31/05/2026
খারাপ সময়ও একদিন শেষ হয়
জীবনের প্রতিটি মানুষেরই খারাপ সময় আসে। কখনো ব্যর্থতা, কখনো হতাশা, কখনো প্রিয় মানুষের অবহেলা—সবকিছু মিলিয়ে মনে হয় যেন পথ শেষ। কিন্তু মনে রাখবে, খারাপ সময় চিরস্থায়ী নয়।
আজ যে রাত সবচেয়ে অন্ধকার, তার পরেই সূর্য ওঠে। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই তোমাকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে।
মনে রাখবে:
«"কঠিন সময় মানুষকে ধ্বংস করতে নয়, শক্তিশালী করতে আসে।"»
«"যে মানুষ ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে শেখে, সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বেই।"»
«"ধৈর্য হারিও না। কারণ মহান অর্জনের পেছনে দীর্ঘ অপেক্ষা লুকিয়ে থাকে।"»
«"আজকের সংগ্রামই আগামী দিনের সাফল্যের গল্প।
তোমার ফলাফল খারাপ হতে পারে, পরিকল্পনা ভেঙে যেতে পারে, মানুষ তোমাকে নিয়ে হাসতে পারে। কিন্তু নিজের স্বপ্নের উপর বিশ্বাস হারিয়ো না। চেষ্টা চালিয়ে যাও, শেখা চালিয়ে যাও, এগিয়ে যাও।
খারাপ সময় তোমার পরিচয় নয়, বরং তোমার সফলতার প্রস্তুতি।