06/08/2026
ডান প্রান্তে এস্তেভাওর চোখ ধাঁধানো ড্রিবলিং, বোকা বানাচ্ছেন একের পর এক ডিফেন্ডারকে। বাঁ দিক দিয়ে ওয়েসলির ঝড়ের গতির দৌড়, মাঝমাঠে আন্দ্রে সান্তোসের নিখুঁত নিয়ন্ত্রণ, আর বক্সের ভেতরে জোয়াও পেদ্রো কিংবা কাইও জর্জের ভয়ংকর ফিনিশিং—
এমন দৃশ্য শুধু কল্পনা নয়।
২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে ঠিক এমনটাই
দেখতে চলেছে ফুটবলবিশ্ব।