Sylhet Bangla

Sylhet Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet Bangla, News & Media Website, 9/1-Naher Market (1st Floor), East Zindabazar, Sylhet.

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের আকাশসীমায় সামরিক ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ৩০ ...
12/06/2026

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের আকাশসীমায় সামরিক ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ৩০ বছরের ক'ারাদ'ণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার (১২ জুন) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় দেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
আদালতের রায়ে বলা হয়, ২০২৪ সালের অক্টোবরে পরিচালিত ওই ড্রোন অভিযানের পরিকল্পনায় ইউন শুরু থেকেই জড়িত ছিলেন। আদালত তাকে ক্ষমতার অপব্যবহার এবং শত্রুপক্ষকে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

অভি'যোগ অনুযায়ী, পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টি করে ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির জন্য একটি অজুহাত তৈরি করতে চেয়েছিলেন ইউন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
#উত্তর কুরিয়া

গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় মুয়াসালাহ ট্রেডিং এর উদ্বোধন করা হয়।
12/06/2026

গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় মুয়াসালাহ ট্রেডিং এর উদ্বোধন করা হয়।

11/06/2026
মাওলানা আব্দুল জব্বারের ইন্তে'কালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শো'ক:সিলেটের জৈন্তাপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের ...
11/06/2026

মাওলানা আব্দুল জব্বারের ইন্তে'কালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শো'ক:

সিলেটের জৈন্তাপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি এবং ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদরাসার মুহতামিম, প্রবীণ আলেম মাওলানা আব্দুল জব্বার সাহেবের ইন্তেকালে গভীর শো'ক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

এক শো'কবার্তায় মন্ত্রী বলেন,
মাওলানা আব্দুল জব্বার সাহেব ছিলেন একজন নিবেদিতপ্রাণ দ্বীনি রাহবার। জৈন্তাপুর এলাকায় ইসলামি শিক্ষার প্রসার এবং আলেম সমাজের ঐক্যবদ্ধ পথচলায় তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃ'ত্যুতে সিলেটবাসী একজন মুরুব্বি ও মুখলিছ আলেমকে হারালো।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মর'হুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শো'কসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দোয়া করেন যেন আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর শো'কাতুর পরিবার ও ভক্তদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

10/06/2026

সংবাদ সম্মেলন ফাতেহা আক্তার মিম।

ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসকপরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসকসিলেট ...
10/06/2026

ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক

পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। বুধবার (১০ জুন) দুপুরে তিনি কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ওসমানী মেডিকেল কলেজ দেশের অন্যতম সনামধন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজ থেকে পাস করে অনেক চিকিৎসক দেশ-বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের স্বাস্থ্য খাতেও এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

তিনি বলেন, “প্রতিষ্ঠানটির কিছু সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। সেগুলো সমাধান না হলে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়গুলো জানার পর সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছি।”

সিসিক প্রশাসক বলেন, “কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত জনবল নেই, যা অন্যতম বড় সমস্যা। এছাড়া শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী পরিবেশ সৃষ্টি, ওয়াকওয়ে নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জরুরি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একই সঙ্গে ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়ও বিবেচনা করা হবে।”

তিনি আরও বলেন, “ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শুধু সিলেট বিভাগের নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। হাসপাতাল কর্তৃপক্ষ ও নগর প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।”

এ সময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, “দেড় কোটিরও বেশি মানুষের চিকিৎসার ভরসাস্থল এই মেডিকেল কলেজ ও হাসপাতাল। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা গেলে রোগী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবারই উপকার হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।”

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ বলেন, “কলেজের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো আমরা সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেছি। তিনি আন্তরিকভাবে বিষয়গুলো শুনেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সম্মিলিত উদ্যোগে আমরা একটি পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ বিভাগ) ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হৃদরোগ বিভাগ) ডা. শুয়াইব আহমদ শোয়েব, সহযোগী অধ্যাপক (নাক, কান ও গলা বিভাগ) ডা. সৈয়দ নাফি মাহদীসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক:জেনেভায় ১০ জুন ২০২৬ তারিখে আন্তর্জা...
10/06/2026

জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক:

জেনেভায় ১০ জুন ২০২৬ তারিখে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর মহাপরিচালক মি. গিলবার্ট হুংবোর সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীর এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী শোভন কাজ (Decent Work), সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আইএলওর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি বাংলাদেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় আইন ও নীতিমালাকে আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

মন্ত্রী আইএলওর Global Coalition for Social Justice উদ্যোগকে স্বাগত জানান এবং বৈশ্বিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SMEs)-এর বিকাশে আইএলওর সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন যে বাংলাদেশ এ পর্যন্ত ৩৯টি আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এবং এশিয়ার প্রথম দেশ হিসেবে সকল মৌলিক আইএলও কনভেনশন অনুসমর্থনের স্বীকৃতি অর্জন করেছে। তিনি শ্রম খাত সংস্কার, শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন, ত্রিপক্ষীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন এবং জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (NTCC)-এর মাধ্যমে শ্রম আইন সংশোধনের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে দায়েরকৃত Article 26 মামলার ইতিবাচক ও সমঝোতাপূর্ণ নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্ত্রী আইএলও মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের চলমান শ্রম খাত সংস্কার কার্যক্রম, ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ এবং শ্রমিক কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ সরেজমিনে পরিদর্শনের আহ্বান জানান।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং সম্ভাব্য সফরের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষ শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শ্রম ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব জনাব মোঃ আব্দুর রহমান তরফদার; ডেলিগেইট সদস্যগণ এবং জেনেভা মিশনের কর্মকর্তাগণ।

আইনগতভাবে বিচ্ছেদ সম্পন্ন না করে বিয়ে ও ব্যভি'চারের অভি'যোগে দায়ের করা বহুল আলোচিত মাম'লা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার ন...
10/06/2026

আইনগতভাবে বিচ্ছেদ সম্পন্ন না করে বিয়ে ও ব্যভি'চারের অভি'যোগে দায়ের করা বহুল আলোচিত মাম'লা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। আজ বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। আদালত তার পর্যবেক্ষণে জানান, আসামিদের বি'রুদ্ধে আনা পরকীয়া, প্রতারণা ও ব্যভি'চারের অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
এদিকে আদালতের এই রায়ের পর তীব্র অসন্তোষ ও ক্ষো'ভ প্রকাশ করেছেন মামলার বাদী এবং তামিমার সাবেক স্বামী ব্যবসায়ী রাকিব হাসান। আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, "টাকা যার আছে, তারই বিচার আছে।" তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই রায়ে ন্যায়বিচার পাননি এবং এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Address

9/1-Naher Market (1st Floor), East Zindabazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Bangla:

Share