Sahed Ahmed Suyeb.

Sahed Ahmed Suyeb. Man is the best creature in the world. Millions of thanks to God.

প্রিয় ক্যাম্পাসে।😊
14/09/2026

প্রিয় ক্যাম্পাসে।😊

রাসুল (সা.)-এর সাথে মোহাব্বত রাখা সকল মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য--- মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বাংলা জাতীয় ম...
14/09/2026

রাসুল (সা.)-এর সাথে মোহাব্বত রাখা সকল মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য
--- মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী

বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী বলেন-
রাসুল (সা.)-এর মোহাব্বত হচ্ছে ঈমান। রাসুলুল্লাহ (সা.)-এর সাথে ভালোবাসার সম্পর্ক ঈমানের সম্পর্ক। এজন্য আল্লাহর রাসুল (সা.)-এর মোহাব্বতের চর্চা মুমিন সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটি এমনি এমনি আসে না, মোহব্বতের জন্য চর্চার প্রয়োজন, জানার প্রয়োজন। মোহাব্বত অন্তরে ধারণ করে রাখতে হয়, মোহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে হয়। এ জন্যই আমরা ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে র‍্যালি করি, আলোচনা করি। যাতে এই মহব্বত আমাদের অন্তরে আরো তাজা হয়। সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন।

১১ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী, শুক্রবার, বাদ জুমআ হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ৭নং ওয়ার্ড, ৮নং কান্দিগাঁও সিলেট সদর পশ্চিম উপজেলার ৩ নং সেক্টরের যৌথ উদ্যোগে শুরু হওয়া মুবারক র‍্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

র‍্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক সাহেদ আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সিলেট সদর উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আশফাকুজ্জামান আদনান, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সহ-অফিস সম্পাদক মাহবুব আহমদ,
বৃহত্তর মাসুক বাজার আল ইসলাহ সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, সিলেট সদর পূর্ব উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, সদর পশ্চিম উপজেলার সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সাংবাদিক ওলিউর রহমান প্রমুখ।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেট মহানগরীতে তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালী অনুষ্ঠিত। ২৬-০৮-২০২৬সিলেট
27/08/2026

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেট মহানগরীতে তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালী অনুষ্ঠিত।

২৬-০৮-২০২৬
সিলেট

আলহামদুলিল্লাহসাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদ্রাসায় প্রায় দুমাস'খানিক আগে যাওয়ার সৌভাগ্য হয়েছিলো।মাদ্রাসার মনোরম পরিবেশ...
18/08/2026

আলহামদুলিল্লাহ
সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদ্রাসায় প্রায় দুমাস'খানিক আগে যাওয়ার সৌভাগ্য হয়েছিলো।

মাদ্রাসার মনোরম পরিবেশ এবং ছাত্রদের পড়াশোনার মান দেখে হৃদয় ভরে গেল।
জনাব আশফাকুজ্জামান আদনান সাহেবের দক্ষ পরিচালনায় মাদ্রাসাটি খুবই সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

এই সফরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া,
সিলেট সদর পশ্চিম উপজেলা'র সম্মানিত সভাপতি জনাব হাফিজ হাবিবুর রহমান ভাই সহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উনার সাথে সৌজন্য সাক্ষাতে যাই। উনাদের আন্তরিক আপ্যায়ন পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

সবচেয়ে মুগ্ধ হয়েছি এখানকার ছাত্রদের অর্জন দেখে।
ফুলতলী ছাহেব ক্বিবলা রহ. প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের সার্টিফিকেটগুলো প্রমাণ করে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও মাদ্রাসা কমিটির আন্তরিকতার।

আল্লাহ তায়ালা মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র, কমিটির সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের খেদমত কবুল করুন।
মাদ্রাসার উত্তরোত্তর সফলতা ও বরকত কামনা করছি। আমিন

জুম্মা মোবারক 🕌🕋🌼
14/08/2026

জুম্মা মোবারক 🕌🕋🌼

11/08/2026

যত উপরে উঠি, পাহাড় শেখায় অহংকার নয়, বিনয়ই আসল সৌন্দর্য। 😊

নিজেকে বোঝাতে শেখো,কারণ অন্যরা শুধু বিচার করতে জানে।
10/08/2026

নিজেকে বোঝাতে শেখো,
কারণ অন্যরা শুধু বিচার করতে জানে।

05/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে গিয়েছিলাম।
সেখানে যত্ন করে রাখা আছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিগুলো।

ছেঁড়া পোশাক, রক্তমাখা খাতা-কলম, ভাঙা ব্যাগ...
এগুলো শুধু জিনিস না। এগুলো আমার ভাইদের আত্মত্যাগের সাক্ষী।

শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ।
আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। আমিন।

VoiceOver

আলহামদুলিল্লাহ! 🌳তাহফিজুল কুরআন হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রাঙ্গণে প্রিয় কোমলমতি ছাত্রদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পাল...
04/08/2026

আলহামদুলিল্লাহ! 🌳
তাহফিজুল কুরআন হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রাঙ্গণে প্রিয় কোমলমতি ছাত্রদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম।

মীরেরগাঁও এলাকার শ্রদ্ধেয় Tarek Rohman ভাইয়ের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সরকারি বরাদ্দ থেকে প্রাপ্ত গাছগুলো আমরা মাদ্রাসায় রোপন করতে পেরেছি।

পরিবেশ রক্ষার পাশাপাশি ছাত্রদের মাঝে বৃক্ষের প্রতি ভালোবাসা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। আশা করি এই গাছগুলো একদিন ছায়া দিবে, অক্সিজেন দিবে এবং সদকায়ে জারিয়া হবে। আল্লাহ তা'য়ালা সকলের খেদমত কবুল করুন।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahed Ahmed Suyeb. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share