Trust Sylhet

Trust Sylhet আসসালামু আলাইকুম Trust sylhet আপনাদের স্বাগতম, সততার সাথে আগামীর পথে।
(4)

প্রিয় বন্ধুরা সবার আগে দেশ ও বিদেশের সকল তাজা খবরাখবর , বিনোদন পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে Trust sylhet -এর সাথে থাকুন ।
Always open

01/08/2026

আসসালামুয়ালাইকুম, এই ভদ্রলোক কয়টি মোবাইল ফোন চু*রি করেছে সে । শাহ জালাল মা*জা*র থেকে ।। অতঃপর পুলিশের জালে আ*ট*ক ।।



31/07/2026

সিলেট জেলার গুরুত্বপূর্ণ স্পটে গোপনে গিয়েছিলাম যাতে চিনতে না পারে । যে কারণে মানুষ জন এখানে আসে সেই কারন টা বাঁ*চি*য়ে রাখতে হবে ? টুরিস্ট স্পট নিয়ে গুরুত্বপূর্ণ ব-ক্ত-ব্যে সাদা পাথর সহ সব স্পট নিয়ে কি বললেন ? সারজিস আলম ।।



31/07/2026

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ,সারজিস আলম, মাহমুদা মিতু সহ নাসির উদ্দিন পাটোয়ারীরা কোম্পানীগঞ্জের পথ স"ভা"য় কি বার্তা দিলেন ।।

31/07/2026

নিরাপত্তার চাদরে ডাকা কোম্পানীগঞ্জে এনসিপির পথ স"ভা"।। সারজিস আলম,মাহমুদা মিতু, নাসির উদ্দিন পাটোয়ারী ।।

একাধিক পুলিশ সদস্যদের অ"ভি"যোগের মুখে সমালোচিত  (এসএমপি) মোগলাবাজার থানার ওসি মনির হোসেন ।বিস্তারিত কমেন্টে... সিলেট মেট...
31/07/2026

একাধিক পুলিশ সদস্যদের অ"ভি"যোগের মুখে সমালোচিত (এসএমপি) মোগলাবাজার থানার ওসি মনির হোসেন ।
বিস্তারিত কমেন্টে...


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মনির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানসিক নির্যাতন এবং অসুস্থ স্ত্রী ও নবজাতক যমজ সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ছুটি না দেওয়ার অভিযোগ এনে লিখিত আবেদন করেছেন এক পুলিশ কনস্টেবল।
পুলিশ কমিশনার বরাবর দাখিল করা অভিযোগে ওই কনস্টেবল দাবি করেন, তার স্ত্রী গর্ভকালীন জটিলতায় ভুগছিলেন এবং পরে যমজ সন্তানের জন্ম দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্ত্রী ও নবজাতকদের নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার জন্য ছুটির আবেদন করলেও ওসি মনির হোসেন তা অনুমোদন করেননি। এতে চিকিৎসা ব্যাহত হয় এবং পরবর্তীতে তার যমজ সন্তানদের মৃত্যু ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বারবার ছুটির আবেদন করা হলেও তা ফরোয়ার্ড বা অনুমোদন করা হয়নি। বরং অভিযোগ কারীকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য চাপ দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মানসিকভাবে হেনস্তা করা হয় বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় কনস্টেবলটি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে ওসি মনির হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন মোগলাবাজার থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার দায়িত্ব। কোনো অপপ্রচারে আমি বিচলিত নই। অপরাধীদের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে।
সম্প্রতি আলোচিত বিষয় নিয়ে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ এনামুল হকের সাথে মোঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছেন। তদন্তের মাধ্যমে বিষয়টি দেখা হচ্ছে বলে জানান তিনি।

30/07/2026

গোলাপগঞ্জ এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হা-"ম"লা করে ভা-ঙ-চু-র নিয়ে কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ কি বললেন ?



30/07/2026

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ,সারজিস আলম সহ নাসির উদ্দিন পাটোয়ারীরা সিলেট এর পথে ।।

30/07/2026

সিলেট শাহ জালাল মাজারে মোবাইল চু*রি*র দায়ে হাতে নাতে আ-ট-ক ।
বিস্তারিত ভিডিও তে দেখুন কিভাবে বলছে।



অল্প কিছুক্ষণের মধ্যেই সিলেট নগরীতে আসছেন এনসিপির নেতৃবৃন্দরা ।।মতামত কমেন্টে...
30/07/2026

অল্প কিছুক্ষণের মধ্যেই সিলেট নগরীতে আসছেন এনসিপির নেতৃবৃন্দরা ।।
মতামত কমেন্টে...

সিলেট মেট্রোপলিটন মোগলাবাজার থানার ওসি মনির হোসেনের বি-রু-দ্ধে  অ"ভি"যোগ কি সত্যি  না ষ-ড়-য-ন্ত্র মূলক ?বিস্তারিত কমেন্...
30/07/2026

সিলেট মেট্রোপলিটন মোগলাবাজার থানার ওসি মনির হোসেনের বি-রু-দ্ধে অ"ভি"যোগ কি সত্যি না ষ-ড়-য-ন্ত্র মূলক ?
বিস্তারিত কমেন্টে...
সম্প্রতি মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেনের বিরুদ্ধে অধীনস্থ পুলিশ সদস্যদের ওপর চরম অমানবিক আচরণ, ক্ষমতার অপব্যবহারের এক গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর নিষ্ঠুরতা ও জেদের কারণে এক কনস্টেবলের নবজাতক যমজ সন্তানের মৃ-ত্যু- র অভিযোগ । থানা সূত্রে জানা গেছে, মোগলাবাজার থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত এক কনস্টেবল মামুন এর স্ত্রী দীর্ঘদিন ধরে গর্ভকালীন জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য এসএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই কনস্টেবলের ৫ দিনের ছুটি মঞ্জুর হলেও ওসি মনির হোসেন তাঁকে ছুটি ছাড়েনি।
যথা সময়ে চিকিৎসা না করতে পারায় গত ১৬/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সকালে ওই কনস্টেবলের স্ত্রীর তীব্র প্রসব বেদনা শুরু হলে তিনি ওসির কক্ষে গিয়ে কা-ন্না-য় ভে-ঙে পড়েন এবং ছুটি কার্যকর করার আকুতি জানান। প্রত্যক্ষদর্শীদের মতে, ওসি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করে সবার সামনে চিৎকার করে বলেন, "আগে ভিভিআইপি ডিউটি, তারপর ছুটি।" একপর্যায়ে তিনি অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য করে বলেন, "হাসপাতালে কি আজরাইল দাঁড়িয়ে আছে যে আপনি গেলে আজরাইল চলে যাবে?" আমি ছুটি দিবো না আপনি আমার বিরুদ্ধে আইজিপি/কমিশনার স্যারে কাছে বলতে পারেন। ওসির উগ্র আচরণ পরবর্তীতে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপে ছুটি মিললেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
হাসপাতালে নেওয়ার আগেই যমজ সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। যথাযথ চিকিৎসার অভাবে একে একে দুটি নবজাতকই (এক কন্যা ও এক পুত্র) মারা যায়। ওসির জেদের কারণে হতভাগ্য পিতা তাঁর ১ জন সন্তানকে জীবিত বা মৃত শেষ দেখার সুযোগ পাননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন মোগলাবাজার থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার দায়িত্ব। কোনো ষড়যন্ত্র বা অপপ্রচারে আমি বিচলিত নই। অপরাধীদের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে।

Address

Shahporan Gate Sylhet
Sylhet
3103

Alerts

Be the first to know and let us send you an email when Trust Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trust Sylhet:

Shortcuts

Share