলোয়ার হোসেন জিলু।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর বাজারে মানুষের হাতের নাগালে মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে “কুশিয়ারা ফার্মেসী”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় চন্দরপুর বাজারের নিউ মার্কেটে আনুষ্ঠানিকভাবে ফার্মেসীটির উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুশিয়ারা ফার্মেসীতে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত রোগী দেখার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে নিয়মিত চেম্বারে রোগী দেখবেন ইমরান মিয়া, ডি.এম.এফ (ঢাকা), বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত (এফটি)—সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। তাঁর বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ডি-৩২৪০৩।

ফার্মেসী কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে সুন্নতে খাতনা, জরুরি কাটা-ছেঁড়ার সেলাই, ড্রেসিং ও সেলাই কাটা, ক্যাথেটার, NG টিউব, নেবুলাইজেশন এবং ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ওষুধ সুলভ মূল্যে সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুশিয়ারা ফার্মেসীর উদ্যোক্তারা জানান, এলাকার মানুষের প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করেই ফার্মেসীটির কার্যক্রম শুরু করা হয়েছে। ভবিষ্যতেও সেবার মান বজায় রেখে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কুশিয়ারা ফার্মেসী, স্থান:- নিউ মার্কেট, চন্দরপুর বাজার।
📞 যোগাযোগ: 01732-170066, 01768-325846

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে রেজাউল করিম প্রাথী।নিজস্ব প্রতিবেদক:- দেল...
14/08/2026

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে রেজাউল করিম প্রাথী।

নিজস্ব প্রতিবেদক:- দেলোয়ার হোসেন জিলু।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আসন্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচন–২০২৬ উপলক্ষে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন রেজাউল করিম। নির্বাচনে তিনি ব্যবসায়ী সমাজের কল্যাণ, বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রেজাউল করিম বলেন, নির্বাচিত হলে ঢাকাদক্ষিণ বাজারকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ময়লা-আবর্জনা অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং বণিক সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, বণিক সমিতির আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে প্রকাশ, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান।

রেজাউল করিমের প্রত্যাশা, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাজারের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি নির্বাচনে সকল ব্যবসায়ীর মূল্যবান ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

14/08/2026

📢 আপনাদের সংবাদ পাঠান-আপনাদের সংবাদ পাঠান।
আপনাদের এলাকার যেকোনো নিউজ, ছবি ও ভিডিও আমাদের-KushiyaraTv-এর WhatsApp-নম্বরে পাঠিয়ে দিন।
📱WhatsApp:- 01711-572868.
আপনার দেওয়া তথ্য গুলা যাচাই সাপেক্ষে নীতিগতভাবে গুরুত্বপূর্ণ সংবাদগুলো-প্রচার করা হবে।
KushiyaraTv-সত্যের সন্ধানে প্রতিদিন।

আপনারা সকল প্রকার খবর পেতে-Kushiyara Tv-পেইজ ফলো দিয়ে রাখুন। আপনাদের জন্য রইলো শুভকামনা।

সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম পিনু।নিজস্ব প্রতিবেদন:- দেলো...
14/08/2026

সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম পিনু।

নিজস্ব প্রতিবেদন:- দেলোয়ার হোসেন জিলু।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আসন্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির বার্ষিক নির্বাচন–২০২৬ উপলক্ষে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম পিনু। তিনি এর আগে দুইবারের নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাইফুল ইসলাম পিনুর। নির্বাচনে তিনি সদস্যদের অধিকার, সমিতির ঐক্য ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সাইফুল ইসলাম পিনু বলেন, নির্বাচিত হলে সমিতির সদস্যদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

একই সঙ্গে সমিতির উন্নয়ন, শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থের চেয়ে সমিতির সদস্য ও ব্যবসায়ীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর ও শক্তিশালী বণিক সমিতি গড়ে তুলতে চাই।”

এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আসন্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন চারজন প্রাথী।নিজস্ব প্রতিবে...
14/08/2026

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আসন্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন চারজন প্রাথী।

নিজস্ব প্রতিবেদন:- দেলোয়ার হোসেন জিলু।

আসন্ন ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন চারজন।

তারা হলেন—
১:- দুলাল হোসেন রুপন, ২:- কামরান উদ্দিন বাদল,
৩:- শেখ রাহেল আহমদ রুহুল, ৪:- মনসুর আহমদ,

সাধারণ সম্পাদক পদে কারা শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন এবং নির্বাচনে কে বিজয়ী হবেন—এ নিয়ে ইতোমধ্যে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে আলোচনা ও আগ্রহ। কে হবেন বিজয়ী।

সিলেটের গোলাপগঞ্জে জমি বায়না ও রেজিস্ট্রেশন নিয়ে বিরোধ:- প্রতিকার চান, দেলোয়ার হোসেন জিলু।প্রশাসনের হস্তক্ষেপ কামনা — ১৪...
14/08/2026

সিলেটের গোলাপগঞ্জে জমি বায়না ও রেজিস্ট্রেশন নিয়ে বিরোধ:- প্রতিকার চান, দেলোয়ার হোসেন জিলু।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা — ১৪ আগস্ট ২০২৬

সিলেটের গোলাপগঞ্জে জমি বায়না ও রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের প্রতিকার চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন দেলোয়ার হোসেন জিলু। তাঁর দাবি, তিনি কোনো ধরনের ঝামেলা বা মামলা-মোকদ্দমায় যেতে চান না; বরং তাঁর কাছে থাকা বায়নানামা, টাকা পরিশোধের প্রমাণ, ইউনিয়ন পরিষদে করা আবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে ন্যায্য পাওনা আদায়ে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে—এটাই তাঁর প্রত্যাশা।

দেলোয়ার হোসেনের দেওয়া কাগজপত্র অনুযায়ী, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর মৌজায় প্রায় ০.০৭ একর বা ৭ শতক জমি কেনার বিষয়ে মো. আজহার উদ্দিন ফলিকের সঙ্গে ২২ নভেম্বর ২০২২ তারিখে বায়না চুক্তি সম্পাদিত হয়।

বায়নানামায় জমিটির মোট মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৭০ হাজার টাকা বায়না হিসেবে পরিশোধ করা হয়। বায়নানামায় উল্লেখ রয়েছে, বাকি ৩ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পর নির্ধারিত সময়ের মধ্যে জমিটি ক্রেতার নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা ছিল।

বায়নানামার তপশিলে জমির মালিকানার পূর্ববর্তী দলিলের তথ্যও উল্লেখ রয়েছে। সেখানে দেখা যায়, জমির একটি অংশের ক্ষেত্রে ২৮ ডিসেম্বর ২০০৪ তারিখের কবালা দলিল এবং আরেকটি অংশের ক্ষেত্রে ১৯ মার্চ ২০১৮ তারিখের কবালা দলিলের উল্লেখ রয়েছে।

কাগজপত্রে বায়নাগ্রহীতা দেলোয়ার হোসেনের জন্মতারিখ ২ এপ্রিল ১৯৭২ এবং বায়নাদাতা মো. আজহার উদ্দিন ফলিকের জন্মতারিখ ৬ এপ্রিল ১৯৬৬ উল্লেখ করা হয়েছে।
বায়নানামায় আরও উল্লেখ রয়েছে, ২২ নভেম্বর ২০২২ তারিখ থেকে তিন মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করা হলে বিক্রেতা জমির প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করে স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে বৈধ সাফ কবালা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেবেন।

দেলোয়ার হোসেনের দাবি, বায়নানামায় নির্ধারিত সময় অতিবাহিত হলেও জমিটি তাঁর নামে রেজিস্ট্রেশন করা হয়নি। বিষয়টি সমাধানের জন্য তিনি একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তাঁর দাবি, রায়গড় গ্রামের সাংবাদিক উদ্দিন, কানিশাইল গ্রামের শরিফ উদ্দিন ও দত্তরাইল গ্রামের জাবেদ খানসহ কয়েকজনের উপস্থিতিতে একাধিকবার তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত বিষয়টির সমাধান হয়নি।

অভিযোগকারীর দাবি, জমিটি নিয়ে তিনি মাটি ভরাট ও আংশিক সংস্কারের কাজ করেন। এতে তাঁর আরও প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়। বায়নার টাকা ও অন্যান্য খরচসহ তাঁর পাওনা অর্থ ফেরত পাওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট পক্ষের কাছে একাধিকবার দাবি জানান।

পরবর্তীতে শান্তিপূর্ণ সমাধানের আশায় তিনি ৬ নম্বর ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।

ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় থেকে দেওয়া ‘মামলা ফেরত প্রত্যয়নপত্র’-এর তারিখ ১৯ জুলাই ২০২৫। ওই প্রত্যয়নপত্রে বলা হয়েছে, দেলোয়ার হোসেন দেওয়ানি সমস্যা সংক্রান্ত অভিযোগ দাখিল করে ন্যায়বিচার দাবি করেছিলেন। সেখানে বায়নানামার ২২ নভেম্বর ২০২২ তারিখ, জমির মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা, বায়না বাবদ ৭০ হাজার টাকা এবং পরবর্তীতে জমি রেজিস্ট্রেশন না হওয়ার অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রত্যয়নপত্রে আরও উল্লেখ করা হয়, অভিযোগকারী জমিতে মাটি ভরাটসহ আংশিক সংস্কার করায় তাঁর আরও ৮০ হাজার টাকা ব্যয় হয় এবং বায়নার অর্থসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা ফেরত চেয়ে তিনি লিখিত আবেদন করেন।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উভয়পক্ষকে সমন/নোটিশ দেওয়া হলেও অভিযোগকারীর দাবি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি প্রত্যেকবার উপস্থিত হননি।

দেলোয়ার হোসেন বলেন, তিনি কোনো পক্ষের সঙ্গে বিরোধে জড়াতে চান না এবং বিষয়টি নিয়ে মামলা করাও তাঁর উদ্দেশ্য নয়। তাঁর দাবি, প্রশাসন তাঁর বায়নানামা, টাকা লেনদেনের প্রমাণ, ইউনিয়ন পরিষদে দেওয়া অভিযোগ এবং অন্যান্য কাগজপত্র নিরপেক্ষভাবে যাচাই করুক।

তিনি বলেন, “আমি কারও সঙ্গে ঝামেলা করতে চাই না, মামলা করতে চাই না। আমার কাছে থাকা সকল কাগজপত্র প্রশাসন যাচাই করে দেখুক এবং আমার ন্যায্য পাওনা আদায়ে সহযোগিতা করুক।”

অভিযোগকারীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন উভয় পক্ষের বক্তব্য ও কাগজপত্র যাচাই করে বিষয়টির একটি শান্তিপূর্ণ ও ন্যায়সংগত সমাধান করবে।

দেলোয়ার হোসেন আরও বলেন, “আমি আইন নিজের হাতে তুলে নিতে চাই না। কারও সঙ্গে ঝামেলাও চাই না। আমার সকল কাগজপত্র যাচাই করে সত্যতা বের করে আমার ন্যায্য পাওনা আদায়ের ব্যবস্থা করে দিন—এটাই প্রশাসনের কাছে আমার আবেদন।”

কাগজপত্রে উল্লেখ থাকা গুরুত্বপূর্ণ তারিখ ২৮ ডিসেম্বর ২০০৪ — পূর্ববর্তী একটি কবালা দলিলের তারিখ। ১৯ মার্চ ২০১৮ — আরেকটি পূর্ববর্তী কবালা দলিলের তারিখ। ২২ নভেম্বর ২০২২ — দেলোয়ার হোসেন ও মো. আজহার উদ্দিন ফলিকের মধ্যে বায়নানামা সম্পাদনের তারিখ। ১৯ জুলাই ২০২৫ — ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে ‘মামলা ফেরত প্রত্যয়নপত্র’ দেওয়ার তারিখ। ১৪ আগস্ট ২০২৬ — বর্তমান অভিযোগ ও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের তারিখ।

প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো দেলোয়ার হোসেনের বক্তব্য ও প্রদর্শিত কাগজপত্রের ভিত্তিতে লেখা। অভিযোগের সত্যতা ও আইনগত দায়-দায়িত্ব নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও সিদ্ধান্তের বিষয়।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন নির্বাচনে আলোচনায়:- নাদিয়া আক্তার জনগণের পাশে থাকার অঙ্গীকার সম্ভাব্য সংরক্ষ...
14/08/2026

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন নির্বাচনে আলোচনায়:- নাদিয়া আক্তার জনগণের পাশে থাকার অঙ্গীকার সম্ভাব্য সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর।

নিজস্ব প্রতিবেদন:- দেলোয়ার হোসেন জিলু।
১৪- আগস্ট- ২০২৬ সাল-

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬ নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোছাঃ নাদিয়া আক্তারের নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে নাদিয়া আক্তার ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। নারী, পুরুষ, তরুণ-তরুণীসহ সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচিত করে তুলছে বলে স্থানীয়দের একটি অংশ মনে করছেন।

নাদিয়া আক্তার বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও দায়িত্ব পাওয়ার সুযোগ হলে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

এলাকার মানুষের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার পাশাপাশি অন্যায়, অবিচার, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে নীতিগতভাবে অবস্থান রাখার কথা জানান নাদিয়া আক্তার। নারী, শিশু, প্রবীণ ও অসহায় মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নাদিয়া আক্তারের ভাষায়, “পদ নয়, মানুষের সেবা—দায়িত্ব নয়, মানুষের প্রতি অঙ্গীকার।”

স্থানীয়দের একটি অংশের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই জনসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন নাদিয়া আক্তার। বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক কার্যক্রমে তাঁর অংশগ্রহণ অনেকের নজর কেড়েছে। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতাই তাঁকে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে বলে তাঁরা মনে করছেন।

তবে নির্বাচনের মাঠে ব্যক্তিগত গ্রহণযোগ্যতাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় অনেকে। তাঁদের মতে, পরিবারের পরিচিতি বা জনপ্রিয়তা প্রার্থীর জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে; কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা প্রার্থীর নিজস্ব জনসংযোগ, কর্মতৎপরতা, নেতৃত্বের সক্ষমতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতাকেই বেশি গুরুত্ব দেবেন।

এদিকে নাদিয়া আক্তারের সম্ভাব্য নির্বাচনী তৎপরতায় অনলাইনভিত্তিক প্রচারণাও লক্ষ্য করা যাচ্ছে। তবে মাঠপর্যায়ে আরও ব্যাপক গণসংযোগ, ম্যান-টু-ম্যান যোগাযোগ এবং বিশেষ করে বয়স্ক ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে একাধিক অভিজ্ঞ ও পরিচিত সম্ভাব্য প্রার্থী থাকায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠিত ভোটব্যাংকের পাশাপাশি সাধারণ ভোটারদের আস্থা অর্জন নাদিয়া আক্তারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

তবে নির্বাচনের এখনও সময় রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর জনসম্পৃক্ততা, গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও নির্বাচনী প্রস্তুতি কতটা জোরদার হয়, তার ওপরই নির্বাচনী মাঠে তাঁর অবস্থান আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আসন্ন নির্বাচনে ৬ নং ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোছাঃ নাদিয়া আক্তার এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

Address

Dhakadakshin, Golapganj
Sylhet
3161

Alerts

Be the first to know and let us send you an email when Kushiyara Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushiyara Tv:

Shortcuts

Share