24/07/2026
আমি একজন বাবা হারা সন্তান।
বাবা চলে যাওয়ার পর যে মানুষটির ছায়াতলে আমি সবচেয়ে বেশি ভরসা খুঁজে পেয়েছি—তিনি আমাদের মুরাদ ভাই।
আমার জীবনে অনেক উত্থান-পতন এসেছে, কিন্তু সবসময় একটা জায়গায় আমি আশ্বস্ত থেকেছি—মুরাদ ভাইয়ের ভালোবাসা ও দিকনির্দেশনায়। তিনি শুধু বড় ভাই নন, অনেকটা অভিভাবকের মতো পাশে ছিলেন, আছেন।
আমার ছোট ভাই মিজান—যাকে আপনারা সবাই এখন “পিচ্চির দোকানের মহাজন” হিসেবে চেনেন—তার পেছনের মূল কারিগরও মুরাদ ভাই। সেই ছোট্ট ছেলেটাকে মানুষের মাঝে পরিচিত করে তুলেছেন এমনভাবে, যেন দুনিয়া তাকে আপন করে নিয়েছে।
মুরাদ ভাই শুধু আমাদের পরিবারের নয়, এমন অনেক পরিবারের নিরবে পাশে আছেন ! অবশ্যই এগুলো কেউ জানে না!
দোয়া করি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দেন, সুস্থ রাখেন, এবং আপনার সকল স্বপ্ন বাস্তবায়ন হোক। আপনার ভালোবাসা ও নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যেতে পারি।
শুভ জন্মদিন ভাই Belal Ahmed Murad ভাই🤍