12/11/2025
২১শে নিভে যাওয়া Dipankar Das Dip
পরপারে ভালো থাকিস ভাই।
সর্বদা হাসিখুশিতে থাকা আর মানুষকে হাসিখুশিতে রাখা ছেলেটাও কিনা দিন শেষে হার্ট অ্যাটাকে মারা গেলো!😒
ভাবা যায় আমাদের জন্য কি কঠিন মৃত্যু অপেক্ষা করছে?🥹
আজকের দিনকে মূল্য না দিয়ে বোকার মতো প্রতিনিয়ত ভবিষ্যতের স্বপ্ন সাজাচ্ছি।
অথচ কে বলতে পারে,
আগামীকাল হয়তো আমার জন্য পরকাল হয়ে
যেতে পারে।🤔
আমরা কত বোকার স্বর্গে বাস করি তাইনা!
চোখের সামনে অন্যের অল্পতে চলে যাওয়া দেখি,
কিন্তু নিজের প্রস্থান নিয়ে ভাবি না,কল্পনাও করি না!
২১শে নিভে যাওয়া দীপের মৃত্যু আমাদেরকে অনেককিছু শিক্ষা দেয়।
শিক্ষা দেয় জাগতিক সফলতা আর ভোগ বিলাস কতটা মূল্যহীন!