Sylhet 20 Plus

Sylhet 20 Plus news &midia company

ছাতক উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।​ছাতক, (সুনামগঞ্জ) প্রতিনিধি: ​বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক...
26/08/2026

ছাতক উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত।

​ছাতক, (সুনামগঞ্জ) প্রতিনিধি:
​বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় এ শিক্ষা শিবির সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন। পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন মাওলানা আব্দুস সাত্তার।
​শিক্ষা শিবিরে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন বিশেষ অতিথি সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সিলেট জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের তারবিয়াত সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার এবং ছাতক পৌর জামায়াতের আমীর নোমান আহমদ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ কাজী মানসুর আহমদ, সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল ও আবু মূসা রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলা সভাপতি মিজানুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, সৈয়দেরগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা সালাহ উদ্দিন এবং কালারুকা ইউনিয়ন সভাপতি মাস্টার আফিজ আলী প্রমুখ।
​দিনব্যাপী এই শিক্ষা শিবিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন। # #

সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্নসুনামগঞ্জ প্রতিনিধিবাংলাদেশ পূজ...
26/08/2026

সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও পুরাতন কমিটির দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সুনাসমগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সমর কুমার পাল, বিশিষ্ট শিক্ষাবিদ যোগেশ্বর দাস,সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শেরেনূর আলী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন,জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি এড. গৌরাঙ্গপদ দাস,সহ সভাপতি কলি তালুকদার আরতি,এড. রাধাকান্ত সূত্রধর,নারায়ন চক্রবর্তী,সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি ,দপ্তর সম্পাদক বিপ্লব কুমার তালুকদার,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি সহ উপস্থিত অন্য অতিথি ও নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। # #

ছাতকে পুলিশের বিশেষ অ'ভি'যা'নে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার।ছাতক প্রতিনিধি:ছাতকে থানা পুলিশের বিশেষ অ'ভি'যা'নে নিয়মিত...
26/08/2026

ছাতকে পুলিশের বিশেষ অ'ভি'যা'নে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার।

ছাতক প্রতিনিধি:
ছাতকে থানা পুলিশের বিশেষ অ'ভি'যা'নে নিয়মিত মামলার ৫ জন ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ বিভিন্ন মামলার মোট ৭ আসামিকে গ্রে'ফ'তা'র করা হয়েছে।
মঙ্গলবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অ'ভি'যা'ন চালিয়ে তাদের গ্রে'ফ'তা'র করা হয়।

গ্রেফতারদের মধ্যে ছাতক থানার মামলা নং-৩৮(৮)২০২৬-এর আসামি পৌরসভার চরেরবন্দ এলাকার মোশাহিদ আলীর ছেলে কবিরুল হাসান আংগুর (৫২) ও আলী রাজ (৩৪) রয়েছেন।
এছাড়া ছাতক থানার মামলা নং-৩৭(৮)২০২৬-এর আসামি পৌরসভার চরেরবন্দ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে আব্দুল মোতালেব (২০) এবং আনোয়ার মিয়ার ছেলে শিবলু মিয়া (১৯)-কে গ্রে'ফ'তার করা হয়েছে।

অপরদিকে, ছাতক থানার মামলা নং-১৬(৮)২০২৬-এর আসামি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মনছব আলীর ছেলে উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন (৪৬)-কে গ্রে'ফ'তা'র করা হয়।

ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে জিআর-৫২/২৬ (ছাতক) মামলার আসামি পৌরসভার চরেরবন্দ এলাকার আমির হোসেনের ছেলে জমিরুল হক (২৫) এবং জিআর-২৮২/২৩ (ছাতক) মামলার আসামি মুক্তারপুর গ্রামের মৃত ছমির আলীর ছেলে, বর্তমানে সিলেটের কানিশাইল এলাকার বাসিন্দা আকবর আলী (২৫) রয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার দিন ও রাতে পৃথক অ'ভি'যান চালিয়ে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রে'ফ'তার করা হয়েছে। গ্রে'ফ'তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। # #

26/08/2026

ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন।

ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালাছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নে...
24/08/2026

ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক উন্নয়নে অগ্রাধিকার ঠিক করা এবং বিদ্যমান সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছাতক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় আরসিআইপি ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়।

ছাতক উপজেলা প্রকৌশলী আমির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন। এতে জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সড়কের অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় আলোচক হিসেবে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের (BETS) জিআইএস স্পেশালিস্ট আদনান হোসেন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস প্রযুক্তির ব্যবহার ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা জানান, জিআইএস-ভিত্তিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়কগুলোর অবস্থান, সংযোগ, গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে তথ্যভিত্তিক ধারণা তৈরি করা হবে। এসব তথ্য যাচাইয়ের পর গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়ন ও সংস্কারকাজে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এতে পরিকল্পিতভাবে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হবে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি প্রশাসক, স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মো: দিলোয়ার হোসেন
ছাতক সুনামগঞ্জ,
০১৬৪৪১২১৯১৯

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাব...
22/08/2026

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশে প্রায় ৪ হাজার ৫০০ গাছ কাটার প্রতিবাদে এবং গাছ কাটার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’।
সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, মিডিয়া বিষয়ক সম্পাদক এম ডি জাকারিয়া, ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, দোয়ারাবাজার উপজেলা কমিটির সদস্য মোফাজ্জল হাসানসহ স্থানীয় সামাজিক বনায়নের সভাপতি, সাধারণ সম্পাদক, নারী সদস্য ও পরিবেশ সচেতন সাধারণ জনগণ।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে বর্তমানে সম্প্রসারণ বা উন্নয়নমূলক কোনো কাজ নেই। অথচ উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে বন বিভাগ ইতোমধ্যে এক হাজারের বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে ফেলেছে। সওজের বক্তব্যের সঙ্গে বন বিভাগের কর্মকাণ্ডের এই বৈপরীত্য নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, প্রকৃত কারণ খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।বক্তারা আরও অভিযোগ করেন, গাছ কাটার নেপথ্যে বন বিভাগের অসাধু চক্র ও সংশ্লিষ্ট সিন্ডিকেট নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা দ্রুত গাছ কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সমাবেশ থেকে দাবিগুলোর মধ্যে রয়েছে—সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে গাছ কাটার চলমান কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, সামাজিক বনায়নের সুবিধাভোগীদের প্রাপ্য লভ্যাংশ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া এবং গাছ কাটার সঙ্গে বন বিভাগ, সুবিধাভোগী জনগোষ্ঠী, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলের কেউ জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।এ ছাড়া অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনা ও বৃক্ষনিধনের সঙ্গে জড়িত বন বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সমাবেশ থেকে ইতোমধ্যে কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে ওই সড়কের পাশে নতুন করে দ্বিগুণ সামাজিক বনায়ন করার দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে হাওর এলাকার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। # #

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি​জামরুল ইসলাম রেজা, ছাতক থেকে:অভাব-অনট...
22/08/2026

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি

​জামরুল ইসলাম রেজা, ছাতক থেকে:
অভাব-অনটন আর জীবনসংগ্রাম যাকে দমাতে পারেনি, তেমনই এক অদম্য মেধার নাম রুহি। সুনামগঞ্জের হাওর অঞ্চলের অনিশ্চিত জীবন ও চরম আর্থিক অনিশ্চয়তাকে জয় করে উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেছেন তিনি।

​রুহি সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আব্দুল কাদিরের ছোট মেয়ে। জীবিকার তাগিদে আব্দুল কাদির সুরমা নদীতে নৌকা নিয়ে চা বিক্রি করেন। ভাসমান এই চায়ের দোকান থেকে অর্জিত স্বল্প আয় দিয়েই চলত তাঁর সংসার ও মেয়ের পড়াশোনার খরচ। অভাব নিত্যসঙ্গী হলেও মেয়ের পড়ার স্বপ্নের পথে কখনো বাঁধ সাধেননি তিনি; বরং নিজের সর্বস্ব দিয়ে উদ্বুদ্ধ করেছেন।

​বাবার এই আত্মত্যাগ ও কষ্টের প্রতিদান হিসেবে রুহি অর্জন করেছেন আন্তর্জাতিক পর্যায়ের এই মর্যাদাপূর্ণ স্কলারশিপ। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাড়িয়ে পুরো দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।

​এ বিষয়ে রুহির বাবা আব্দুল কাদির আবেগপ্লুত হয়ে জানান, নদীপথে চা বিক্রি করে সংসার চালানো এবং পড়ালেখার খরচ যোগানো অত্যন্ত কঠিন ছিল। কিন্তু মেয়ের ইচ্ছা ও মেধার ওপর তাঁর পূর্ণ বিশ্বাস ছিল। আজ মেয়ের এই অর্জনে তাঁর জীবনের সব কষ্ট সার্থক হয়েছে।

​স্থানীয়রা জানান, দারিদ্র্যকে জয় করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রুহির এই সাফল্য কেবল তাঁর পরিবারের নয়, বরং পুরো অঞ্চলের তরুণ সমাজের জন্য এক বিরাট অনুপ্রেরণা। সুযোগ পেলে মেধা যে সব বাধা অতিক্রম করে নিজের পথ তৈরি করে নিতে পারে, রুহি সেটিই প্রমাণ করে দেখালেন।

​উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশযাত্রার প্রস্তুতি নিচ্ছেন রুহি। তাঁর এই অর্জনে শুভকামনা জানিয়েছেন শিক্ষক, সুশীল সমাজ ও এলাকার সাধারণ মানুষ। # #

21/08/2026

যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ভ্রমণে যাওয়ার পথে বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার বিকেলে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।

জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে জেলার মধ্যনগর উপজেলা থেকে যাদুকাটার উদ্দেশ্যে রওনা দেন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রুকাইয়া নুর নামের এই মেয়েটি । এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে নৌযান ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

এ ব্যাপারে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। # #

ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবিদুর রহমান শাহি।ছাতক প্রতিনিধিঃছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিজাম...
20/08/2026

ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবিদুর রহমান শাহি।

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিজাম উদ্দিনের সুযোগ্য সন্তান এবং ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর ভাতিজা ব্যারিস্টার আবিদুর রহমান (শাহি) যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে স্বদেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দীর্ঘ শিক্ষাজীবন ও পেশাগত প্রশিক্ষণ শেষে দেশে ফেরায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ব্যারিস্টার আবিদুর রহমান (শাহি) ২০২১ সালে Metropolitan University থেকে LLB ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে Swansea University থেকে ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো LLB ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় নিজেকে আরও দক্ষ ও পেশাগতভাবে প্রস্তুত করার লক্ষ্যে তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য BPP University থেকে ২০২৬ সালের মার্চ মাসে Bar Training Course (BTC) সফলভাবে সম্পন্ন করেন।

এ ছাড়া তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ The Honourable Society of Lincoln’s Inn-এর সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত হন।

শিক্ষাজীবনে একাধিক গুরুত্বপূর্ণ ডিগ্রি ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে ফেরা ব্যারিস্টার আবিদুর রহমান (শাহি) স্বদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মানুষের আইনি সেবায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। # #

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন।ছাতক প্রতিনিধি:সবুজ বাঁচলে আমরা বাঁচি, সবুজে বাঁচুক আগামী প্...
20/08/2026

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে
হাওর ও নদী রক্ষা আন্দোলন।

ছাতক প্রতিনিধি:
সবুজ বাঁচলে আমরা বাঁচি, সবুজে বাঁচুক আগামী প্রজন্ম’—এই স্লোগানে ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের ২০০টি চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী ছাতক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণের জন্যও গাছের চারা বিতরণ করা হয়। এর অংশ হিসেবে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, জামিল হোসেন, দিলোয়ার হোসেন জয়, কয়েছ আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা করতে হবে। বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে
পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। # #

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet 20 Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet 20 Plus:

Shortcuts

Share