19/04/2026
আমরা নিজের কণ্ঠস্বর রেকর্ডে অদ্ভুত শুনি কেন? আমরা যখন কথা বলি, তখন নিজের কণ্ঠস্বর আমাদের কাছে স্বাভাবিক ও সুন্দর মনে হয়। কিন্তু একই কণ্ঠস্বর যদি রেকর্ড করে শুনি, তখন সেটা অনেক সময় অচেনা বা অদ্ভুত লাগে। এর পেছনে রয়েছে মজার একটি Physics! আমরা সাধারণত অন্যদের কথা শুনি বাতাসের মাধ্যমে (air conduction)। কিন্তু নিজের কণ্ঠস্বর আমরা দুইভাবে শুনি - একটি বাতাসের মাধ্যমে, আরেকটি আমাদের মাথার খুলির (skull) মাধ্যমে সরাসরি ভেতরের কানে পৌঁছে যায়, যাকে বলা হয় bone conduction। এই কারণে আমাদের নিজের কণ্ঠস্বর আমাদের কাছে একটু গভীর ও ভারী শোনায়। কিন্তু যখন আমরা রেকর্ড শুনি, তখন শুধুমাত্র বাতাসের মাধ্যমে শোনা সেই শব্দটাই পাই। ফলে আমাদের পরিচিত “ভেতরের শব্দ”টা থাকে না, আর তাই কণ্ঠস্বরটা অন্যরকম লাগে। অর্থাৎ, আমরা প্রতিদিন নিজের কণ্ঠস্বর যেভাবে শুনি, সেটা আসলে পুরোপুরি বাস্তব নয় বরং আমাদের শরীরের ভেতরের একটি বিশেষ প্রক্রিয়ার ফল!