24/06/2022
বালিশ হিসেবে আমি ব্যবহার করেছি আমার পায়ে পড়া জুতা। স্বেচ্ছাসেবীদের অনেকেই না পারতে খাবারের প্যাকেটগুলো ব্যবহার করেছে৷ আবার অনেকেই কোন বালিশ ছাড়াই মাটিতে শুয়ে আছে।
আমাদের স্বেচ্ছাসেবীদের অনেকের জ্বর, অনেকের সর্দিকাশি, অনেকের ডায়রিয়া হয়ে গেছে। শুধুমাত্র আমাদের স্বেচ্ছাসেবীরা নয়, সকল স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজ পবিত্র জুমাবারে আপনারা দেশের সেবায় নিবেদিতপ্রাণ সকল স্বেচ্ছাসেবীদের জন্য মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন।