Mayar Desh

Mayar Desh Mayar Desh সবার আগে নিউজ পেতে লাইক ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ।

21/08/2026

SSC ও দাখিল ২০২৬-এ A+ প্রাপ্তদের নিয়ে HEXA’S গোয়ালাবাজার ক্যাম্পাসে বর্ণাঢ্য সংবর্ধনা।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় দুর্বৃত্তের     গু/লি/তে মাসুম মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নি*হ*ত হয়েছেন। মঙ...
19/08/2026

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায় দুর্বৃত্তের
গু/লি/তে মাসুম মিয়া (৪০) নামের এক বাংলাদেশি নি*হ*ত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সেন্ট বার্থোলোমিউস সড়কে একটি গাড়ির ভেতর থেকে তাঁকে গু*লি*বি*দ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁকে মৃ/ত ঘো/ষ/ণা করা হয়। এ ঘটনার পর হ/ত্যা/কা/ণ্ডে/র তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

নি*হ*ত মাসুম মিয়ার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামে। তিনি মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই মাসুম মিয়া লন্ডনে বসবাস করছিলেন। মাঝেমধ্যে তিনি বাংলাদেশে আসতেন। তাঁর একটি আড়াই বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। তাঁর বাবা ছাড়া পরিবারের অন্য সদস্যরা সবাই যুক্তরাজ্যে বসবাস করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। তিনি বলেন, মহান জাতীয় ...
17/08/2026

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। তিনি বলেন, মহান জাতীয় সংসদে তিনি পুরো সিলেটের মানুষের কথা তুলে ধরবেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।

শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামেয়ার চমৎকার ফলাফল ও শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফল শুধু শিক্ষার্থীদের কৃতিত্ব নয়; এর পেছনে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ভালো ফলাফলের মাধ্যমে ওসমানীনগরের শিক্ষাক্ষেত্রে যে সুনাম অর্জন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার গোলাম কিবরিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন ওসমানীনগর সংস্কৃতি কেন্দ্রের পরিচালক রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আনহার আহমদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য কামরুজ্জামান সিদ্দিকী খোকন, ম্যানেজিং কমিটির সদস্য শায়েস্তা মিয়া, ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহেদ আহমদ, এ.এস.এম জাকারিয়া চৌধুরী, আব্দুল কাইয়ুম এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমদ।

কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন খাদিজা আক্তার নুসরাত, ইকরা সিদ্দিকা ও সাদমান সাদী। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা এবং ভালো ফলাফলের পেছনে সংশ্লিষ্ট সবার অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে ওসমানীনগরের শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্য এবং শিক্ষকদের নিষ্ঠা ও পরিশ্রমের কারণে প্রতিষ্ঠানটি দিন দিন আরও এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি সিলেটের অন্যতম আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

17/08/2026

আবারও মর্মান্তিক সড়ক দু/র্ঘ/ট/না সিলেট টু ঢাকা হাইওয়ে মহাসড়কে ওসমানীনগর উপজেলার কাশিকাপন পল্লী বিদ্যুতের সামনে।

সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চু/রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অ/জ্ঞা/ত এক কিশোরের মৃ/ত্যু/র ঘটনা ঘটেছ...
16/08/2026

সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চু/রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অ/জ্ঞা/ত এক কিশোরের মৃ/ত্যু/র ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।

নি/হ/ত ওই কিশোরের নাম ও পরিচয় জানা যায় নি।

পুলিশ জানায়, সিলেট মহানগরীর শাহজালাল উপশহর এলাকার ডি ব্লকের ৩৫ নং রোডের ৩ নাম্বার বাসার বাইরে একটি বাথরুমের ছাদের উপর এ/সি চু/রি/র চেষ্ঠা করে এক কিশোর। এসময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রা/ণ হা/রা/য় সে। পরে স্থানীয়রা ওই কিশোরকে বাথরুমের ছাদে প/ড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। এসময় খবর পেয়ে বেলা ২টার দিকে শাহজালাল উপশহর ফাঁড়ির পুলিশ সদস্য ঘ/ট/না/স্থ/লে পৌঁছে কিশোরের লা/*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ম/র্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম।

সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পিস ই/য়া/বা ট্যা/ব/লে/ট, মা/দ/ক বিক্রির নগদ ৪,৩০০ টাকা এবং একটি মানিব্যাগসহ তি...
15/08/2026

সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৬৮ পিস ই/য়া/বা ট্যা/ব/লে/ট, মা/দ/ক বিক্রির নগদ ৪,৩০০ টাকা এবং একটি মানিব্যাগসহ তিনজনকে গ্রে/প্তা/র করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের তালিকায় রয়েছেন এক পরিচিত দম্পতি।​মখলিছ আলী. তার বিরুদ্ধে আগে থেকেই মা/দ/ক ও চু/রি/স/হ মোট ২৩ টি মা/ম/লা রয়েছে।​লাকী বেগম (মখলিছের স্ত্রী), তার বিরুদ্ধে রয়েছে ৪টি মা/ম/লা।ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা/দ/কে/র বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ তল্লাশি চালানো হয়। উদ্ধারকৃত আলামত জ/ব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আ/ই/না/নু/গ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে।

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা করে ৩৪ দিনে পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এ সময় পাশ...
15/08/2026

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা করে ৩৪ দিনে পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এ সময় পাশাপাশি এসময় বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, রোপাসহ বিভিন্ন চিঠিও পাওয়া যায়। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় গণনার কাজ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে শেষ হয়।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে মাজারের দানবাক্স ও ডেগের মোট টাকার পরিমাণ ও অন্যান্য সামগ্রীর হিসাব প্রকাশ করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব টাকা ও অন্যান্য সামগ্রী গণনা করেন। ৩৪ দিনে মাজারের দানবাক্স ও ডেগে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যও পাওয়া যায়। এ সময় ভক্তদের দেওয়া বিভিন্ন চিঠিও পাওয়া গেছে।

এ ছাড়া নজরানা হিসেবে পাওয়া গরু, ছাগল, হাঁস-মুরগির হিসাব মাজার কর্তৃপক্ষের কাছে রয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই দুই দফায় প্রকাশ্যে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়েছিল। দুই দফায় গণনাকৃত ওই টাকা মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।

13/08/2026
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে গোয়ালাবাজার রাজভোজন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা।বুধবার দুপুরে ওসমানীনগর উপজে...
12/08/2026

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে গোয়ালাবাজার রাজভোজন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা।
বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেস্টুরেন্টকে জরিমানা করেন।

11/08/2026

জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসা এর নুরানী কুমলমতী শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরন

Address

Sylhet
3123

Alerts

Be the first to know and let us send you an email when Mayar Desh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share