01/09/2026
দরগাবাজার মুড়িরগুলের মুন্নী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই
বড়লেখা উপজেলার দরগাবাজারের গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নীর হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। সবচেয়ে বেশি কষ্টের বিষয় একটি শিশু তার মাকে হারিয়ে আজ মা-হারা, এতিম।
এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীর পরিচয়, সামাজিক অবস্থান কিংবা রাজনৈতিক প্রভাব কোনোটিই যেন ন্যায়বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
আমরা বিশ্বাস করি, আইনের চোখে সবাই সমান। তাই এই হত্যাকাণ্ডে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থেকেও থাকে, তদন্তের মাধ্যমে তার পরিচয় জনসম্মুখে আসতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি মা-হারা শিশুটির ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করুন। কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন।
মুন্নীর হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার এখন বড়লেখা-জুড়িবাসীর প্রাণের দাবি।