DB News

DB News DB News. বাংলাদেশের সকল জেলার সংবাদ। ভালো কিছু করতে চাই যাতে ফলাফলটা ভালো হয় ,
এতে ব্যর্থতা কয়েকবার আসলেও সমস্যা নেই কারণ ধৈর্যের ফলই মিষ্টি হয়।

সিলেটে মানবপাচার চক্রের মূলহোতা রেনু গ্রেপ্তার: মীরেরচকের আস্তানাই ছিল ট্রানজিট পয়েন্ট​বিশেষ প্রতিনিধি:সাধারণ পরিচয়ের আড়...
11/09/2026

সিলেটে মানবপাচার চক্রের মূলহোতা রেনু গ্রেপ্তার: মীরেরচকের আস্তানাই ছিল ট্রানজিট পয়েন্ট

​বিশেষ প্রতিনিধি:
সাধারণ পরিচয়ের আড়ালেই দীর্ঘদিন ধরে মানবপাচারের একটি বড় নেটওয়ার্ক পরিচালনা করছিলেন ২৮ বছর বয়সী রেনু বেগম। স্বামী রুবেল মিয়াকে সঙ্গে নিয়ে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন মীরেরচক এলাকায় গড়ে তুলেছিলেন এই অপরাধমূলক চক্র।

​পুলিশের তথ্যমতে, চক্রটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌশল খাটিয়ে মানুষ সংগ্রহ করে সিলেটে আনত। এরপর মীরেরচকের নির্দিষ্ট বাড়িতে তাদের সাময়িকভাবে রেখে সুবিধাজনক সময়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধভাবে বিদেশে পাচার করে দিত। মূলত রেনুদের ওই বাড়িটিই ব্যবহৃত হতো পাচারের ‘ট্রানজিট পয়েন্ট’ হিসেবে।

​গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর মীরেরচকের ওই আস্তানায় অভিযান চালায় শাহপরাণ (রহ.) থানা পুলিশ। অভিযানে রেনু বেগমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী রুবেল মিয়াসহ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেনুর কাছ থেকে মানবপাচারের পুরো প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

​এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর শাহপরাণ (রহ.) থানায় ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন’-এর ৭, ৮ ও ১০ ধারায় একটি মামলা (মামলা নম্বর-৬) দায়ের করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার রেনু বেগমকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

​রেনু গ্রেপ্তার হলেও এই নেটওয়ার্কের ব্যাপ্তি কত দূর—তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। দেশের বিভিন্ন এলাকা থেকে কারা লোক সংগ্রহে যুক্ত ছিল এবং বিদেশে পাঠানোর পরবর্তী ধাপে আর কারা জড়িত, তা বের করতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

11/09/2026

সুনামগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলছে..

11/09/2026

সুনামগঞ্জে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ এবং বিড়ি উদ্ধার.. আ/টক ১

ভুয়া কাগজপত্রে ইতালির নাগরিকত্ব বাণিজ্য: গ্ৰে-প্তা-রে-র মুখে মেয়রসহ কর্মকর্তারা!‎‎~ প্রবাসী ও বিদেশীদের ভুয়া বাসস্থান...
10/09/2026

ভুয়া কাগজপত্রে ইতালির নাগরিকত্ব বাণিজ্য: গ্ৰে-প্তা-রে-র মুখে মেয়রসহ কর্মকর্তারা!

‎~ প্রবাসী ও বিদেশীদের ভুয়া বাসস্থান দেখিয়ে পাসপোর্ট তৈরি; কলিওর মেয়র মিরেলা জানিনির পদত্যাগ ও ইতালীয় পুলিশের সাঁড়াশি অভিযান। ~

‎📍 ব্রেসিয়া ও কলিও (লোম্বার্দিয়া), ইতালি —

‎~ ইতালিতে প্রবাসী ও বিদেশীদের ভুয়া কাগজপত্র তৈরি করে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার এক বিশাল দুর্নীতি চক্রের হা-ট হা-ড়ি ভে-ঙে দিয়েছে ব্রেসিয়ার প্রসিকিউটর অফিস। উত্তর ইতালির ব্রেসিয়া প্রদেশের কলিও (Collio) শহরের মেয়র মিরেলা জানিনি (Mirella Zanini) সহ রেজিস্ট্রি অফিসের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ গ্রহণ এবং অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে মা-ম-লা করা হয়েছে। প্রবাসীদের আইনি নথিপত্র সংক্রান্ত জটিলতায় ইতালীয় কর্তৃপক্ষের এই কঠোর পদক্ষেপ সমগ্র প্রবাসী সমাজের নজর কেড়েছে। ~

‎📌 সংবাদের মূল বিষয়বস্তু:

‎📍 মেয়রসহ কর্মকর্তাদের দুর্নীতির ফাঁ-দ: কয়েক ডজন বিদেশী নাগরিককে অবৈধভাবে ইতালির স্থায়ী বাসিন্দা দেখিয়ে ভুয়া কাগজপত্র ও নাগরিকত্ব পাইয়ে দেওয়ার অপরাধে মেয়র ও স্থানীয় সিভিল রেজিস্ট্রি অফিসের কর্মীদের নাম ত-দ-ন্ত তালিকায় এসেছে।

‎📍 মেয়রের পদত্যাগ ও আইনি মা-ম-লা: নথিপত্রে জালিয়াতি, সরকারি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির প্রমান মেলায় কলিওর মেয়র মিরেলা জানিনি ইতোমধ্যে তার আঞ্চলিক পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রসিকিউশন তার বিরুদ্ধে সরাসরি মা-ম-লা দায়ের করেছে।

‎📍 প্রবাসীদের জন্য সতর্কবার্তা: ইতালিতে ভুয়া রেসিডেন্স (Residenza) বা জাল চুক্তিপত্র দিয়ে যারা কাগজপত্র তৈরির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ইতালীয় প্রশাসন সর্বাত্মক অভিযান শুরু করেছে। অনিয়মে জড়িত থাকলে যেকোনো সময় রেসিডেন্স বাতিলসহ আইনি ধাঁ-চে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে।

‎📍 এলাকার বিতর্কিত অতীত: কলিও এলাকাটি এর আগেও বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অনিয়ম ও অপরাধমূলক সংবাদের কারণে প্রশাসনের বিশেষ নজরদারিতে ছিল। নতুন করে জালিয়াতি চক্র ধরা পড়ায় সমগ্র ব্রেসিয়া অঞ্চলে এখন নথিপত্র যাচাইবাছাই জোরদার করা হয়েছে।

‎📅 ৯ সেপ্টেম্বর, ২০২৬ | সূত্র: ইতালীয় অনলাইন দৈনিক 'ব্রেসিয়াটুডে' (BresciaToday)।

‎📂 Verified Information Sources: 🌐 📍 ১. BresciaToday - Falsi residenze per cittadinanza: indagata la sindaca di Collio Mirella Zanini. 📍 ২. Procura della Repubblica di Brescia & Guardia di Finanza Report.



10/09/2026

সুনামগঞ্জে মা'মলার হাজিরা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষের হা/মলা। | হাত কে/টে দুই পা শাবল দিয়ে ভেঙে ফেলে।
#সুনামগঞ্জ

09/09/2026

সুনামগঞ্জে সিএনজি চু/রির অভিযোগ আমলে নিয়ে যা বললেন ওসি রতন শেখ।

08/09/2026

শিক্ষক শিক্ষার্থী অভিভাবক দের নিয়ে ওসি রতন শেখের জনসচেতনতামূলক বক্তব্য...

#সুনামগঞ্জ

08/09/2026

ছাতকে একই ব্যক্তির ছু"রি'কা'ঘা'তে ৩ জন আ"হ'ত

08/09/2026

জামালগঞ্জের সাচনা গ্রামে চু'রি করতে এসে গ্রামবাসীর কাছে যুবক আটক ।
#জামালগঞ্জ

07/09/2026

সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনা এখন নিয়মে পরিনত হয়েছে! আজ সকালে সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ সেতুর মুখে বাস-কার সংঘ*র্ষের ঘটনায় অনেকেই আ'হত হয়েছেন

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when DB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share