RegardSylhet

RegardSylhet সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্র?

‘সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতপর্যটন শিল্পের বিকাশ হলেসিলেট অর্থনৈতিকভাবে এগিয়ে যাবেসিলেট অঞ...
16/10/2021

‘সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পর্যটন শিল্পের বিকাশ হলে
সিলেট অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে

সিলেট অঞ্চল একটি পর্যটন সমৃদ্ধ ঐতিহ্যবাহী জনপদ। সিলেট বিভাগের পর্যটন কেন্দ্রগুলো দেশ-বিদেশের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণ সৃষ্টি করেছে। সিলেটের জাফলং, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, হবিগঞ্জের মাধবপুর লেক এবং মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের সৌন্দর্য দেশ ছাড়িয়ে বিদেশের মানুষের মধ্যেও স্থান করে নিয়েছে। এছাড়া আরো অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলো সিলেট অঞ্চলের ভাবমূর্তিকে উজ্জ্বল করে দিয়েছে। পর্যটন শিল্পের বিকাশ হলে সিলেট অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে।

পাণ্ডুলিপি প্রকাশন’র উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘পাণ্ডুলিপি লেখক-পাঠক আড্ডা’র ষষ্ঠ পর্বে আয়োজিত ‘সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দে) রাত সাড়ে আটটায় পাণ্ডুলিপিস্থ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, ব্যাংকার ও সমাজচিন্তক সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন, লেখক ও ব্যাংকার মোশতাক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও প্রাবন্ধিক মো. আব্দুল বাছিত।

সম্মানিত আলোচকের বক্তব্যে লেখক ও ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস বলেন, সিলেট অঞ্চলে পর্যটন শিল্প একটি সুদূর সম্ভাবনা নিয়ে হাতছানি দিয়ে ডাকছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সিলেট অঞ্চল অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে। এজন্য দরকার একটি সুষ্টু পরিকল্পনা।

ব্যাংকার ও সমাজচিন্তক সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন বলেন, সিলেটের পর্যটন শিল্প একটি সৌন্দর্যময় পরিবেশে অবগাহনের অবারিত সুযোগ করে দিচ্ছে। এ সুযোগ কাজে লাগালে সৌন্দর্যপিপাসু মানুষ সিলেটকেই তাদের প্রাণবন্ততার কেন্দ্র হিসেবে বেছে নেবে। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পর্যটনকে ব্যবহারে অর্থনৈতিকভাবেও সক্ষমতা আনয়ন সম্ভব।

লেখক ও ব্যাংকার মোশতাক চৌধুরী বলেন, পর্যটন শিল্পের বিকাশ ঘটানো এবং এর প্রকাশ ঘটানো সময়ের অনিবার্য দাবী। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এ পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। আমি মনে করি, পর্যটন শিল্পের প্রতি আরো বেশি দৃষ্টি দেওয়া দরকার। বিশেষ করে, সিলেট অঞ্চলের পর্যটন শিল্পকে উন্নত করতে সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ ও ভূমিকা কামনা করছি।

সভাপতির বক্তব্যে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, সিলেট অঞ্চলের পর্যটন শিল্প একটি সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের অংশ। এগুলোকে শুধু রক্ষা করলেই হবে না, বরং এগুলো থেকে আউটপুট সৃষ্টি করে দেশকে উন্নত করতেও যথাযথ ভূমিকা নেওয়া কর্তব্য। এতে অনেক প্রবাসীও যুক্ত হবেন এবং এর মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রেও একটি বিপ্লব সৃষ্টি করা সম্ভব।

(বিজ্ঞপ্তি)

পাণ্ডুলিপি লেখক-পাঠক আড্ডাবিষয় : কবি, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সাংবাদিক মোখলেসুর রহমান’র গ্রন্থ‘একান্তে অগ্রগামী চেতনা’-এ...
16/09/2021

পাণ্ডুলিপি লেখক-পাঠক আড্ডা
বিষয় : কবি, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সাংবাদিক মোখলেসুর রহমান’র গ্রন্থ
‘একান্তে অগ্রগামী চেতনা’-এর পাঠ পর্যালোচনা

সম্মানিত অতিথি :
ফরিদ আহমদ রেজা
কবি, গবেষক ও সাংবাদিক
সম্পাদক- সাপ্তাহিক সুরমা, লন্ডন।

লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.)
বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও সাহিত্য সমালোচক

মোখলেসুর রহমান
শিক্ষাবিদ, কবি ও গ্রন্থের লেখক

বায়েজীদ মাহমুদ ফয়সল
লেখক, প্রকাশক ও সংগঠক

সঞ্চালক :
মো. আব্দুল বাছিত
কবি ও প্রাবন্ধিক

তারিখ ও সময় : ১৬ সেপ্টেম্বর ২০২১ খ্রি.
বাংলাদেশ : রাত ১০ টা
যুক্তরাষ্ট্র : দুপুর ১২ টা
যুক্তরাজ্য : বিকাল ৫ টা

পেইজ লিংক : https://www.facebook.com/pandulipiprokashon24/?ref=pages_you_manage

আয়োজনে : পাণ্ডুলিপি প্রকাশন, ১১২, আল ফালাহ টাওয়ার, ধোপাদিঘীর পূর্বপার, সিলেট, বাংলাদেশ।

03/04/2021

সিলেটের স্বনামধন্য ও সময়োপযোগী ইংরেজী শিক্ষাপ্রতিষ্ঠান “ভারটেক্স ইংলিশ হোম”-এর শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত বি.....

01/04/2021

বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীরপ্রতীকের ‘যুদ্ধদিনের আত্মস্মৃতি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

25/03/2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বপ্নচারী সমাজ কল্যাণ পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

25/03/2021

‘গ্যালান্ট্রি এ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট ফ্রিডম ফাইটার্স অব সিলেট’ গ্রন্থের মোড়ক উন্মোচন

24/03/2021

মহৎ কর্মের মাধ্যমেই মানুষ অমর হয়ে থাকেন---ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান

24/03/2021

কবি কমর উদ্দিন লস্কর’র ‘হৃদয়পুরে সুখের লহর' কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

24/03/2021

পাণ্ডুলিপি প্রকাশন-এর একক বইমেলার আজ দ্বিতীয় দিন বিকেলে প্রকাশনা অনুষ্ঠান, সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা

24/03/2021

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সম্মাননা পদক পাচ্ছেন আনোয়ার শাহজাহান

23/03/2021

‘আলতু মিয়ার ফালতু ঢঙ' ছড়াগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

15/03/2021

তোমার খোঁজে

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when RegardSylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share