30/05/2022
সোনা বন্ধু মায়ার জাদু জানে | S A Muhon | F Rahman Folu | Suna Bondhu Mayar Jadu Jane
Song: Suna Bondhu Mayar Jadu Jane
Singer: S A Muhon
Lyrics: F Rahman Folu
Tune: Traditional
Music: Kowshol Das Bijon
Record Label: FR Music Studio
D.O.P: Rajon Ahmed
Lyrics:
বন্ধু দিওয়ানা বানাইলো গো
পাগলও করিলো গো
সোনা বন্ধু
মায়ার জাদু জানে,
চোখ বুঝিলে দেখি তারে
প্রান ধরিয়া টানে,
সোনা বন্ধু মায়ার জাদু জানে।
যতন কইরা বানাইছে তার ঘর,
আপন ভুবন আসা যাওয়া
বুকেরই ভিতর,
নয়ণে নয়ণ মিলাইয়া
পিরিতের গান বুনে।
লতা যেমন গাছে জড়াইয়া,
তেমনি করে রাখছে ধরে
অন্তর পেছাইয়া,
কয় না কথা প্রেম ছাড়া
কানে কানে মনে।
আশিক জানে আশিকের খবর
জগৎ বান্ধা প্রেমের বান্ধে
মায়ায় কইরা ভর,
লাগাইলো পিরিতের আঠা
ফলু'র রাঙা বদনে।