Sylhet Media Corporation

Sylhet Media Corporation Sylhet Media Company is a popular news agency in Sylhet.
(1)

'' সিলেট মিডিয়া কপোরেশন এর একজন সদস্য হিসেবে যুক্ত হয়ে, মানবতার সেবায় আত্মনিয়োগ করার জন্য, 'সিলেট মিডিয়া কপোরেশন ' এর পক্ষ থেকে আপনাকে আমরা প্রাণঢালা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
'জেগে উঠো বাংলাদেশ' দেশপ্রেম ও মানবতার সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়।
আমরা মানবতার সেবা পৌঁছে দিতে চাই, বিশ্বের প্রতিটি মানুষের কাছে।আমরা প্রতিটি অসহায় মানুষের হাসির কারণ হতে চাই, বিনিময়ে চাই মানুষের ভালোবাসা।

আমরা বিশ্বাস করি, মানুষের পরিচয় তার মনুষ্যত্বে, তার মানবিকতায়। সেই মানবিক দায়িত্ববোধ থেকে আমাদের পথচলা শুরু।
[বিঃদ্রঃ সিলেট মিডিয়া কপোরেশন কোনো সদস্যের ব্যক্তিগত কর্মকান্ডের সাথে সর্ম্পকিত নয়।]


#সিলেট_মিডিয়া _কপোরেশন
#ভবিষ্যৎ_পরিকল্পনাসমূহ :

(১)আত্মকর্মসংস্থান সৃষ্টি,যা দেশের দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

( সে লক্ষ্য বাস্তবায়নে, দেশের অসহায় ও দরিদ্র মানুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনসম্পদে রূপান্তর করা হবে, যাতে সে মানুষগুলো স্বাবলম্বী হয়ে অন্যান্য অসহায় মানুষদের স্বাবলম্বী করতে পারেন।এর মাধ্যমে দেশের দারিদ্রতা বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।)

(২)সবার জন্য শিক্ষা শতভাগ নিশ্চিতকরণ।

( এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন পাড়া-মহল্লা,ইউনিয়নভিত্তিক শিক্ষিত যুবসমাজকে কাজে লাগানোর মাধ্যমে,বিনামূল্যে অসহায় শিক্ষার্থীদের শিক্ষা ও শিক্ষা উপকরণ সরবরাহ করা হবে।যাতে করে তারা নিজের ভিতরের মনুষ্যত্ব কে জাগিয়ে তুলতে পারে।
একজন অসহায় শিক্ষার্থী যখন বিনামূল্যে শিক্ষা পাবে এবং তার ভিতরের মনুষ্যত্ব জেগে উঠবে,তখন তার বিবেক তাকে দুর্নীতি করতে বাঁধা দিবে।তার থেকে দেশ পাবে সেবা,সেই পারবে দুর্নীতি ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে।)

(৩) সর্বজনীন সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতকরণ।

(এই উদ্দেশ্য বাস্তবায়নে দেশের অসহায়,মধ্যবিত্ত পরিবারে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারা মানুষদের, সম্ভাব্য সর্বোচ্চ চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান।)

(৪)অদক্ষ জনগণকে জনসম্পদে রুপান্তর।

(এই উদ্দেশ্য বাস্তবায়নে, দেশব্যাপী বিভিন্ন বয়সী মানুষদের কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত দক্ষতা সৃষ্টি এবং আউটসোর্সিং সম্পর্কিত দক্ষতা সৃষ্টি করা।)

(৫) সমাজের ছিন্নমূল মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিতকরণ।

(সমাজের ছিন্নমূল মানুষ, যারা ফুটপাতে,রেলস্টেশনে, বাসস্ট্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের স্থায়ী আবাসস্থল, খাদ্য,বস্ত্র এবং কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য আবাসস্থল,বস্ত্র, শিক্ষা ও খাদ্য নিশ্চতকরণ।)

(৬)দেশের বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সরবরাহ,নতুনভাবে জীবন শুরু করবার জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান।প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ।

(৭)দেশের সংকটাপন্ন মুহূর্তে সরকারকে সর্বোচ্চ সহায়তা প্রদান।

(অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ,যেকোনো উদ্ধার কাজ পরিচালনা,প্রয়োজনভিত্তিক যে কোনো সম্ভাব্য কাজ)

(৮) দেশব্যাপী বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের মাঝে মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলা, যা মানুষকে সত্যিকারের মানুষ হতে শিখাবে।এটাই হবে সকল সমস্যার সবচেয়ে বড় সমাধান।
কারণ, মনুষ্যত্ব ছাড়া শিক্ষার আলো মূল্যহীন।

(৯)সর্বোপরি বিশ্বব্যাপী এই কার্যক্রম পরিচালনা।

আমাদের এই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন বিপুল অর্থের, যার জন্য এক টাকায় হাসবে দেশ এই কনসেপ্টটি, অর্থ যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

'সিলেট মিডিয়া কপোরেশন ' এর মূল উদ্দেশ্য হলোঃ আমরা মানুষ, আমাদের পরিচয় মনুষ্যত্বে,আমরা সেই মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলতে চাই। যা আমাদের দেশের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, দুর্নীতিমুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়বার মূলমন্ত্র।
ইন-শা-আল্লাহ আমরা আমাদের লক্ষে একদিন পৌঁছাবো।
আমরা অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সমাজসেবামূলক সংস্থা।

াকায়_হাসবে_মানুষ_বাঁচবে_দেশ_তোমার_আমার_প্রিয়_লবাংলাদেশ

#জেগে_উঠুক_বাংলাদেশ_
# জেগে_উঠুক_সিলেট_বাসী
#জেগে_উঠুক_মানবতা

'সিলেট মিডিয়া কপোরেশন ' এ যোগদান করুন, মানবতার সেবাই নিজেকে নিয়োজিত করুন।
আমাদের ফেইসবুক পেইজ :
সিলেট মিডিয়া কপোরেশন

Address

Fenchugaz
Sylhet
3116

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Media Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Media Corporation:

Shortcuts

Share

Category