Ziran Guest House

Ziran Guest House সবসময়ই ওপেন, অনেক সুন্দর, মনোরম পরিবেশ।

03/06/2026

বাংলাদেশের সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা নিঃসন্দেহে সিলেট।

এই শহরটা নিয়ে আমার একটা থিওরি আছে।

সিলেট শুধু একটা জেলা না, এটা একটা মুড।

যে একবার সিলেটে গেছে, সে বুঝবে আমি কী বলতে চাচ্ছি।

চা-বাগানের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা, জাফলংয়ের স্বচ্ছ জল, রাতারগুলের বন, লালাখালের নীল-সবুজ রং, বিছানাকান্দির পাথুরে স্রোত আর দূরে মেঘালয়ের পাহাড়—প্রকৃতি যেন এখানে একটু বেশি সময় নিয়ে কাজ করেছে।

এত সুন্দর একটা জায়গায় বড় হওয়া মানুষের কল্পনাশক্তি অন্যরকম হবে না তো কী হবে?

আমার মনে হয়েছে এই শহরটার একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে।

এখানে মানুষ শুধু জীবন কাটায় না, জীবনকে উপভোগও করে।

ঢাকার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক, অফিস, টেনশন আর ডেডলাইনের মধ্যে বেঁচে থাকে।

আর সিলেটের মানুষ বিকেলে চায়ের কাপ হাতে বসে থাকে, পাহাড় দেখে, বৃষ্টি দেখে, আড্ডা দেয়।

ক্রিয়েটিভ হবে না কেমনে?

বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রবাসী নেটওয়ার্ক এসেছে সিলেট থেকে।

বিশ্বের প্রায় সব বড় শহরেই আপনি একজন না একজন সিলেটিকে পাবেন।

লন্ডনের সঙ্গে সিলেটের সম্পর্ক এমন যে অনেক সময় মনে হয় দুই শহর একই পরিবারের সদস্য।

এই আন্তর্জাতিক সংযোগ সিলেটের মানুষকে ছোটবেলা থেকেই একটু বড় করে ভাবতে শিখিয়েছে।

আরেকটা ব্যাপার খেয়াল করেছেন?

সিলেটের মানুষ তাদের সংস্কৃতি, ভাষা আর পরিচয় নিয়ে ভয়ানক গর্বিত।

যে মানুষ নিজের শিকড়কে ভালোবাসতে পারে, সে নতুন কিছু সৃষ্টি করতেও পারে।

হযরত শাহ জালাল (রহ.)-এর আগমন থেকে শুরু করে শত শত বছরের ইতিহাস, আধ্যাত্মিকতা আর সংস্কৃতির একটা গভীর প্রভাব আছে এই অঞ্চলে।

এই শহরের বাতাসেই যেন এক ধরনের শান্তি মিশে আছে।

ঢাকার বাচ্চারা বড় হয় দালানকোঠা দেখে।

আর সিলেটের ছেলেমেয়েরা বড় হয় পাহাড় দেখে, মেঘ দেখে, চা-বাগানের সবুজ দেখে।

বইয়ের বাইরে তাদের আরেকটা পৃথিবী থাকে।

এই কারণেই সিলেট শুধু পর্যটনের শহর না।

এটা কল্পনার শহর।

প্রতিটা অভিভাবকের উচিত জীবনের কোনো না কোনো সময়ে তাদের সন্তানদের কয়েক সপ্তাহের জন্য সিলেটে পাঠানো।

যাক, একদিন জাফলং দেখে আসুক।

লালাখালের নীল জল দেখুক।

চা-বাগানের রাস্তা ধরে হাঁটুক।

বৃষ্টিতে ভিজুক।

পাহাড়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকুক।

মাথা খুলে যাবে।

এই কংক্রিটের দেশে আমরা অনেক কিছু বানাচ্ছি, কিন্তু বিস্মিত হওয়ার ক্ষমতাটা হারিয়ে ফেলছি।

সিলেট এখনো মানুষকে বিস্মিত হতে শেখায়।

আর যে জায়গা মানুষকে বিস্মিত হতে শেখায়, সেখান থেকেই তো নতুন চিন্তা, নতুন স্বপ্ন আর নতুন গল্পের জন্ম হয়। চলে যেতে হবে তো,তাই আবেগ টা প্রকাশ করে গেলাম।@ তাই দেরি না করে আজই বুকিং+8801715493055দিয়ে রাখতে পারেন Guest House...এ ফোন নাম্বার

Address

Sylhet
3100

Telephone

+8801715493055

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ziran Guest House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ziran Guest House:

Shortcuts

Share