Popular Tv Zakigonj

Popular Tv Zakigonj দেশ এবং দশের জন্য লিখব

🎉 SSC Result 2026 🎉গনিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ🔬 Science: পাস ২১ | ফেল ১১ | GPA-5: ১📖 Humanities: পাস ২৩ | ফেল...
10/08/2026

🎉 SSC Result 2026 🎉

গনিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ
🔬 Science: পাস ২১ | ফেল ১১ | GPA-5: ১
📖 Humanities: পাস ২৩ | ফেল ৩৬
💼 Business Studies: পাস ১ | ফেল ২
মোট পাস: ৪৫ জন | পাসের হার: ৪৭.৮৭%

🌸 সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!

জকিগঞ্জের গঙ্গারজল খাদিমান এলাকায় ফয়সাল আহমদ কামরান নামে এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর নির্যাতন ও প্রতারণার অভিযোগ উঠেছে। ...
16/05/2026

জকিগঞ্জের গঙ্গারজল খাদিমান এলাকায় ফয়সাল আহমদ কামরান নামে এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর নির্যাতন ও প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি এক কিশোরকে দীর্ঘ প্রায় আট মাস আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, তবিবের নামে বিভিন্ন সময় চিকিৎসা ও ঝাড়ফুঁকের কথা বলে প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া হয়েছে। নির্যাতিত পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নানা কৌশলে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বর্তমানে অভিযুক্ত ফয়সাল আহমদ কামরান পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

নির্যাতিত কিশোরের পরিবার ও স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের ভাষ্য, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে যেন উপযুক্ত বিচার নিশ্চিত করা হয়।

Address

জকিগঞ্জি
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popular Tv Zakigonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share