Bondorbazar Point Sylhet

Bondorbazar Point Sylhet পুণ্যভূমি সিলেটের ইতিহাস-ঐতিহ্য নিয়ে

07/04/2026

সিলেট নগরীর আইন-শৃঙ্খলার অ/ব/ন/তি ও সরকারকে বি/ত/র্কি/ত করার প্র/তি/বা/দে সিলেট নগরীর টিলাগড় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্র/তি/বাদ মি/ছি/ল।

"সিলেটে বাউল গান ও ওরসে হামলার মূল হোতা সিলেটের এসপি যাবের চৌধুরী সাদেক, যিনি জামাত নেতা চৌধুরী আশরাফুল বারী নোমানের আপন...
24/03/2026

"সিলেটে বাউল গান ও ওরসে হামলার মূল হোতা সিলেটের এসপি যাবের চৌধুরী সাদেক, যিনি জামাত নেতা চৌধুরী আশরাফুল বারী নোমানের আপন ছোট ভাই! এই নোমান এক সময় বিএনপিতে জামাতী গুপ্ত হিসাবে ছিলো। চিন্তা করেন, ক্ষমতায় বিএনপি, এসপি জামাতের গুপ্ত!! এবং এই লোককে সিলেটের এসপি বানানো হয়েছে বিএনপি আমলে! ইউনূস উরফে জামাত আমলে অন্য জেলার এসপি ছিলো! এবার বুঝেন বিএনপি কেমন দেশ চালাবে! স্বরাষ্ট্রমন্ত্রী কি পুলিশের আগামাথা কিছু বোঝেন? মনে তো হয় না। বুঝলে এই লোক কীভাবে এসপি থাকে?

হামলাকারীরা তার আস্কারায় ঘটনা ঘটিয়েছে। স্থানীয় জামাত-শিবির নেতারা ঘটনার আগে তার সাথে আলোচনা করেছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। ঘটনা ধামাচাপা দিতেও সে ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, আজকের ভেতর তাকে বরখাস্ত করুন, এবং বিচারের আওতায় আনুন। সে বিএনপিকে বিপদে ফেলতে এই ঘটনা জামাত শিবির দিয়ে ঘটিয়েছে।"

লিখেছেন সাব্বির আহমেদ, সদস্য, মহিউদ্দিন মোহাম্মদ পাঠক পরিবার।

সংগৃহীত

এই জুতা জোরা লন্ডনে থাকতে উনার পায়ে আমি অনেক ছবিতে দেখেছি, দেশ থেকে কোনো নেতাকর্মী দেখা করতে গেলে উনি এই জুতা জোরা পড়ত...
22/01/2026

এই জুতা জোরা লন্ডনে থাকতে উনার পায়ে আমি অনেক ছবিতে দেখেছি, দেশ থেকে কোনো নেতাকর্মী দেখা করতে গেলে উনি এই জুতা জোরা পড়তেন— অনেকের সাথে ছবিতেই তারেক রহমানকে আমি এই জুতা পরা দেখেছি।

উনাকে দেখে আমি একদম সেইম মডেলের জুতা কিনেছিলাম গ্রে কালারের। উনার অনেক পরে কিনেছি, আমার জুতা জোড়া এখন কোথায় আছে আমি নিজেও জানি না।

নাইকির এই জুতা জোরা উনার কাছে কত প্রিমিয়াম— নির্বাচনী প্রচারণার প্রথম দিনে শ্বশুর বাড়ির এলাকায়ও এটা পরেই গেলেন।

আজ থেকে প্রয়োজনের বাহিরে একটা সুতাও কিনবো না, ইনশাআল্লাহ।

নোট: যে নেতা নিজের জুতা নিজে বহন করতে পারেন, সে নেতা আমার আদর্শ।

18/01/2026
সিলেট ৬টি আসনের নির্বাচন পর্যালোচনা: বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ফুরফুরা মেজাজে জামায়াত।সিলেট ১ আসন:বিজয়ের কাছাকাছি ম...
27/12/2025

সিলেট ৬টি আসনের নির্বাচন পর্যালোচনা: বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ফুরফুরা মেজাজে জামায়াত।

সিলেট ১ আসন:
বিজয়ের কাছাকাছি মনে করছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব খন্দকার মুক্তাদির। তাঁর কাছের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী জনাব মাওলানা হাবিবুর রহমান। বিএনপির প্রার্থীর সঙ্গে শক্ত কম্পিটিশন হওয়ার সম্ভাবনা।

সিলেট ২ আসন:
যেটি বিশ্বনাথ ও উসমানী নগর নিয়ে গঠিত, সেখানে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা রয়েছেন বিজয়ের পথে। তাঁর কাছের প্রার্থী জামাতের প্রিন্সিপাল আবদুল হানান। বিএনপির প্রার্থীর সঙ্গে কম্পিটিশন হওয়ার সম্ভাবনা নেই।

সিলেট ৩ আসন:
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এলাকা নিয়ে গঠিত। অনেকটা এগিয়ে আছেন জামায়াত প্রার্থী মাওলানা লোকমান আহমেদ। তাঁর কাছের প্রার্থী এম. এ. মালেক, যিনি বিএনপি মনোনীত প্রার্থী। এলাকা বলয় এবং দল ছাড়াও নিজস্ব ভোট ব্যাংক এগিয়ে রাখছে জামায়াত প্রার্থীকে।

সিলেট ৪ আসন:
যেটি গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সেখানে কোম্পানীগঞ্জে প্রায় নিশ্চিত বিএনপি প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পাশ করতে যাচ্ছেন। আবার জৈন্তাপুরে পাশ করতে যাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত প্রার্থী জয়নাল আবেদিন।
তবে এই আসনে ফলাফল নির্ভর করবে গোয়াইনঘাট উপজেলার ভোটারদের উপর।সেখানে বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতাকে জামায়াত কাজে লাগাতে পারলে বিজয়ের সম্ভাবনা যথেষ্ট।
পরিবেশ ও রাজনৈতিক ধন্দ বিবেচনায় অনেকটা এগিয়ে আছে জামায়াত। এই আসনে যথেষ্ট কম্পিটিশন থাকবে। ফলাফল নির্ণয় করা এখন পর্যন্ত সম্ভব হয়নি।

সিলেট ৫ আসন:
যেটি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত। বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। এখন পর্যন্ত তিনি ভোটের মাঠে তেমন অবস্থান তৈরি করতে পারেননি।
আবার বেশ ভালো অবস্থানে আছেন জামায়াত প্রার্থী আনোয়ার হোসেন খান। যদি মামুনুর রশিদ চাকসু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, তবে বিজয় পেতে যাচ্ছে জামায়াত প্রায় নিশ্চিত।
তবে ফুলতলি সাহেবের ছেলে নির্বাচন করলে পাল্টে যাবে সকল হিসাব-নিকেশ। তখন হয়তো তিনিই অর্জন করতে পারেন বিজয়। না হলে ধরে নেওয়া যায় এই আসনটি জামায়াত পেতে যাচ্ছে।

সিলেট ৬ আসন:
যেটি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে গঠিত। সেখানে জামায়াত প্রার্থী তাদের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন বিজয়ের খুব কাছাকাছি অবস্থান করছেন। অন্যদিকে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী এখন পর্যন্ত তেমন কোনো অবস্থান তৈরি করতে পারেননি। মূলত ফয়সাল আহমেদ চৌধুরীর বলয় শক্তিশালী থাকায় এবং অভ্যন্তরীণ কোন্দলে বিজয় পেতে যাচ্ছে জামায়াত।

সিলেট জেলার ৬টি আসনের রাজনৈতিক সচেতন অগণিত মানুষের সাথে আমাদের ঠিম কথা বলেছে। সবার মতামতকে বিবেচনায় নিয়ে নির্বাচন সম্পর্কে আমরা পর্চালোচনা তুলে ধরছি মাত্র। দলবদ্ধ ভাবে নির্বাচনে অনেক প্রার্থী পরিবর্তন সংযোজন বিয়োজন হতে পারে।এমনকি নির্বাচন নিয়েও আমাদের অনেক সন্দেহ আছে।






‘মিল্লাজিল্লা কুমিল্লা’
20/08/2025

‘মিল্লাজিল্লা কুমিল্লা’

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Bondorbazar Point Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bondorbazar Point Sylhet:

Share

Category